advertisement

ঢালাওভাবে গ্রেফতার করবেন না, যারা প্রকৃত দোষী তাঁদের গ্রেফতার করুন- লুৎফুর রহমান কাজল এমপি

মোবারক উদ্দিন নয়ন

মোবারক উদ্দিন নয়ন

নভেম্বর ০৭, ২০২৬, ০৯:৫৭

ঢালাওভাবে গ্রেফতার করবেন না, যারা প্রকৃত দোষী তাঁদের গ্রেফতার করুন- লুৎফুর রহমান কাজল এমপি
ছবি: সংগৃহীত

প্রেস বিজ্ঞপ্তি:

ঢালাওভাবে কাউকে গ্রেফতার করবেন না; যাঁরা প্রকৃত দোষী তাঁদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন কক্সবাজার -৩ ( সদর, রামু, ঈদগাঁও ) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। তিনি বলেছেন, গ্রেফতারের নামে যেন কোন নিরীহ মানুষকে হয়রানি করা না হয়। কক্সবাজারে যে সমস্ত ঘটনাগুলো হয়; এসব ঘটনা বেশিরভাগ মাদক নিয়ে ও চোরাকারবারি নিয়ে। তাঁদেরকে গ্রেফতার করেন; অথচ, যাঁরা এসবের বিরুদ্ধে প্রতিবাদ করে তাঁদেরকে অপবাদ দেওয়া হয়, অনেক সময় লাঞ্ছিতের শিকারও হতে হয়। ঢাকা যদি পরিবর্তন হয়, কক্সবাজার পরিবর্তন হতে কতক্ষণ? এজন্য আইন দিয়ে আইনের শাসন করতে হবে।


featured banner

শনিবার ( ০৭ নভেম্বর ) সকাল ১১ টায় "জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬" উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।


এমপি তাঁর বক্তব্যে আর-ও বলেছেন, "৭ নভেম্বরের চেতনায় দলমত নির্বিশেষে আমাদের সকলকে নাগরিক দায়িত্ব পালন করতে হবে। সকলকে ঐক্যবদ্ধভাবে দুর্নীতি, বৈষম্য ও সকল ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে একটি মানবিক ও নিরাপদ রাষ্ট্র গড়ে তোলায় হচ্ছে আমাদের লক্ষ্য। "


লুৎফুর রহমান কাজল বলেন, "দেশের প্রতিটি রাজনৈতিক পটপরিবর্তনে জিয়াউর রহমান ও তাঁর দল নেতৃত্ব দিয়েছে। বিএনপি বাংলাদেশকে একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। জিয়াউর রহমান একজন সামরিক ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও মনেপ্রাণে গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন। ১৯৭১ সালের ২৬ মার্চ সংকটময় মুহূর্তে নেতৃত্বহীন একটি জাতিকে সুসংগঠিত করতে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তিনি। ঠিক একইভাবে ১৯৭৫ সালের ৭ই নভেম্বর তিনি জাতি গঠনে ঐতিহাসিক ভূমিকা ও দিকনির্দেশনা দেন।"


এদিন বিকেলে উপজেলা প্রশাসন বাঁকখালী অডিটোরিয়ামের হলরুমে রামু উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের ব্যানারে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন তিনি। বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, "অপরাধ করবেন করেন; দলে থেকে নয়, দল থেকে পদত্যাগ করে যা মন চায় তাই করেন। দলে থাকতে হলে জিয়ার আদর্শ মেনে চলতে হবে।"


শহিদ জিয়া ক্ষমতায় থাকাকালীন দেশের আমূল পরিবর্তন হয়েছিল উল্লেখ তিনি বলেন, "বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র আজকে নয়, ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠার পর থেকে ষড়যন্ত্র হয়ে আসছে।সব ষড়যন্ত্র রুখে দিয়ে বিএনপি বার বার ক্ষমতায় আসে। বিএনপির প্রতি জনগণের একটা আস্থা আছে। তিনি বলেন, এক বছরও হয়নি বিএনপি সরকার ক্ষমতা এসেছে ; ১৭ বছরের দুর্নীতি, অব্যস্থাপনা ৮ মাসে ঠিক হবে না৷ সবকিছুর একটা সময়ের প্রয়োজন আছে।"


আলোচনা সভায় সভাপতিত্ব করেন

রামু উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার আহমদ। কোরআন তেলাওয়াত করেন রশিদ নগর ওলামা দলের সভাপতি মৌং শাহাব উদ্দিন।


রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু'র সঞ্চালনায় আলোচনায় সভায় বক্তব্য রাখেন রামু উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ফোরকান আহমদ, যুগ্ম আহবায়ক শেখ আবদুল্লাহ ,সদস্য ফরিদুল আলম, ফয়সাল কাদের ,মেরাজ আহমেদ মাহিন চৌধুরী, সাবেক উপজেলা বিএনপির সভাপতি সাইফুল আলম চেয়ারম্যান, উপদেষ্টা সুলতান আহমদ, ভুলু চৌধুরী, ফতেখারকুল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন,

উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান লুতু, শ্রমিক দলের সভাপতি জাহেদল আলম, ওলামা দলের সভাপতি মৌলানা মোহাম্মদ ইলিয়াস, তাতীদলের সাবেক সভাপতি মনজুর আলম সহ ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির নতুন কমিটি গঠিত

কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির নতুন কমিটি গঠিত

টেকনাফের রঙ্গীখালীতে মানব পাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি: সেনাসদস্য নিহত, ৫৭ জিম্মি উদ্ধার

টেকনাফের রঙ্গীখালীতে মানব পাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি: সেনাসদস্য নিহত, ৫৭ জিম্মি উদ্ধার

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

সেন্টমার্টিন রুটে নুনিয়াছড়া ঘাটের বিকল্প খুরুশকুল জেটি: চালুর আগে নিরাপত্তা ও অবকাঠামোগত প্রস্তুতির তাগিদ

সেন্টমার্টিন রুটে নুনিয়াছড়া ঘাটের বিকল্প খুরুশকুল জেটি: চালুর আগে নিরাপত্তা ও অবকাঠামোগত প্রস্তুতির তাগিদ

আরএসও‘র ষড়যন্ত্রে প্রত্যাবাসনে থামিয়ে দিতে চায় কিছু রোহিঙ্গা

আরএসও‘র ষড়যন্ত্রে প্রত্যাবাসনে থামিয়ে দিতে চায় কিছু রোহিঙ্গা

চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চল ও পরিবেশ ধ্বংসের মহোৎসব: কাঠ-বালি লুটে বেপরোয়া ‘মোহাম্মদ আলী লিটন’ চক্র

চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চল ও পরিবেশ ধ্বংসের মহোৎসব: কাঠ-বালি লুটে বেপরোয়া ‘মোহাম্মদ আলী লিটন’ চক্র

সর্বশেষ সংবাদ