advertisement

সিলেট থেকে কক্সবাজারে আনা হলো শাওন আরমানসহ চারজন, কারাগারে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৭, ২০২৬, ০৮:৩৮

সিলেট থেকে কক্সবাজারে আনা হলো শাওন আরমানসহ চারজন, কারাগারে পাঠানোর নির্দেশ
ছবি: সংগৃহীত

সিলেটে গ্রেপ্তার হওয়া কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, বদির দুই ভাইসহ চারজনকে কক্সবাজারে আনা হয়েছে। আজ বৃহস্পতিবার আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

শাওনের সঙ্গে রয়েছেন বদির ভাই আব্দুস শুক্কুর ও আব্দুল আমিন এবং টেকনাফ পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমদ।

বৃহস্পতিবার সকালে সড়কপথে পুলিশের ভ্যানে কঠোর পাহারায় তাঁদের কক্সবাজার আদালতে নেওয়া হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাৎক্ষণিকভাবে তাঁদের কক্সবাজার কারাগারে পাঠানো হয়।

featured banner

বিষয়টি নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) অহিদুর রহমান জানান, গ্রেপ্তারের পরপরই কক্সবাজার জেলা পুলিশের একটি দল সিলেট রওনা হয়। বুধবার তারা আসামিদের বুঝে নিয়ে রাতেই কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে তারা কক্সবাজার ঙ্গ ৩য় পৃষ্ঠায় দেখুন ¿

সিলেট থেকে কক্সবাজারে

পৌঁছায়।

তিনি জানান, কক্সবাজারে আনার পর চারজনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসানের আদালতে তোলা হয়। আদালত প্রক্রিয়া শেষে টেকনাফের সহিংসতা ও নাশকতার দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘এই চার আসামিকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হলেও তাঁদের বিরুদ্ধে আরও একাধিক মামলা থাকতে পারে। সেসব মামলার ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। এ ছাড়া পুলিশের পক্ষ থেকে তাঁদের রিমান্ডও চাওয়া হবে।’

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
মাসে জিডি প্রায় ২ লাখ, তদন্তে অনীহা পুলিশের

মাসে জিডি প্রায় ২ লাখ, তদন্তে অনীহা পুলিশের

মাসলকগত বিভাজন পরিহার করে আহলে সুন্নাতের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে

মাসলকগত বিভাজন পরিহার করে আহলে সুন্নাতের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে

ধারণ ক্ষমতার আড়াইগুণ বেশি বন্দি, কারাগারে মানবিক সংকট

ধারণ ক্ষমতার আড়াইগুণ বেশি বন্দি, কারাগারে মানবিক সংকট

ডিসেম্বর ঘিরে আধুনিক প্রযুক্তি নিয়ে সীমান্তে হাজির বিজিবি

ডিসেম্বর ঘিরে আধুনিক প্রযুক্তি নিয়ে সীমান্তে হাজির বিজিবি

আইসিজে’র গণহত্যার রায়ে রোহিঙ্গা শিবিরে নতুন আশা, তবে মূল দাবি বিচার ও নিরাপদ প্রত্যাবাসন

আইসিজে’র গণহত্যার রায়ে রোহিঙ্গা শিবিরে নতুন আশা, তবে মূল দাবি বিচার ও নিরাপদ প্রত্যাবাসন

হাসিনা আমলের দুর্নীতিবাজ ৯২ মন্ত্রী-এমপির বিচার কতদূর

হাসিনা আমলের দুর্নীতিবাজ ৯২ মন্ত্রী-এমপির বিচার কতদূর

সর্বশেষ সংবাদ