
ডুবুরি সংকটে কক্সবাজার: সাগর ও নদীতে নিখোঁজদের উদ্ধারে ভরসা চট্টগ্রাম

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত, অসংখ্য নদ-নদী এবং বঙ্গোপসাগর বেষ্টিত পর্যটন নগরী কক্সবাজারে নেই কোনো স্থায়ী ডুবুরি দল। ফলে সাগরে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া পর্যটক, জেলে কিংবা নদী-খাল ও পুকুরে ডুবে যাওয়া মানুষের মরদেহ বা জীবিত উদ্ধারে তাকিয়ে থাকতে হয় চট্টগ্রাম কিংবা পার্শ্ববর্তী জেলাগুলোর দিকে। দূরবর্তী জেলা থেকে ডুবুরি দল পৌঁছাতে দীর্ঘ সময় লাগায় অধিকাংশ ক্ষেত্রেই জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে পড়ে, যা স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। কক্সবাজার জেলায় প্রতিদিন দেশি-বিদেশি হাজারো পর্যটক সমুদ্রসৈকতে ভিড় করেন। পাশাপাশি জেলার কয়েক লাখ মানুষ সরাসরি সাগর ও নদীতে মাছ ধরাসহ বিভিন্ন পেশায় নিয়োজিত। এ ছাড়া বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল ও জলাবদ্ধতায় খাল-বিলে ডুবে যাওয়ার ঘটনাও প্রায়ই ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে নিজস্ব কোনো ডুবুরি ইউনিট বা প্রশিক্ষিত ডুবুরি নেই। কোনো দুর্ঘটনা ঘটলে কক্সবাজার ফায়ার সার্ভিস থেকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে বার্তা পাঠানো হয়। চট্টগ্রাম থেকে প্রায় ১৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ডুবুরি দল কক্সবাজারে পৌঁছাতে অন্তত ৪ থেকে ৬ ঘণ্টা সময় লেগে যায়। অনেক সময় যানজট বা প্রতিকূল আবহাওয়ার কারণে এই সময় আরও দীর্ঘ হয়।
সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন উপজেলায়Íবিশেষ করে মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া, চকরিয়া, টেকনাফ ও উখিয়ার নদী-খালে এবং সমুদ্রসৈকতে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। ডুবুরির অভাবে তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করা সম্ভব না হওয়ায় স্বজনদের আহাজারি আর অপেক্ষা ছাড়া কিছুই করার থাকে না।

শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে সদর উপজেলার পুকুরে গোসল করতে নেমে পানিতে ডু-বে যায় কি’শো’র। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে কক্সবাজার ফায়ার সার্ভিস। টানা ৫ ঘণ্টার প্রাণপণ চেষ্টাতেও তার কোনো হ-দি-স না মেলায় চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ৫ সদস্যের একটি বিশেষ ডুবুরি দল তলব করা হয়। ডুবুরি দলটি ঘটনাস্থলে পৌঁছে মাত্র ১ ঘণ্টার শ্বা-স-রু-দ্ধ-ক-র অভিযানে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে পুকুরের তলদেশ থেকে কি-শো-রটির ম-র-দে-হ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের অভিযোগ, দেশের প্রধান পর্যটন কেন্দ্র হওয়া সত্ত্বেও কক্সবাজারে ফায়ার সার্ভিসের নিজস্ব ডুবুরি দল না থাকা অত্যন্ত দুঃখজনক। সমুদ্রসৈকতে সীমিত পরিসরে বেসরকারি ‘সি সেফ লাইফগার্ড’ কর্মীরা কাজ করলেও, গভীর সাগর, জেলার অভ্যন্তরীণ নদী, খাল, বিল কিংবা বড় জলাশয়ে উদ্ধার কাজ চালানোর মতো আধুনিক সরঞ্জাম ও ডুবুরি সক্ষমতা তাদের নেই।
এ বিষয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কক্সবাজার স্টেশনে ডুবুরি পদ সৃষ্টি এবং একটি পূর্ণাঙ্গ ডুবুরি ইউনিট স্থাপনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। জনবল ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে আপাতত চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ডুবুরি দলের ওপরই নির্ভর করতে হচ্ছে। তবে দ্রুততম সময়ের মধ্যে কক্সবাজারে স্থায়ী ডুবুরি ইউনিট চালুর বিষয়ে নীতিগত আলোচনা চলছে।
পর্যটন শিল্পের বিকাশ এবং জেলার প্রায় ৩০ লাখ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে কক্সবাজার জেলা সদরসহ গুরুত্বপূর্ণ উপজেলাগুলোতে অবিলম্বে প্রশিক্ষিত ডুবুরি নিয়োগ, আধুনিক উদ্ধার সরঞ্জাম সরবরাহ এবং একটি স্বতন্ত্র ‘ডুবুরি ইউনিট’ স্থাপনের জোর দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, পর্যটন ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
