advertisement

কক্সবাজারে সন্ত্রাস, ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন: এমপি কাজলের কঠোর সতর্কবার্তা

মোবারক উদ্দিন নয়ন

মোবারক উদ্দিন নয়ন

নভেম্বর ১৩, ২০২৬, ০৯:৫৮

কক্সবাজারে সন্ত্রাস, ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন: এমপি কাজলের কঠোর সতর্কবার্তা
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রাখতে কঠোর হুশিয়ারি ও জোরালো আহ্বান জানিয়েছেন কক্সবাজার-রামু-ঈদগাঁও আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, সন্ত্রাস, ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের মতো নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে জেলার জননিরাপত্তা, বিকাশমান ব্যবসা-বাণিজ্য এবং বিশ্বখ্যাত পর্যটন শিল্প মারাত্মকভাবে হুমকির মুখে পড়তে পারে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক গুরুত্বপূর্ণ স্ট্যাটাসে এই সতর্কবার্তা দেন তিনি।

নিজের ফেসবুক স্ট্যাটাসে এমপি লুৎফুর রহমান কাজল লিখেছেন-

featured banner

“কক্সবাজারকে শান্ত রাখুন। সন্ত্রাস, ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন-পরিবেশ পরিস্থিতি অশান্ত হবে। দোষীদের সাথে নির্দোষ ব্যক্তিরাও বিব্রত হতে পারে। নিরাপদ ব্যবসাবান্ধব কক্সবাজারের জন্য সবার সহযোগিতা কামনা করছি।

দেশের প্রধান পর্যটননির্ভর জেলা কক্সবাজারের অর্থনীতির মূল চাকা সচল থাকে পর্যটক ও ব্যবসা-বাণিজ্যের ওপর। কিন্তু হঠাৎ এ ধরনের অস্থিরতা ও নাশকতার আশঙ্কা দেখা দেওয়ায় সাধারণ মানুষ, স্থানীয় ব্যবসায়ী এবং দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা নিরাপত্তাহীনতায় পড়ার শঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে যেকোনো মূল্যে শান্তি বজায় রাখতে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ব্যবসায়ী মহল এবং আইন প্রয়োগকারী সংস্থাসহ সর্বস্তরের জনগণকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

দেশের প্রধান পর্যটনকেন্দ্র হিসেবে কক্সবাজারে বছরজুড়ে এবং বিশেষ করে ছুটির দিনগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আইন শৃঙ্খলার অবনতি কিন্তু পর্যটন শিল্পের জন্য হুমকি।

অন্যদিকে বর্তমান সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কক্সবাজারকে একটি আন্তর্জাতিক মানের আধুনিক পর্যটন ও বাণিজ্যিক হাব বা প্রবৃদ্ধির কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য সমন্বিত মাস্টারপ্ল্যান নিয়ে কাজ করছে। এর আওতায় আধুনিক বিমান যোগাযোগ, রেল যোগাযোগ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে সাম্প্রতিক সময়ে সন্ত্রাস, ককটেল বিস্ফোরণ বা নাশকতার আশঙ্কার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন বেশ কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে জেলা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত ও বিশেষ অভিযান। এছাড়া অপরাধী, পরোয়ানাভুক্ত আসামি এবং সন্দেহভাজনদের গ্রেফতারে কড়া নজরদারি বজায় রাখা হয়েছে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
মৌসুম শুরুর পর একদিনে সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক গেলেন সেন্টমার্টিনে, বহরে যুক্ত আরো ২ জাহাজ

মৌসুম শুরুর পর একদিনে সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক গেলেন সেন্টমার্টিনে, বহরে যুক্ত আরো ২ জাহাজ

উখিয়ার ইনানীতে নলকূপ খননে গ্যাসের আগুন জ্বলছে ১৮ দিন ধরে: নিয়ন্ত্রিত উত্তোলনের প্রস্তুতি শুরু বাপেক্সের

উখিয়ার ইনানীতে নলকূপ খননে গ্যাসের আগুন জ্বলছে ১৮ দিন ধরে: নিয়ন্ত্রিত উত্তোলনের প্রস্তুতি শুরু বাপেক্সের

চকরিয়ায় সার বিক্রয় কেন্দ্র ও মজুদ পরিস্থিতি পরিদর্শন করলেন যুগ্ম-সচিব জহুরুল ইসলাম

চকরিয়ায় সার বিক্রয় কেন্দ্র ও মজুদ পরিস্থিতি পরিদর্শন করলেন যুগ্ম-সচিব জহুরুল ইসলাম

সৈকতে গরু ছাগল পেলে নিলাম দেয়া হবে

সৈকতে গরু ছাগল পেলে নিলাম দেয়া হবে

সাংবাদিক ও গবেষক আহমদ গিয়াস স্মরণে নাগরিক শোকসভার প্রস্তুতি সভা ১৬ নভেম্বর

সাংবাদিক ও গবেষক আহমদ গিয়াস স্মরণে নাগরিক শোকসভার প্রস্তুতি সভা ১৬ নভেম্বর

প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ রয়েছে

প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ রয়েছে

সর্বশেষ সংবাদ