advertisement

সিলেটের গোলাপগঞ্জে ঐতিহাসিক সুন্নী মহাসম্মেলনে ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

মাসলকগত বিভাজন পরিহার করে আহলে সুন্নাতের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৭, ২০২৬, ০৮:৩৬

মাসলকগত বিভাজন পরিহার করে আহলে সুন্নাতের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে
ছবি: সংগৃহীত

মাসলকগত বিভাজন, পারস্পরিক বিরোধ ও মতাদর্শিক সংকীর্ণতা পরিহার করে ইমাম আবুল হাসান আশআরি (রহ.) ও ইমাম আবু মানসুর মাতুরিদি (রহ.) প্রদর্শিত আকিদাগত আদর্শের ভিত্তিতে আহলে সুন্নাত ওয়াল জামাআতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দরবারে গাউছুল আজম মাইজভাণ্ডারীর সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব শাহসূফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল-হোসাইনী আল-মাইজভাণ্ডারী (মাদ্দাজিল্লুহুল আলী)।

বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লামা কালীকৃষ্ণপুর ঈদগাহ মাঠে আয়োজিত ঙ্গ ২য় পৃষ্ঠায় দেখুন ¿

মাসলকগত বিভাজন পরিহার

featured banner

‘পবিত্র সুন্নী মহাসম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীদের মধ্যে আকিদাগত মৌলিক ঐক্য অক্ষুণ্ণ রেখে পারস্পরিক মতপার্থক্য ও মাসলকগত বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। মতপার্থক্য ইসলামের জ্ঞানচর্চা ও ব্যাখ্যাগত ঐতিহ্যের একটি স্বাভাবিক অংশ হলেও তা যেন পারস্পরিক বিদ্বেষ কিংবা একে অন্যের ধর্মীয় অবস্থানকে হেয় করার কারণ না হয়। ইলমি বিষয়ে মতভিন্নতা থাকলে তা দলিল, প্রজ্ঞা, শিষ্টাচার ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে পর্যালোচনা করা উচিত এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সংকীর্ণ অবস্থানকে আহলে সুন্নাতের বৃহত্তর আদর্শের ওপর প্রাধান্য দেওয়া সমীচীন নয়।

তিনি আরও বলেন, আহলে সুন্নাতের ঐতিহ্য হচ্ছে মধ্যপন্থা, ভারসাম্য, ইলম, আমল, আখলাক ও রাসূলপ্রেমের সমন্বিত জীবনদর্শন। বর্তমান সময়ে মুসলিম সমাজের সামনে থাকা ধর্মীয়, সামাজিক ও নৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক দ্বন্দ্বে শক্তি ক্ষয় না করে ইলমি উৎকর্ষ, নৈতিক উন্নয়ন, দ্বীনি শিক্ষা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্মিলিতভাবে আত্মনিয়োগ করতে হবে। নবীপ্রেম, আহলে বাইতের প্রতি ভালোবাসা, সাহাবায়ে কেরামের প্রতি শ্রদ্ধা এবং ওলি-আউলিয়াদের প্রদর্শিত আত্মশুদ্ধি ও মানবকল্যাণের আদর্শ ধারণ করে বিভাজনের পরিবর্তে ঐক্য ও উদারতার চর্চা প্রতিষ্ঠাই সুন্নি সমাজের অগ্রযাত্রার মূল ভিত্তি।১১নং শরীফগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া গোলাপগঞ্জ শাখার সভাপতি এম. কবির উদ্দিনের সভাপতিত্বে মহাসম্মেলনে প্রধান আলোচক ছিলেন কুমিল্লার বুড়িচংস্থ মইনীয়া নজরুলীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীরজাদা খাজা শেখ সাদী আব্দুল্লাহ সাদেকপুরী আল-মাইজভাণ্ডারী।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার প্রচার সম্পাদক আলহাজ্ব মাওলানা শাহ রুহুল আমীন ভূঁইয়া চাঁদপুরী মাইজভাণ্ডারী, রাজধানীর মিরপুর-১ মসজিদে গাউছুল আজমের খতিব মাওলানা মুফতি এইচ. এম. মাকসুদুর রহমান, হাফেজ ক্বারী খাজা বাহাউদ্দীন মাইজভাণ্ডারী, শায়ের মাওলানা মনছুর আলী মাইজভাণ্ডারী এবং মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী মাওলানা মুহাম্মদ কেরামত আলী মাইজভাণ্ডারীসহ বিশিষ্ট ওলামায়ে কেরাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপির যুগ্ম মহাসচিব শাহ্ মোহাম্মদ ইব্রাহীম মিয়া এবং আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া গোলাপগঞ্জ শাখার সহ-সভাপতি মো. সাইফ উদ্দীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার ব্যবস্থাপনায় আয়োজিত এ মহাসম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ওলামায়ে কেরাম, সংগঠনের নেতৃবৃন্দ, ভক্ত-আশেকান ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। সম্মেলনস্থল নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ও নারায়ে গাউছিয়াসহ বিভিন্ন ধর্মীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

মহাসম্মেলনের শেষপর্বে বিশ্বশান্তি, মুসলিম উম্মাহর ঐক্য এবং দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি হযরতুলহাজ্ব শাহসূফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল-হোসাইনী আল-মাইজভাণ্ডারী (মাদ্দাজিল্লুহুল আলী)।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
মাসে জিডি প্রায় ২ লাখ, তদন্তে অনীহা পুলিশের

মাসে জিডি প্রায় ২ লাখ, তদন্তে অনীহা পুলিশের

সিলেট থেকে কক্সবাজারে আনা হলো শাওন আরমানসহ চারজন, কারাগারে পাঠানোর নির্দেশ

সিলেট থেকে কক্সবাজারে আনা হলো শাওন আরমানসহ চারজন, কারাগারে পাঠানোর নির্দেশ

ধারণ ক্ষমতার আড়াইগুণ বেশি বন্দি, কারাগারে মানবিক সংকট

ধারণ ক্ষমতার আড়াইগুণ বেশি বন্দি, কারাগারে মানবিক সংকট

ডিসেম্বর ঘিরে আধুনিক প্রযুক্তি নিয়ে সীমান্তে হাজির বিজিবি

ডিসেম্বর ঘিরে আধুনিক প্রযুক্তি নিয়ে সীমান্তে হাজির বিজিবি

আইসিজে’র গণহত্যার রায়ে রোহিঙ্গা শিবিরে নতুন আশা, তবে মূল দাবি বিচার ও নিরাপদ প্রত্যাবাসন

আইসিজে’র গণহত্যার রায়ে রোহিঙ্গা শিবিরে নতুন আশা, তবে মূল দাবি বিচার ও নিরাপদ প্রত্যাবাসন

হাসিনা আমলের দুর্নীতিবাজ ৯২ মন্ত্রী-এমপির বিচার কতদূর

হাসিনা আমলের দুর্নীতিবাজ ৯২ মন্ত্রী-এমপির বিচার কতদূর

সর্বশেষ সংবাদ