
পর্যটক শুণ্য সৈকত, মন্দা পর্যটন ব্যবসা

পর্যটন মৌসুম শুরু হলেও কক্সবাজারে এখনো প্রত্যাশিত পর্যটকের দেখা মিলছে না। এতে চরম ব্যবসায়িক মন্দায় পড়েছেন এই খাতের সংশ্লিষ্টরা। শহরের হোটেল-মোটেলের প্রায় ৭০ শতাংশ কক্ষই থাকছে ফাঁকা। একই দশা সৈকতের কিটকট, বিচ বাইক, রেস্তোরাঁ এবং বার্মিজ মার্কেটগুলোতেও।
ঝাল মুড়ি বিক্রেতা ইমাদ হোসেন জানান পর্যটন না থাকাতে তাদের বেচা- বিক্রিখুব কম। সংসার চালাতে কষ্ট হচ্ছে। অন্য বছর এই সময়ে দিনে ৫০০-৬০০ টাকা বিক্রি করতো সে, আজ ১২০ টাকা বিক্রি করেছে মাত্র।
বাদাম বিক্রেতা রাজীব মিয়া জানান, প্রায় এক সপ্তাহ ধরে বিচে এসে দাঁড়িয় থাকে। কোন ধরনের ব্যবসা-বাণিজ্য হয় না। গত বছর এই সময় এক ঘন্টায় হাজার বারোশো টাকা বিক্রি করতো। এখন দিনে ১০০০ টাকাও বিক্রি করতে পারে না। তিনি বলেন,করেনাকালে লকডাউনের সময়ও এই কক্সবাজারের এমন চিত্র ছিলো না।

কক্সবাজার ঙ্গ ৩য় পৃষ্ঠায় দেখুন ¿
পর্যটক শুণ্য সৈকত
সমুদ্র সৈকতের লাবণী বা সুগন্ধা পয়েন্টের তুলনামূলক ফাঁকা দৃশ্য, অলস পড়ে থাকা কিটকট বা সৈকতের চেয়ার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের বসে থাকতে দেখা যায়।
হোটেল মেরিন ব্লুর ম্যানেজার ফজলুল হক জানান,”এবছর তুলনামূলক পর্যটক একটু কমনভেম্বর মাসে।আমরা আশা করছি আগামী মাস থেকে বাড়তে পারে হয়তো। তিনি বলেন, “আমরা প্রস্তুত আছি পর্যটকদের সেবা দেওয়ার জন্য। যেমন কিছুদিন আগে যে একটা রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সে জায়গা থেকে আমরা বিভিন্ন ফ্লোরে সেফটি ইনশিউর করে পর্যটকদের সেবা দেওয়ার জন্য আমরা হোটেলে সংশ্লিষ্টরা প্রস্তুত আছে। এছাড়াও আমরা ডিসেম্বরের ১০ তারিখ পর্যন্ত আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে পর্যটকদের জন্যে।
এদিকে পর্যটন ব্যবসায়ী বাহাদুর হোসাইন জানান, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলা নভেম্বরের ডিসেম্বর এর মাঝমাঝি সময়ে স্কুলের বিভিন্ন পরীক্ষা চলার করণেও কিছুটা কম পর্যটক আসতে পারে। এছাড়াও রাজনৈতিক অস্থিরতার বিষয়ও আছে। নিষিদ্ধ আওয়ামী লীগের যে হুমকি-ধুমকির বিষয় এটাও একটা কারণ হতে পারে। আরেকটা বিষয় কক্সবাজারে আমাদের সকলকে যার যার অবস্থান থেকে সচেতন হতে হবে বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা যারা আছেন আপনাদের আরো সতর্কতার সাথে কক্সবাজারের বিষয়ে নিউজ করতে হবে। আমেরিকার মত দেশে প্রতিদিন বেশ কিছু মানুষ হতাহত হয়ে থাকে। কিন্তু কক্সবাজারের কোন না কোন ঘটনা হলে সেটা ফলাও করে বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে দেয়।সম্প্রতি যে টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড হয়েছে
আমরা সকলে খুবই মর্মাহত যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সমবেদনা জ্ঞাপন করছি।
কক্সবাজারকে পর্যটন বান্ধব হিসেবে গড়ে তুলতে যে সকল স্টেক হোল্ডার রয়েছেন সবাই যার যার জায়গা থেকে তাদের অন্তত ৩-৪ জন কর্মীকে এ প্রশিক্ষণের আওতায় এনে পর্যটন সেবায় কাজ করার জন্য এগিয়ে আসতে হবে। সরকার কখন দিবে ওই দিকে না দেখে আমরা নিজেরা চাইলে পর্যটকদের সেবা দেওয়ার জন্য নিজ উদ্যোগে কাজ করতে পারি। আর পর্যটকদের ছাড়ের বিষয়ে আমরা নভেম্বরে সেন্টমার্টিনের ৩৬০০ টাকার টিকেট ২০০০ টাকা দিয়েও সেল করছি।
পাশাপাশি অগ্নিকাণ্ডের বিষয়টা ফায়ার সার্ভিসের একটা টিম আছে তারা যাতে মনিটরিংয়ের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করেন এবং হোটেল কর্মীদের ট্রেনিং এর আওতায় আনেন।
নভেম্বরের শেষ প্রান্তে এসে সাধারণত পর্যটকদের পদচারণায় মুখর থাকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। তবে এ বছর চিত্রটা ভিন্ন। ভরা মৌসুম শুরু হলেও সৈকতের বালিয়াড়িতে নেই চিরচেনা কোলাহল। হাতেগোনা যে কজন পর্যটক আসছেন, তা ব্যবসায়ীদের প্রত্যাশার তুলনায় নগণ্য।
?কলাতলী হোটেল-মোটেল জোনপ ফাঁকা। পর্যটক খরায় সবচেয়ে বড় ধাক্কা লেগেছে হোটেল খাতে। হোটেল মালিকরা বলছেন, শহরের পাঁচ শতাধিক হোটেল-মোটেল ও রিসোর্টের প্রায় ৭০ শতাংশ কক্ষই অব্যবহৃত থাকছে। কক্ষ ভাড়ায় বড় অংকের ছাড় দিয়েও মিলছে না কাঙ্ক্ষিত সাড়া।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
