advertisement

দৈনিক কক্সবাজার একাত্তর পত্রিকার সম্পাদক পদে আবুল হাশেমের পদোন্নতি

মো: বেলাল উদ্দিন বেলাল

মো: বেলাল উদ্দিন বেলাল

জুলাই ২৫, ২০২৬, ০২:১০

দৈনিক কক্সবাজার একাত্তর পত্রিকার সম্পাদক পদে আবুল হাশেমের পদোন্নতি
দৈনিক কক্সবাজার একাত্তর পত্রিকা নব নিয়োগপ্রাপ্ত সম্পাদক মোঃ আবুল হাশেম

দৈনিক কক্সবাজার একাত্তর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক থেকে পদোন্নতি পেয়ে পূর্ণাঙ্গ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট সাংবাদিক আবুল হাশেম। চলতি মাসের শুরু থেকে তিনি এই নতুন দায়িত্ব পালন করে আসছেন।

featured banner

এর আগে তিনি পত্রিকাটির নির্বাহী সম্পাদক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে দৈনিক রূপালী সৈকত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্বেও ছিলেন। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের সাংবাদিকতা জীবনে তিনি নিয়মিত রিপোর্টিংয়ের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় ও জাতীয় গণমাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পদে সুনামের সাথে কাজ করেছেন।

এদিকে, তার এই পদোন্নতি ও সম্পাদক পদে নিয়োগের বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। পাশাপাশি, নিয়ম অনুযায়ী নিয়োগের অনুমতির জন্য আবেদন করেছেন পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক।

দৈনিক কক্সবাজার একাত্তর পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক মোঃ বেলাল উদ্দিন বেলাল বলেন,আবুল হাশেম একজন বিশ্বস্ত,কর্মঠ ও পত্রিকা সম্পাদনে অভিজ্ঞ।তার প্রতি আমার পূর্ন আস্থা রয়েছে।আমি সংশ্লিষ্ট প্রশাসনসহ সকলকে তার পেশাগত দায়িত্ব পালনে সার্বিক সহযোগীতা করার বিনীত অনুরোধ জানাচ্ছি।আমার বিশ্বাস মোঃ আবুল হাশেম তার কর্মদক্ষতায় পত্রিকাটি পাঠকের কাছে আরো পাঠকপ্রিয় করে তুলবেন।আমি তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
এমপিওভুক্ত শিক্ষক হলেও ১০ বছর ধরে কক্সবাজার পৌরসভার ৯ ও ১০ নং ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার সালাহ উদ্দিন

এমপিওভুক্ত শিক্ষক হলেও ১০ বছর ধরে কক্সবাজার পৌরসভার ৯ ও ১০ নং ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার সালাহ উদ্দিন

উখিয়ায় নিখোঁজের দুই ঘণ্টার মধ্যে ৭ বছরের শিশুকে উদ্ধার

উখিয়ায় নিখোঁজের দুই ঘণ্টার মধ্যে ৭ বছরের শিশুকে উদ্ধার

উখিয়ায় মানসিক রোগী তিন সন্তানের জননী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

উখিয়ায় মানসিক রোগী তিন সন্তানের জননী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সিটি কর্পোরেশন হলে কক্সবাজার সদর উপজেলা থাকবে না

সিটি কর্পোরেশন হলে কক্সবাজার সদর উপজেলা থাকবে না

টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে র‌্যাব-১৫

টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে র‌্যাব-১৫

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশন রূপান্তর নিয়ে কিছু কথা

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশন রূপান্তর নিয়ে কিছু কথা

সর্বশেষ সংবাদ