advertisement

মহেশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র সহ ২জনকে আটক করেন কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২২, ২০২৬, ০৮:৫৭

মহেশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র সহ ২জনকে আটক করেন কোস্ট গার্ড
ছবি: সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরি দুটি বন্দুকসহ ডাকাত দলের সক্রিয় দুই সদস্যকে আটক করেন কোস্ট গার্ড

শনিবার (২১ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড কক্সবাজার স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. আরাফাত হোসেন।

আটককৃতরা হলেন- মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মো. নুরুল আমিন (৫০) ও ৭ নং ওয়ার্ডের বাসিন্দা পলাশ দে ওরফে বাবু (৪৫)।

featured banner

সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কমান্ডার মো. আরাফাত হোসেন বলেন,গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার কুতুবজোম উপকূলীয় এলাকায় ডাকাতির উদ্দেশ্যে কয়েক জনের ডাকাত একত্রিত হয়েছেন।এমন সংবাদ পেয়ে কোস্ট গার্ডের একটি টিম সেখানে অভিযান চালানোর যাচ্ছিল। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্হল থেকে জড়ো হওয়া ৪-৫ জন ডাকাত পালিয়ে যাচ্ছে।এমতাবস্থায় ধাওয়া করে তৎমধ্যে দু'জনকে আটক করতে সক্ষম হলেও বাকীরা পালিয়ে যায়।

আটককৃত ব্যক্তিদের তথ্যমতে, ডাকাতদলের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে দুইটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করেন।এছাড়াও আটক ব্যক্তিরা চিহ্নিত ডাকাতদলের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা,অভিযোগ থাকলেও তারা পলাতক হয়ে ছদ্মবেশে চলছেন।ধৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্হার জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
পাকা স্থাপনা নির্মাণ কিসের আলামত!

পাকা স্থাপনা নির্মাণ কিসের আলামত!

টেকনাফ থেকে যাত্রা ছিল মালয়েশিয়া; কিন্তু ৭২যাত্রীকে ৭দিন পর নামিয়ে দিল লাবনী পয়েন্টঃ আটক-২৮

টেকনাফ থেকে যাত্রা ছিল মালয়েশিয়া; কিন্তু ৭২যাত্রীকে ৭দিন পর নামিয়ে দিল লাবনী পয়েন্টঃ আটক-২৮

রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

মৃত্যুফাঁদে কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত: ঝুঁকি নিয়েই চলছে বিচারিক কার্যক্রম

মৃত্যুফাঁদে কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত: ঝুঁকি নিয়েই চলছে বিচারিক কার্যক্রম

অরক্ষিত রেলক্রসিং, বাড়ছে মৃত্যু

অরক্ষিত রেলক্রসিং, বাড়ছে মৃত্যু

ঘূর্ণিঝড়ের প্রভাবে সেন্টমার্টিনে আটকা রাবির ৬৫ জন শিক্ষক-শিক্ষার্থী

ঘূর্ণিঝড়ের প্রভাবে সেন্টমার্টিনে আটকা রাবির ৬৫ জন শিক্ষক-শিক্ষার্থী

সর্বশেষ সংবাদ