advertisement
advertisement

বিশ্বকাপে কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেলেন মেসি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৬, ২০২৬, ০৯:০৬

বিশ্বকাপে কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেলেন মেসি

একাত্তর ডেস্ক:

বিশ্বকাপে একের পর এক অতিমানবীয় পারফরম্যান্স করে যাচ্ছে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ৩৯ বছর বয়সেও হার না মানা লড়াকু সৈনিকের মতো লড়ে যাচ্ছেন দলের জন্য।

চলমান বিশ্বকাপে লিখে চলেছেন একর পর এক কামব্যাকের ইতিহাস। তাতে ভেঙে নতুন করে গড়ছেন একের পর এক রেকর্ড।

বিশ্বকাপে আর্জেন্টিনার ফাইনালে ওঠার পথে লিওনেল মেসির রেকর্ড-ব্রেকিং পারফরম্যান্সের ওপর ভিত্তি করে পরিসংখ্যান তৈরি করা হয়েছে। প্রতিটি পরিসংখ্যানে বিশ্বকাপ ইতিহাসের বড় বড় কিংবদন্তিদের সাথে মেসির শ্রেষ্ঠত্বের তুলনা প্রকাশ করেছে ক্রীড়া সংবাদমাধ্যম ইএমপিএন।

‘বাই দ্য নাম্বার্স’য়ে প্রকাশিত ডেটা অনুযায়ী, লিওনেল মেসি তাঁর ক্যারিয়ারের ৩৩টি বিশ্বকাপ ম্যাচে মোট ৩৩টি গোলে সরাসরি অবদান (২১টি গোল এবং ১২টি অ্যাসিস্ট) রেখেছেন, যা বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ।

কিলিয়ান এমবাপে তাঁর বিশ্বকাপ ক্যারিয়ারে মোট ২৫টি গোলে সরাসির অবদান রেখে এই তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে।

অন্যদিকে বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচগুলোতে মোট ১০টি অ্যাসিস্ট করে অনন্য রেকর্ড গড়েছেন মহাতারকা মেসি। ফুটবল সম্রাট পেলে বিশ্বকাপের নকআউট পর্বে মোট ৪টি অ্যাসিস্ট করেছিলেন।

google-news-feed
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেসি জাদুতে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

মেসি জাদুতে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে থেকেও হাল ছাড়েনি আর্জেন্টিনা সমতায় ফিরেই ছিনিয়ে নিল জয়

দুই গোলে পিছিয়ে থেকেও হাল ছাড়েনি আর্জেন্টিনা সমতায় ফিরেই ছিনিয়ে নিল জয়

মেসিদের জার্সিতে রহস্যময় সংখ্যা "১৮৯৩"

মেসিদের জার্সিতে রহস্যময় সংখ্যা "১৮৯৩"

নকআউট পর্বে কারা উঠল, ছিটকে গেল কারা?

নকআউট পর্বে কারা উঠল, ছিটকে গেল কারা?

ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে ফিফা

ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে ফিফা

উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করা হয়েছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করা হয়েছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

সর্বশেষ সংবাদ