advertisement

পেকুয়ায় বন্যা কবলিত পানিবন্দি মানুষের পাশে দুবাই প্রবাসী আলহাজ্ব নাছির উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৩, ২০২৬, ০১:১৩

পেকুয়ায় বন্যা কবলিত পানিবন্দি মানুষের পাশে দুবাই প্রবাসী আলহাজ্ব নাছির উদ্দিন
ছবি: সংগৃহীত




featured banner



কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় তীব্র বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে নেমে আসা প্রকৃতিক বন্যায় প্লাবিত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহযোগিতায় গত শুক্রবার প্রথম ধাপে রান্না করা খাবার বিতরণ করেছেন।

 আজ রবিবার সকালে নবগঠিত পেকুয়া সদর ( মেহেরনামা) এলাকায় বন্যায় প্লাবিত মানুষের জন্য দ্বিতীয় ধাপে শুকনো খাবার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এগিয়ে আসেন কক্সবাজার জেলাস্থ (বিএনপির )আরব আমিরাত শাখার সভাপতি ও দুবাই প্রবাসী বিশ্লিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক রাজনৈতিক ব্যক্তিত্ব মেহেরনামার কৃতিসন্তান বহু সামাজিক ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার আলহাজ্ব মোঃ নাছির উদ্দিন।

আলহাজ্ব নাছির উদ্দিন বলেন- চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন সবচেয়ে চকরিয়া ও পেকুয়ায়। বেশ কয়েকদিন ধরে বন্যায় জলব্ধতা সৃষ্টি হয়ে লাখো মানুষের পরিবার কষ্টের সম্মুখীন হয়ে পড়েছে। "মানুষ মানুষের মাঝে" এই দুর্দশা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব মনে করি । দুবাই প্রবাসী আলহাজ্ব নাছির উদ্দিন আরো বলেন, আমি একজন প্রবাসী বর্তমানে প্রবাসে অবস্থান করছি পেকুয়ার বন্যা কবলিত পানিবন্দি মানুষের আর্তনাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি। কত অসহায় জীবনযাপন করছেন আমার জন্ম স্থান পেকুয়া বাসী তাদের পাশে দাঁড়াতে আমার পরিবার ও ছেলে পেকুয়ায় পাঠিয়ে আর্তনাদ মানুষের পাশে দাঁড়াতে সহায়তা করে যাচ্ছি। আমার মতো দেশ-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিত্তবান ব্যক্তিদের বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

বন্যা কবলিত পানিবন্দি মেহেরনামা ৯ নং ওয়ার্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক সাধারণ ব্যক্তি বলেন- দুবাই নাছির সবসময় এলাকার বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা প্রদান করেন। তিনি প্রায় ১৬/১৮ বছর ধরে প্রতি রমজান ও কোরবানির সময় সহ বিভিন্ন দুর্যোগে সহযোগিতা করে আসছেন। সম্প্রতি বন্যায় প্লাবিত আমাদের মধ্যে রান্না করা খাবার ও আজ শুকনো খাবার দিয়েছেন সেখানে চাউল , ডাল ও প্রাথমিক চিকিৎসার ঔষধ সহ ১২টি প্রয়োজনী জিনিস ছিল। এই বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দুবাই নাছির উদ্দিনের মতো আরো যদি সচেতন ব্যক্তিরা এগিয়ে আসলে অসহায় জীবনযাপন করা পরিবার গুলো একটু দুঃখ কষ্ট থেকে রেহাই পাবেন এমন প্রত্যাশা এলাকার মানুষের।



google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
পেশাদারত্ব ও জোরালো অভিযানে বদলে গেছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি

পেশাদারত্ব ও জোরালো অভিযানে বদলে গেছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি

রামুতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

রামুতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রেমের টানে ঘরছাড়ার প্রবণতা বৃদ্ধি, ঝুঁকিতে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীরা

প্রেমের টানে ঘরছাড়ার প্রবণতা বৃদ্ধি, ঝুঁকিতে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীরা

জালিমের প্রাসাদ যত উঁচুই হোক, ন্যায়বিচারের আকাশ তারও ঊর্ধ্বে।

জালিমের প্রাসাদ যত উঁচুই হোক, ন্যায়বিচারের আকাশ তারও ঊর্ধ্বে।

সার সংকটে উখিয়ার প্রান্তিক কৃষকরা

সার সংকটে উখিয়ার প্রান্তিক কৃষকরা

উখিয়া বন বিভাগের ঘুম ভাঙবে কবে

উখিয়া বন বিভাগের ঘুম ভাঙবে কবে

সর্বশেষ সংবাদ