advertisement

উখিয়ার ইনানীতে ৩০ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, চূড়ান্ত অভিযানে বাপেক্স

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৭, ২০২৬, ০৮:৩৯

উখিয়ার ইনানীতে ৩০ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, চূড়ান্ত অভিযানে বাপেক্স
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় বের হওয়া প্রাকৃতিক গ্যাসের আগুন টানা ৩০ দিন ধরে জ্বলছে। দীর্ঘদিন ধরে আগুন জ্বলতে থাকায় আশপাশের কয়েকটি গ্রামের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়ছে। অবশেষে দীর্ঘ পর্যবেক্ষণ, কারিগরি মূল্যায়ন ও প্রয়োজনীয় প্রস্তুতি শেষে আগুন নিয়ন্ত্রণে চূড়ান্ত অভিযান শুরু করতে যাচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মূল অভিযান শুরু করেন। দেশীয় জনবল, প্রযুক্তি ও ব্যবস্থাপনায় এ অভিযান সফল হলে ব্যয় হবে আনুমানিক ১ থেকে ২ কোটি টাকা। অথচ একই কাজ বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে করাতে হলে খরচ হতে পারত ১০০ থেকে ১৫০ কোটি টাকা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় মূল অভিযান শুরুর প্রাথমিক পরিকল্পনা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে তা পিছিয়ে যায়। পরে ত্রুটি মেরামত, কেসিং ও ড্রিলিং পাইপ প্রস্তুত এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের কাজ সম্পন্ন করে বাপেক্সের কারিগরি দল।

featured banner

গত ১৩ দিন ধরে ২০ জন কর্মকর্তার তত্ত্বাবধানে ৫৫ সদস্যের একটি বিশেষজ্ঞ দল সেখানে কাজ করছে। প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে প্রতিদিন প্রায় ১৯ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।ঙ্গ ২য় পৃষ্ঠায় দেখুন ¿

উখিয়ার ইনানীতে ৩০ দিন

বাপেক্সের পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে বিশেষ যন্ত্রপাতির সাহায্যে কূপের কেন্দ্র থেকে গ্যাসের প্রবাহ অন্যদিকে সরিয়ে নেওয়া হবে। এরপর প্রায় এক হাজার ফুট গভীরে বেন্টোনাইট মিশ্রিত ঘন মাড উচ্চচাপে পাম্প করা হবে। সংশ্লিষ্টদের ধারণা, কূপের ভেতরে গ্যাসের চাপ বর্তমানে প্রতি বর্গইঞ্চিতে প্রায় ৪০০ থেকে ৫০০ পিএসআই। বিপরীতে প্রায় ৬০০ পিএসআই চাপ প্রয়োগ করে গ্যাসের প্রবাহ বন্ধ করার চেষ্টা করা হবে।

বাপেক্সের ড্রিলিং সুপারিনটেনডেন্ট মো. রকিবুল হাসান বলেন, প্রস্তুতিমূলক কাজ প্রায় শেষ পর্যায়ে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সেফটি মিটিং সম্পন্ন করার পর মূল অভিযান শুরু করা হবে। বেন্টোনাইট একধরনের কাদামাটি, যা পানির সঙ্গে মিশিয়ে ঘন মাড তৈরি করা হবে। পরে সেটি উচ্চচাপে কূপের ভেতরে প্রবেশ করানো হবে। এর মাধ্যমে গ্যাসের চাপ নিয়ন্ত্রণ করে প্রবাহ বন্ধ করা সম্ভব হবে বলে আশা করছেন তাঁরা।

তিনি জানান, গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণে আনা সম্ভব হলে পরবর্তী সময়ে সিমেন্টিংয়ের মাধ্যমে কূপটি স্থায়ীভাবে বন্ধ করা হবে।

এদিকে, শুধু গ্যাসের আগুন নিয়ন্ত্রণ নয়, ইনানী এলাকায় সম্ভাব্য গ্যাসের মজুত ও বাণিজ্যিক উত্তোলনের সম্ভাবনা যাচাইয়ের উদ্যোগও নিয়েছে বাপেক্স। আগামী ডিসেম্বরের মধ্যে দুই থেকে তিন কিলোমিটার এলাকাজুড়ে ত্রিমাত্রিক (থ্রিডি) ভূতাত্ত্বিক জরিপ শুরুর পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে একটি সার্ভে দলও প্রস্তুতি নিচ্ছে।

বাপেক্সের প্রকল্প কর্মকর্তা আনিছুর রহমান বলেন, কূপের গ্যাসের চাপ এখনো প্রতি বর্গইঞ্চিতে আনুমানিক ৪০০ থেকে ৫০০ পিএসআইয়ের মধ্যে রয়েছে। আগের তুলনায় চাপে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। ওই এলাকায় গ্যাসের সম্ভাব্য মজুত থাকতে পারে। তবে প্রকৃত মজুতের পরিমাণ এবং বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য কি না, তা নিশ্চিত হতে জরিপের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।

বিদেশি প্রতিষ্ঠানের পরিবর্তে নিজস্ব জনবল, প্রযুক্তি ও ব্যবস্থাপনায় এ অভিযান পরিচালনার বিষয়ে বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক ও প্রতিনিধি দলের প্রধান হাওলাদার অহিদুল ইসলাম বলেন, নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণের অভিযানে ব্যয় হতে পারে মাত্র ১ থেকে ২ কোটি টাকা। অথচ একই কাজ বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে করাতে হলে ১০০ থেকে ১৫০ কোটি টাকা ব্যয় হতো। পাশাপাশি সময় লাগত ছয় মাসেরও বেশি।

দীর্ঘ ৩০ দিন ধরে জ্বলতে থাকা ইনানীর গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্সের এই উদ্যোগ এখন এক গুরুত্বপূর্ণ পরীক্ষার মুখে। দেশীয় প্রযুক্তি ও দক্ষ জনবলের মাধ্যমে অভিযান সফল হলে একদিকে যেমন বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, অন্যদিকে দেশের জ্বালানি খাতে নিজস্ব সক্ষমতা ও প্রযুক্তিগত অভিজ্ঞতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

তবে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে কবে নাগাদ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে, এখন সেই অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
কলাতলীতে ৫০টি সিটের দায়িত্ব এক কর্মকর্তার হাতে; তসদিক ঘিরে ভোগান্তি ও তদন্তের দাবি

কলাতলীতে ৫০টি সিটের দায়িত্ব এক কর্মকর্তার হাতে; তসদিক ঘিরে ভোগান্তি ও তদন্তের দাবি

ধোঁয়াপালং রেঞ্জের ৪২ হাজার একর বনভূমিতে অপরাধের থাবা: নেপথ্যে কারা?

ধোঁয়াপালং রেঞ্জের ৪২ হাজার একর বনভূমিতে অপরাধের থাবা: নেপথ্যে কারা?

উখিয়া ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য

উখিয়া ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য

কক্সবাজারে ৩১৪ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের শিক্ষাবৃত্তি প্রদান

কক্সবাজারে ৩১৪ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের শিক্ষাবৃত্তি প্রদান

মাতারবাড়ীতে এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী ‘এসকে গ্রুপ’

মাতারবাড়ীতে এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী ‘এসকে গ্রুপ’

বন গিলে খাচ্ছে কর্মকর্তারা, রক্ষাকর্তা কে?

বন গিলে খাচ্ছে কর্মকর্তারা, রক্ষাকর্তা কে?

সর্বশেষ সংবাদ