advertisement

কক্সবাজার ও সিলেটে শুরু হলো ডিজিটাল ভূমি অধিগ্রহণ ব্যবস্থা ‘এলএআরএমএস’-এর পাইলটিং কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৬, ২০২৬, ০৮:৪৭

কক্সবাজার ও সিলেটে শুরু হলো ডিজিটাল ভূমি অধিগ্রহণ ব্যবস্থা ‘এলএআরএমএস’-এর পাইলটিং কার্যক্রম
ছবি: সংগৃহীত

ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা, অনিয়ম এবং জনভোগান্তি নিরসনে নতুন মাইলফলক যুক্ত হলো। ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় প্রস্তুতকৃত ‘ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল ব্যবস্থাপনা সিস্টেম’ (এলএআরএমএস)-এর পাইলটিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, "ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ‘এলএআরএমএস’ সফটওয়্যারটি চালু হওয়ার ফলে অধিগ্রহণ সংক্রান্ত আবেদন, যাচাই-বাছাই, ক্ষতিপূরণ নির্ধারণ ও অর্থ পরিশোধের প্রতিটি ধাপ হবে সম্পূর্ণ স্বচ্ছ, দ্রুত ও জবাবদিহিমূলক।"

featured banner

তিনি আরও জানান, প্রাথমিকভাবে কক্সবাজার ও সিলেট জেলায় এই সিস্টেমের পাইলটিং কার্যক্রম শুরু করা হলো। এই দুই জেলার অভিজ্ঞতা ও কারিগরি ফলাফল বিশ্লেষণ করে খুব শিগগিরই তা সারাদেশে বাস্তবায়ন করা হবে। এর ফলে জমির প্রকৃত মালিকরা কোনো প্রকার মধ্যস্বত্বভোগী বা হয়রানি ছাড়াই ঘরে বসে অনলাইনে তাঁদের ন্যায্য ক্ষতিপূরণের অর্থ ও সেবার সর্বশেষ অবস্থা জানতে পারবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ এমদাদুল হক চৌধুরী বলেন, প্রচলিত ভূমি অধিগ্রহণ ব্যবস্থাপনায় এতদিন অটোমেশন পদ্ধতি না থাকায় ভূমির মালিক ও দাপ্তরিক কার্যক্রমে নানা ভোগান্তি পোহাতে হতো। নতুন এই অটোমেশন পদ্ধতির মাধ্যমে মাত্র কয়েক দিনের মধ্যেই নির্ভুলভাবে ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে।

কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আঃ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মোঃ পারভেজ হাসান। অনুষ্ঠানে কক্সবাজার ও সিলেট জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ভূমি অধিগ্রহণ শাখার সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ দল এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
‘পিপিপি’ নাকি ‘ওরিয়ন গ্রুপ’!

‘পিপিপি’ নাকি ‘ওরিয়ন গ্রুপ’!

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূতের প্রতিনিধি দল

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূতের প্রতিনিধি দল

উখিয়ার রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে নতুন করে অনুপ্রবেশ, ঠাঁই  ১১৮ জনের

উখিয়ার রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে নতুন করে অনুপ্রবেশ, ঠাঁই ১১৮ জনের

টেকনাফের পাহাড় থেকে বঙ্গোপসাগর: মানবপাচারের ভয়ংকর রূপ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান

টেকনাফের পাহাড় থেকে বঙ্গোপসাগর: মানবপাচারের ভয়ংকর রূপ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

চকরিয়ায় চোরাই ও ডাকাতির মোবাইল ক্রয়-বিক্রয় চক্রের ২ জন গ্রেফতার

চকরিয়ায় চোরাই ও ডাকাতির মোবাইল ক্রয়-বিক্রয় চক্রের ২ জন গ্রেফতার

সর্বশেষ সংবাদ