advertisement

মাতারবাড়ীতে এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী ‘এসকে গ্রুপ’

কক্সবাজার ৭১ ডেস্ক

কক্সবাজার ৭১ ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৬, ০৯:০০

মাতারবাড়ীতে এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী ‘এসকে গ্রুপ’
ছবি: সংগৃহীত

বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপ। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণে বিনিয়োগ করতে চায় প্রতিষ্ঠানটি।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

বৈঠকে প্রতিনিধিদল মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে বিস্তারিত উপস্থাপনা তুলে ধরে।

featured banner

প্রতিনিধিদলের সদস্যরা জানান, মাতারবাড়ীকে দক্ষিণ কোরিয়ার উলসান শহরের মতো একটি আন্তর্জাতিক জ্বালানি হাব হিসেবে গড়ে তোলার সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রী প্রতিনিধিদলের উপস্থাপনা শোনেন এবং বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান। ঙ্গ ৩য় পৃষ্ঠায় দেখুন ¿

মাতারবাড়ীতে এলপিজি ও এলএনজি

তিনি বলেন, বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে তাঁর সরকার আন্তরিকভাবে কাজ করছে। প্রস্তাবিত প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি এ বিষয়ে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

প্রতিনিধিদল বাংলাদেশের বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির প্রশংসা করে। একই সঙ্গে দেশের বিনিয়োগ সম্ভাবনাকে কাজে লাগাতে তারা আগ্রহী বলে জানায়।

সাক্ষাতে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী।

এ ছাড়া ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সুং (করযধশ ঝঁহম) এবং এসকে গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট কিউনইয়ল সং (কুঁহুবড়ষ ঝড়হম)সহ প্রতিনিধিদলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
কক্সবাজারে ৩১৪ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের শিক্ষাবৃত্তি প্রদান

কক্সবাজারে ৩১৪ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের শিক্ষাবৃত্তি প্রদান

বন গিলে খাচ্ছে কর্মকর্তারা, রক্ষাকর্তা কে?

বন গিলে খাচ্ছে কর্মকর্তারা, রক্ষাকর্তা কে?

বিতর্কের মাঝে শুরু হলো ‘কার্নিভাল’

বিতর্কের মাঝে শুরু হলো ‘কার্নিভাল’

মালয়েশিয়ায় পাচারকালে যৌথবাহিনী উদ্ধার করলো ৮ রোহিঙ্গা

মালয়েশিয়ায় পাচারকালে যৌথবাহিনী উদ্ধার করলো ৮ রোহিঙ্গা

২৭ দিনেও নিভল না ইনানীর আগুন

২৭ দিনেও নিভল না ইনানীর আগুন

টেকনাফে পৃথক অভিযানে বিপুল গ্রেনেড, আইইডি বোমা ও গুলি উদ্ধার; আটক ২

টেকনাফে পৃথক অভিযানে বিপুল গ্রেনেড, আইইডি বোমা ও গুলি উদ্ধার; আটক ২

সর্বশেষ সংবাদ