advertisement

উখিয়া ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৫, ২০২৬, ০৯:০৮

উখিয়া ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য
ছবি: সংগৃহীত

### খতিয়ানের আশ্বাসে ৭৫ বছরের বৃদ্ধের ৮০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

#### ‘সবকিছু আমার নিয়ন্ত্রণে’, দালালের ঔদ্ধত্য

#### পেছনের মার্কেটকেন্দ্রিক সিন্ডিকেট

featured banner



বয়স ৭৫ বছর। শরীরের ভারে নুয়ে পড়েছেন, হাতে লাঠি নিয়ে চলাফেরা করেন। এই বয়সে নিজের জমির একটি সৃজিত খতিয়ানের জন্য উখিয়া ভূমি অফিসে গিয়ে দালালের খপ্পরে পড়েন তিনি। দ্রুত খতিয়ান করে দেওয়ার আশ্বাসে তাঁর কাছ থেকে নেওয়া হয়েছে ৮০ হাজার টাকা। কিন্তু দুই বছরেও মেলেনি সেই খতিয়ান। উল্টো টাকা ফেরত চাইতে গিয়ে মারধরের চেষ্টার মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন ওই বৃদ্ধ।

ভুক্তভোগী এখলাচুর রহমান উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের বড় ইনানী গ্রামের বাসিন্দা; তিনি মৃত জালাল আহমদের ছেলে। তাঁর অভিযোগ, প্রায় দুই বছর আগে সৃজিত খতিয়ান করতে উখিয়া ভূমি অফিসে গেলে আনোয়ার নামের এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয়। আনোয়ার নিজেকে ভূমি অফিসের লোক পরিচয় দিয়ে কম খরচে দ্রুত খতিয়ান করে দেওয়ার আশ্বাস দেন এবং পরে তাঁকে ভূমি অফিসের পেছনে উখিয়া বাজার সড়কের একটি কম্পিউটার দোকানে নিয়ে যান।

অভিযোগ অনুযায়ী, খতিয়ান করে দেওয়ার জন্য প্রথমে দেড় লাখ টাকা দাবি করেন আনোয়ার। দরদাম শেষে ৮০ হাজার টাকায় চুক্তি হয়। প্রথম কিস্তিতে ১৫ হাজার, দ্বিতীয় কিস্তিতে ৫০ হাজার টাকাসহ বিভিন্ন সময়ে পুরো ৮০ হাজার টাকা পরিশোধ করেন এখলাচুর রহমান। টাকা নেওয়ার পর শুরু হয় আজ-কাল করে ঘোরানোর পালা; দুই বছর পার হলেও খতিয়ান বুঝে পাননি তিনি।

ভুক্তভোগীর দাবি, আনোয়ারের সঙ্গে সরাসরি কথা বললে তিনি উল্টো দাবি করেন যে প্রতিটি খতিয়ানের জন্য তাঁর নির্ধারিত দর ৮০ হাজার টাকা, এর বেশিও নিয়ে থাকেন। এমনকি ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরাও তাঁর নিয়ন্ত্রণে বলে দাবি করেন তিনি। আনোয়ারের ভাষ্য, ‘আমার খতিয়ান করার রেইট ৮০ হাজার টাকা, এর বেশিও নিয়ে থাকি। সবকিছু আমার নিয়ন্ত্রণে। তাই উপরিমহলে কিছু বললেও কাজ হবে না।’

আনোয়ারের এমন বক্তব্যে উখিয়া ভূমি অফিসের ভেতরে-বাইরে দালাল সিন্ডিকেটের প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। একজন বহিরাগত ব্যক্তি কীভাবে সরকারি ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ন্ত্রণের দাবি করেন এবং এর পেছনে কারও যোগসাজশ রয়েছে কি নাÍতা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

স্থানীয়দের অভিযোগ, উখিয়া ভূমি অফিসের পেছনের মার্কেটের মুন্সি ভেন্ডর ও কম্পিউটার দোকানগুলোকে ঘিরে দীর্ঘদিন ধরে একটি দালালচক্র সক্রিয়। চুক্তির মাধ্যমে এসব দোকান থেকে খতিয়ানসহ বিভিন্ন ভূমিসেবা-সংক্রান্ত কাজ করানোর কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়। অফিসের কিছু কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে বহিরাগত দালালদের যোগসাজশের অভিযোগও রয়েছে, যার ফলে সেবা নিতে এসে অনেকে এসব মধ্যস্থতাকারীর ওপর নির্ভরশীল হয়ে পড়েন।

এ বিষয়ে উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘দালালদের ব্যাপারে আমরা সবসময় কঠোর। ভূমি অফিসে দালালদের কোনো ঠাঁই নেই।’

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, ভূমি অফিসের আশপাশে দালালদের পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

একজন ৭৫ বছরের বৃদ্ধের কাছ থেকে ৮০ হাজার টাকা নেওয়ার অভিযোগ, দুই বছরেও খতিয়ান না পাওয়া এবং টাকা ফেরত চাইতে গিয়ে মারধরের চেষ্টার ঘটনা সরকারি ভূমিসেবার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। আনোয়ারের কথিত নিয়ন্ত্রণের দাবির সত্যতা এবং এর সঙ্গে ভূমি অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
ধোঁয়াপালং রেঞ্জের ৪২ হাজার একর বনভূমিতে অপরাধের থাবা: নেপথ্যে কারা?

ধোঁয়াপালং রেঞ্জের ৪২ হাজার একর বনভূমিতে অপরাধের থাবা: নেপথ্যে কারা?

কক্সবাজারে ৩১৪ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের শিক্ষাবৃত্তি প্রদান

কক্সবাজারে ৩১৪ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের শিক্ষাবৃত্তি প্রদান

মাতারবাড়ীতে এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী ‘এসকে গ্রুপ’

মাতারবাড়ীতে এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী ‘এসকে গ্রুপ’

বন গিলে খাচ্ছে কর্মকর্তারা, রক্ষাকর্তা কে?

বন গিলে খাচ্ছে কর্মকর্তারা, রক্ষাকর্তা কে?

বিতর্কের মাঝে শুরু হলো ‘কার্নিভাল’

বিতর্কের মাঝে শুরু হলো ‘কার্নিভাল’

মালয়েশিয়ায় পাচারকালে যৌথবাহিনী উদ্ধার করলো ৮ রোহিঙ্গা

মালয়েশিয়ায় পাচারকালে যৌথবাহিনী উদ্ধার করলো ৮ রোহিঙ্গা

সর্বশেষ সংবাদ