সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !! খুরুশকুল ও রামুতে একাধিক অনুষ্ঠানে ব্যস্ত সময় পার করেছেন লুৎফুর রহমান কাজল এমপি কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত টেকনাফের বাহারছড়ায় মালয়েশিয়ায় পাচারের জন্য বন্দি থাকা ৩২ জন উদ্ধার

নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

মো শাহীন,  নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ফুলতলী সীমান্তে বিজিবির উপর চোরাকারবারির হামলার অভিযোগে ৩৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি।
সোমবার (৯ মার্চ) রাতে  নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি হাবিলদার মো: জহিরুল ইসলাম বাদি হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় এ মামলাটি দায়ের করেন।
এদিকে বাদী উল্লেখ করেন,লেন্স নায়েক মো: রাজু আহমদের নেতৃত্বে বিজিবি সদস্যরা  ৪০/৫০টি  বার্মিজ গরু মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে পাচারকালে জব্দ করতে চেষ্টা করে। তাড়া খেয়ে চোরাকারবারী দলটি গরু সহ দ্রুত জঙ্গলাকীর্ণ পথ বেয়ে পালাতে থাকে।
এক পর্যায় রেইক্কাছড়া নামক এলাকায়
পৌঁছলে বিজিবি জোয়ানরা এই দলের বেশ কিছু কারবারীকে গরু সহ আটকের চেষ্ঠা করে।
এ সময় বিজিবির এ দলটি ২ টি গরু জব্দ করে। যার মূল্য ৪ লক্ষ টাকা বলেও দাবী করা হয় এতে । এ গরু জব্দ নিযে বাকবিতন্ডার এক পর্যায়ে বিজিবির উপর হামলা করলে কয়েকজন বিজিবি সদস্য আহত হন বলে দাবী করেন মামলায়।
এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা করেন।  মামলায় ১৭ জনের নাম উল্লেখ করা হলেও  অজ্ঞাত আরো ১৫/১৬ জনকে মামলায় আসামী করা হয়।
মামলায় উল্লেখ করা আসামীরা হলেন:
১। ইসমাইল হোসেন(৩৬), ২। মোঃ সোহেল রানা(৩০), ৩। মোঃ নয়ন আহম্মেদ(৩০), ৪। মোঃ মিজানুর রহমান(২৬), ৫। মোঃ শাহাবুদ্দিন(৩৫),
৬। মোঃ বদিউজ্জামান(৪০), ৭। মোঃ এবাদুল্লাহ(৩২), ৮। মোঃ রুবেল(৩২),
 ৯। মোঃ ইউসুফ(৩৫), ১০। ইকবাল(৩৩), ১১। আলী আকবর(৩৫), ১২। মেহেদী(২৯), ১৩। আফসার(৩৭), ১৪। শোয়াইব(২৮), ১৫। জসিম মিয়া @ জসিম মেম্বার(৫০), ১৬। মোঃ ইসহাক(২৫), ১৭। লালু(২২) সহ অজ্ঞাতনামা আরো ১৫/১৬ জন।
 নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ  (ওসি)  মো: আবদুল বাতেন মৃধা  জানান,
তারা আসামী আটকে অভিযান শুরু করেছেন। অভিযান চালিয়ে যাচ্ছেন।
খুব দ্রুত আসামীদের আটক করে আদালতে পাঠাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *