advertisement

সিংহাসন ধরে রাখতে পারলো না আর্জেন্টিনা,চ্যাম্পিয়ন স্পেন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২০, ২০২৬, ০৬:২৫

সিংহাসন ধরে রাখতে পারলো না আর্জেন্টিনা,চ্যাম্পিয়ন স্পেন
ছবি: সংগৃহীত




সিংহাসন ধরে রাখতে পারলো না আর্জেন্টিনা। বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট কেড়ে নিল লা রোজারা। আলবিসেলেস্তাদের আক্ষেপে পুড়িয়ে বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন। ফুরালো ১৬ বছরের অপেক্ষা।মেটলাইফ স্টেডিয়ামে রোববার রাতে ফাইনালে মুখোমুখি হয় দুই জায়ান্ট স্পেন ও আর্জেন্টিনা। যেখানে চ্যাম্পিয়নদের নাকানি-চুবানি খাইয়ে দ্বিতীয়বারের শিরোপা জিতলো স্পেন। তাদের জয় ১-০ গোলে।

featured banner


মাঠের খেলায় আজ দেখা গেল এক অচেনা আর্জেন্টিনাকে। পুরো ৯০ মিনিটে একবারো আক্রমণে যেতে পারেনি আলবিসেলেস্তারা। এমনকি অতিরিক্ত সময়ে দু’বার আক্রমণে গেলেও গোলমুখে রাখতে পারেনি কোনো শট।


যার প্রতিদান দিতে হলো শিরোপা হাতছাড়া করে। মেসির স্বপ্ন থামিয়ে বিশ্বকাপ জয়ের উৎসবে মাতল স্পেন। রুদ্ধশ্বাস ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়েছে লুইস দে লা ফুয়েন্তের দল।


দীর্ঘ লড়াইয়ের পর শেষ পর্যন্ত স্প্যানিশদের হাতেই উঠেছে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি। যে আধিপত্যের শুরু প্রথম মিনিট থেকেই, তার পরিণতিও হলো সোনালি। ১২০ মিনিট ধরে আধিপত্য ধরে রেখে জিতল স্পেন।


পুরো ম্যাচে ২০টি শট নেয় স্পেন, গোলমুখে ছিল ১২টি। তবে শেষ পর্যন্ত জিতেছে ১০৬ মিনিটে ফেরান তোরেসের দারুণ এক গোলে। নিকো উইলিয়ামসের অ্যাসিস্টে জয়সূচক গোলটি করেছেন তোরেস।


google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
বিশ্বকাপে কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেলেন মেসি

বিশ্বকাপে কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেলেন মেসি

মেসি জাদুতে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

মেসি জাদুতে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে থেকেও হাল ছাড়েনি আর্জেন্টিনা সমতায় ফিরেই ছিনিয়ে নিল জয়

দুই গোলে পিছিয়ে থেকেও হাল ছাড়েনি আর্জেন্টিনা সমতায় ফিরেই ছিনিয়ে নিল জয়

মেসিদের জার্সিতে রহস্যময় সংখ্যা "১৮৯৩"

মেসিদের জার্সিতে রহস্যময় সংখ্যা "১৮৯৩"

নকআউট পর্বে কারা উঠল, ছিটকে গেল কারা?

নকআউট পর্বে কারা উঠল, ছিটকে গেল কারা?

ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে ফিফা

ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে ফিফা

সর্বশেষ সংবাদ