advertisement

মৌসুম শুরুর পর একদিনে সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক গেলেন সেন্টমার্টিনে, বহরে যুক্ত আরো ২ জাহাজ

মোবারক উদ্দিন নয়ন

মোবারক উদ্দিন নয়ন

নভেম্বর ১৪, ২০২৬, ০৮:৫৫

মৌসুম শুরুর পর একদিনে সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক গেলেন সেন্টমার্টিনে, বহরে যুক্ত আরো ২ জাহাজ
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজে করে ১ হাজার ৭ শত ৫৪ জন পর্যটক ভ্রমণ করেছেন, চলতি মৌসুমে ৫ নভেম্বর থেকে জাহাজ চলাচল শুরুর পর যা যাত্রী সংখ্যায় একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা করে ৪ টি জাহাজ, এই দিনে প্রথমবার রওয়ানা দেয় এম ভি মালঞ্চ।জাহাজগুলো দুপুরে সেন্টমার্টিনে পৌঁছে এক-দেড় ঘন্টা সেন্টমার্টিন অবস্থানের পর বিকেলে আবার কক্সবাজারে উদ্দেশ্যে রওয়ানা দিয়ে রাতে ফিরে আসবে।

featured banner

৩ শত ৪৬ সিটের কেয়ারি সিন্দাবাদ নামে আরো একটি জাহাজ বহরে যুক্ত হলেও এখনো যাত্রী পরিবহন শুরু করেনি। দৈনিক ৩ হাজার ৫ শত পর্যটক যাওয়ার অনুমতি থাকলেও ৫ টি জাহাজে এখন সম্মিলিত ধারণ ক্ষমতা দাড়িয়েছে ৩ হাজার ২ শত ৪৪ জনে।

৮ শত ৫০ জন ধারণ ক্ষমতা সম্পন্ন এমভি বারো আউলিয়ায় শুক্রবার সেন্টমার্টিন গিয়েছেন ৫ শত ৯৩ জন

যাত্রী, ৭ শত ৩২ সিটের কর্ণফুলী এক্সপ্রেসে যাত্রী ছিলেন ৫ শত জন, এমভি টেকনাফে করে গিয়েছেন ৪ শত ১৯ জন এবং জাহাজটির সিট সংখ্যা ৭ শ ৩২ টি।

প্রথম যাত্রা করা ৬ শত জন ধারণ ক্ষমতার এমভি মালঞ্চে ছিলেন ২ শত ৪২ জন পর্যটক। জাহাজটির পরিচালক আব্দুস সাত্তার জয় ঢাকাপোস্ট’কে বলেন,

‘আমরা এমভি মালঞ্চকে পুরোপুরি প্রস্তুত করে প্রয়োজনীয় অনুমোদন সম্পন্ন করার পর যাত্রী পরিবহন শুরু করেছি এবং ইনশাআল্লাহ এই মৌসুমের শেষ দিন পর্যন্ত যা অব্যাহত থাকবে।’

দীর্ঘ ভ্রমণ যাত্রা ও জাহাজের ভাড়া নিয়ে কিছু পর্যটকদের মাঝে হতাশা বিরাজ করতে দেখা গেছে তবে অনেকেই উচ্ছ্বসিত দেশের সর্বদক্ষিণে অবস্থিত বিচ্ছিন্ন দ্বীপটি ভ্রমণের অভিজ্ঞতা নিতে পেরে।

মাদারীপুরের কালকিনি থেকে ভ্রমণে এসেছেন সৈয়দুল হক। তিনি বলেন, ‘ দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সেন্টমার্টিন, দ্বীপটি অনেক সুন্দর ভিডিওতে দেখেছি।প্রথমবারের মত সেখানে যাচ্ছি পরিবার নিয়ে, সমুদ্র যাত্রার এই অভিজ্ঞতা খুবই রোমাঞ্চকর মনে হচ্ছে।’

সিরাজগঞ্জের বাসিন্দা পর্যটক ওসমান আলী বলেন, ‘৬-৭ ঘন্টা সমুদ্রপথে সেন্টমার্টিন যাব এটা আসলে ক্লান্তির তবুও যাচ্ছি ছুটি কাটাতে। আগে টেকনাফ থেকে দিনে গিয়ে দিনে আসা যেত এখন সেই সুযোগও নেই আবার জাহাজ ভাড়াটাও একটু বেশি। ‘

মৌসুম শুরুর মাসে পর্যটক সংখ্যা সীমিত হলেও ডিসেম্বর-জানুয়ারিতে পর্যটকদের ঢল নামার আশা করছেন পর্যটন শিল্প সংশ্লিষ্টরা।

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ‘ চলতি মাসে শুক্রবার-শনিবার তথা ছুটির দিনে মোটামুটি পর্যটক সেন্টমার্টিন যাচ্ছেন, আগামী মাসের প্রতিদিনই কোটাপূর্ণ হবে বলে অগ্রিম বুকিংয়ের মাত্রা দেখে আশা করা যাচ্ছে। ৫ টি জাহাজ অনুমতি পেয়েছে, আজ ৪ টি গিয়েছে এবং বাকিটিও শীঘ্রই নিয়মিত যাত্রী পরিবহন শুরু করবে।

সেন্টমার্টিন হোটেল রিসোর্ট মালিক সমিতির সভাপতি এম এ রহিম জিহাদী বলেন, ‘সেন্টমার্টিনে এক রাতে প্রায় ৫ হাজার পর্যটক একসাথে থাকতে পারেন, মৌসুম মাত্র শুরু হয়েছে এবং পর্যটকের সংখ্যাও কম। তবে সুখের খবর হলো, ডিসেম্বরের দিকে প্রায় সব হোটেল-রিসোর্টই অগ্রিম বুকিং হয়ে গেছে। আমরা আশা করছি ডিসেম্বর এবং জানুয়ারি মাসে প্রচুর পর্যটকের আগমন ঘটবে।’

চলতি মৌসুমে পর্যটকদের জন্য এবার কয়েকটি শর্ত বাধ্যতামূলক করা হয়েছে। প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে। পাশাপাশি ভ্রমণের জন্য ট্রাভেল পাস এবং কিউআর কোডযুক্ত টিকিট সংগ্রহ করতে হবে।

এসব ব্যবস্থার মাধ্যমে দ্বীপে পর্যটকের সংখ্যা নিয়ন্ত্রণ, পর্যটকদের পরিচয় ও যাতায়াতের তথ্য সংরক্ষণ এবং পরিবেশ সংরক্ষণ কার্যক্রম জোরদার করার লক্ষ্য নেওয়া হয়েছে।

সেন্টমার্টিনে পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হলেও দ্বীপটির ভঙ্গুর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় একাধিক বিধিনিষেধ বহাল রাখা হয়েছে। বিশেষ করে রাতের বেলায় পর্যটকদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা রয়েছে।

নির্দেশনা অনুযায়ী, রাতে সমুদ্রসৈকত ও আশপাশের এলাকায় আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি এবং বারবিকিউ পার্টির আয়োজন করা যাবে না। নিষিদ্ধ করা হয়েছে কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ ও কেনাবেচাও।

সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ সব ধরনের যানবাহন চলাচলও নিষিদ্ধ। এ ছাড়া সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, শামুক, ঝিনুক, তারামাছ, রাজকাঁকড়া, সামুদ্রিক ঘাস ও শৈবালসহ দ্বীপের কোনো প্রাকৃতিক সম্পদ বা জীববৈচিত্র্যের ক্ষতি করা যাবে না।

সরকারের নির্দেশনা অনুযায়ী, ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতের সুযোগ থাকবে। এ সময় পর্যটকেরা দ্বীপে ভ্রমণের পাশাপাশি রাত্রিযাপনও করতে পারবেন।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
উখিয়ার ইনানীতে নলকূপ খননে গ্যাসের আগুন জ্বলছে ১৮ দিন ধরে: নিয়ন্ত্রিত উত্তোলনের প্রস্তুতি শুরু বাপেক্সের

উখিয়ার ইনানীতে নলকূপ খননে গ্যাসের আগুন জ্বলছে ১৮ দিন ধরে: নিয়ন্ত্রিত উত্তোলনের প্রস্তুতি শুরু বাপেক্সের

চকরিয়ায় সার বিক্রয় কেন্দ্র ও মজুদ পরিস্থিতি পরিদর্শন করলেন যুগ্ম-সচিব জহুরুল ইসলাম

চকরিয়ায় সার বিক্রয় কেন্দ্র ও মজুদ পরিস্থিতি পরিদর্শন করলেন যুগ্ম-সচিব জহুরুল ইসলাম

সৈকতে গরু ছাগল পেলে নিলাম দেয়া হবে

সৈকতে গরু ছাগল পেলে নিলাম দেয়া হবে

কক্সবাজারে সন্ত্রাস, ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন: এমপি কাজলের কঠোর সতর্কবার্তা

কক্সবাজারে সন্ত্রাস, ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন: এমপি কাজলের কঠোর সতর্কবার্তা

সাংবাদিক ও গবেষক আহমদ গিয়াস স্মরণে নাগরিক শোকসভার প্রস্তুতি সভা ১৬ নভেম্বর

সাংবাদিক ও গবেষক আহমদ গিয়াস স্মরণে নাগরিক শোকসভার প্রস্তুতি সভা ১৬ নভেম্বর

প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ রয়েছে

প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ রয়েছে

সর্বশেষ সংবাদ