advertisement

কক্সবাজারে ৩১৪ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের শিক্ষাবৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৪, ২০২৬, ০৯:২৩

কক্সবাজারে ৩১৪ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের শিক্ষাবৃত্তি প্রদান
ছবি: সংগৃহীত

২০২৬ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কক্সবাজার জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করেছে কক্সবাজার জেলা পরিষদ। জেলার ১০টি উপজেলার মোট ৩১৪ জন শিক্ষার্থীর অনুকূলে সর্বমোট ২০ লাখ ৯৮ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।


মঙ্গলবার (২৪ নভেম্বর) জেলা পরিষদের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী।

featured banner


প্রধান অতিথির বক্তব্যে এ টি এম নুরুল বশর চৌধুরী বলেন, ‘শিক্ষা জাতির মেরুদণ্ড। কক্সবাজারের মেধাবী শিক্ষার্থীরা যেন আর্থিক অসচ্ছলতার কারণে ঝরে না পড়ে, সে লক্ষ্যে জেলা পরিষদ নিয়মিত আর্থিক সহায়তা ও প্রতি বছর শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে। এতে করে জেলায় ঝরেপড়া শিক্ষার্থীদের হার কমে আসছে।’ তিনি আরও বলেন, আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।


জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্ সুরাইয়া আক্তার সুইটির সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জেলা পরিষদ সবসময় মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের লেখাপড়ার পথ সুগম করতে কাজ করে যাচ্ছে। প্রতি বছর বৃত্তি প্রদানসহ লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।’


সভাপতির বক্তব্যে মিজ্ সুরাইয়া আক্তার সুইটি শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য স্থির করে ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান। একই সঙ্গে কক্সবাজার জেলার ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং মাদকমুক্ত কক্সবাজার গড়ে তুলতে ভূমিকা রাখার অনুরোধ জানান তিনি। যেকোনো প্রতিকূলতায় জেলা পরিষদ অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইফুদ্দিনসহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


শিক্ষাবৃত্তি পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এই সহায়তা তাদের ভবিষ্যৎ পড়াশোনায় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে তারা অভিমত প্রকাশ করেন।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
মাতারবাড়ীতে এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী ‘এসকে গ্রুপ’

মাতারবাড়ীতে এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী ‘এসকে গ্রুপ’

বন গিলে খাচ্ছে কর্মকর্তারা, রক্ষাকর্তা কে?

বন গিলে খাচ্ছে কর্মকর্তারা, রক্ষাকর্তা কে?

বিতর্কের মাঝে শুরু হলো ‘কার্নিভাল’

বিতর্কের মাঝে শুরু হলো ‘কার্নিভাল’

মালয়েশিয়ায় পাচারকালে যৌথবাহিনী উদ্ধার করলো ৮ রোহিঙ্গা

মালয়েশিয়ায় পাচারকালে যৌথবাহিনী উদ্ধার করলো ৮ রোহিঙ্গা

২৭ দিনেও নিভল না ইনানীর আগুন

২৭ দিনেও নিভল না ইনানীর আগুন

টেকনাফে পৃথক অভিযানে বিপুল গ্রেনেড, আইইডি বোমা ও গুলি উদ্ধার; আটক ২

টেকনাফে পৃথক অভিযানে বিপুল গ্রেনেড, আইইডি বোমা ও গুলি উদ্ধার; আটক ২

সর্বশেষ সংবাদ