advertisement
advertisement

২১কোটি টাকার সড়কের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারে বৃষ্টিতে চরম জনদূর্ভোগ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ২৩, ২০২৬, ০৭:৩৯

২১কোটি টাকার সড়কের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারে বৃষ্টিতে চরম জনদূর্ভোগ

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী থেকে কালাপাড়া-ঈদগড় পর্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অধিনে চলমান সড়ক নির্মাণ প্রকল্পের কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার সহ ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে “দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক উন্নয়ন প্রকল্প”এর অধীনে।


স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়,চকরিয়া উপজেলার খুটাখালী জিসি থেকে ইদগড় জিসি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটারের বেশি দৈর্ঘ্যের একটি আরসিসি সড়ক নির্মাণ কাজ চলছে। বাংলাদেশ সরকার ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর যৌথ অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের কাজ শুরু হয় ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি এবং শেষ হওয়ার নির্ধারিত সময় ২০২৬ সালের ১৬ আগস্ট। পুরো প্রকল্পের চুক্তিমূল্য ধরা হয়েছে ২০ কোটি ৭৩ লাখ ৪২ হাজার ২৫২ টাকা।


প্রকল্পটির ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ফাস্টবিল্ড-উপকূল জেভি,যার প্রধান কার্যালয় ঢাকার কলাবাগান এলাকায় অবস্থিত।

স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিন সহ আরো অনেকেই জানান,সিলেটি পাথরের পরিবর্তে দেশীয় কালো পাথর,সিলেটি বালির পরিবর্তে দেশীয় মাটি মিশ্রিত বালি মিশিয়ে আরসিসি ঢালাই কাজ করা হয়েছে।এছাড়াও সড়কের পাশে গাইডওয়ালটি ইটের দিয়ে করা হলো,গাইডওয়ালে নেই কোন পিলিয়ার।ফলে সড়ক স্বচ্ছল হলে,ভারী যানবাহন চলাচল করলে,চাপে গাইডওয়াল ভেঙে পড়বে।কারণ ঢালাই কাজে যে পরিমাণ সিমেন্ট,বালি দেওয়ার দরকার,তার চেয়ে বেশি পরিমাণ বালি,সিমেন্ট ব্যবহার করেছেন।ফলে সন্দেহ করা হচ্ছে টেকসই সড়কটি ফাঁকিবাজির কারণে র্দুবল সড়ক তৈরি হচ্ছে।

প্রতিবেদক হিসাবে সড়কটির মাঝখানে করা হরিণারঝিরিতে বড় কালর্ভাটি দেশীয় পাথর ব্যবহার করার বিষয়ে উপজেলা প্রকৌশলীকে অভিযোগ করেও,কোন সুরহা মিলেনি।বিভিন্ন কাজের বিষয় সম্পর্কে জানতে ফোন করলেও,ফোন রিসিভ করেন না,উপজেলা ও জেলা প্রকৌশলীরা।

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার বিষয়ে স্হানীয় মেম্বার নুর মোহাম্মদ জানান,সড়ক সংস্কার কাজের মেয়াদ শেষপ্রান্তে,এখনো ৪০শতাংশ কাজের বাকী রয়েছে।কচ্ছপগতি করা কাজের ফলে যানচলাচল বন্ধ,বয়স্ক,প্রসূতি,শিক্ষার্থী সহ সাধারণ পথচারীদের র্দূভোগের শেষ নেই।ঠিকাদার আর উপজেলা প্রকৌশলীর গাফেলতির কারণে নিদিষ্ট সময়ে কাজটি শেষ করতে পারেনি।স্হানীয় মেম্বার হিসাবে সড়ক সংস্কারের অবহেলা,অনিয়মের সমালোচনার তুপের মুখে পড়েছি।এলাকার লোকজন আমাকে নিয়ে সমালোচনার ঝড় তুলেছে।তাই আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী,এলজিআইডি উচ্চপর্যায়ের কর্মকর্তাদের জরুরী হস্তক্ষেপ কামনা করছি।কারণ সড়কে যথেষ্ট অনিয়ম চোখে পড়েছে।

এ বিষয়ে কুরবানের ঈদের আগে চকরিয়া উপজেলা প্রকৌশলী সৌরভ দাস বলেন,সড়কের কাজে কোনো ধরনের অনিয়ম হচ্ছে না। আমরা নিয়মিত কাজের তদারকি করছি।কিন্তু গত কয়েক দিনের আগে সড়কের ঢালাই কাজের অনিয়ম জানাতে একাধিকবার ফোন করলেও,ফোন রিসিভ করেনি এ কর্মকর্তা।

কক্সবাজার এলজিইডির জেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সায়েদুজ্জামান সাদেক বলেন,সিডিউলের বাহিরে কাজ করার সুযোগ নেই।তবে এপর্যন্ত অনিয়ম,দূর্নীতির বিষয়ে কেউ অভিযোগ করেনি।যখন অভিযোগ এসেছে নিশ্চয়ই তদারকি মাধ্যমে ব্যবস্হা নেওয়া হবে।

এলাকাবাসী সহ সচেতন মহলের দাবী,সড়কের ব্যাপক,অনিয়ম,দূর্নীতি,গুণগতমানের বিষয়ে দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনী ব্যবস্হার দাবী জানিয়েছেন।এছাড়া টেকসইয়ের নামে নিম্নমানের সড়ক বির্নিমান,সরকারি অর্থ আত্মসাৎ সহ এই গুরুত্বপূর্ণ সড়কটি জনগণের ভোগান্তি বাড়তে পারে বলে গুরুতর অভিযোগ উঠেছে।

google-news-feed
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দৈনিক কক্সবাজার একাত্তর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবুল হাশেম

দৈনিক কক্সবাজার একাত্তর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবুল হাশেম

রামুতে শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ কর্মশালায় ইউএনও জিল্লুর রহমান

রামুতে শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ কর্মশালায় ইউএনও জিল্লুর রহমান

টেকনাফে ভারী বর্ষণ: পাহাড়ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরে যেতে মাইকিং

টেকনাফে ভারী বর্ষণ: পাহাড়ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরে যেতে মাইকিং

পেকুয়ায় বিভিন্ন যানবাহনে কাঠ পাচারের মহোৎসব,নীরব বনবিভাগ

পেকুয়ায় বিভিন্ন যানবাহনে কাঠ পাচারের মহোৎসব,নীরব বনবিভাগ

রাজস্বে জমা দেয়া টাকার অংক নিয়ে গড়মিল! মিয়ানমারের চোরাই পথে আসা চিংড়ি,কাঁকড়ার অঘোষিত বন্দর হোয়াইকং

রাজস্বে জমা দেয়া টাকার অংক নিয়ে গড়মিল! মিয়ানমারের চোরাই পথে আসা চিংড়ি,কাঁকড়ার অঘোষিত বন্দর হোয়াইকং

সর্বশেষ সংবাদ