advertisement

ঝাউবাগান, বালিয়াড়ি ও জীববৈচিত্র্য ধ্বংস করে পর্যটন কার্নিভাল

‘পিপিপি’ নাকি ‘ওরিয়ন গ্রুপ’!

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৬, ২০২৬, ০৮:৫২

‘পিপিপি’ নাকি ‘ওরিয়ন গ্রুপ’!
ছবি: সংগৃহীত
  1. কাটা হচ্ছে প্রকৃতির ঢাল ঝাউ বাগান,
  2. ঝাউবিথির ভিতরেই টপ সয়েল কেটে নির্মান করা হচ্ছে অবকাঠামো,
  3. ভরা পর্যটন মৌসুমে কেন তিন মাসের এ কার্নিভাল-প্রশ্ন সচেতন মহলের,
  4. সাংবাদিকদের সহযোগিতা চাইল বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক,
  5. তিনমাস ব্যাপী গাছের নিচে রান্নাবান্না, আগুন জ্বালানো, রশি বেঁধে বিভিন্ন রাইড স্থাপন, পলিথিন ও অন্যান্য বর্জ্যে মারাত্বক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা,


পর্যটন রাজধানী খ্যাত কক্সবাজারে পর্যটকদের আকৃষ্ট করতে কক্সবাজারে শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘কক্স কার্নিভাল’। যদিও ভরা পর্যটন মৌসুমে এ আয়োজন, তবে এই আয়োজন ঘিরেই সমুদ্র সৈকতের পরিবেশ ধ্বংসের অভিযোগ উঠেছে। বিশাল এ কার্নিভালের স্থান সম্প্রসারণ করতে গিয়ে সৈকতসংলগ্ন এলাকার দীর্ঘদিনের বেশ কিছু ঝাউগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। ঝাউগাছ কেটে আর তার উপর টপসয়েল কেটে স্থাপনা করা হচ্ছে অবকাঠামো। এতে করে আগামী বর্ষা মৌসুমে ঝাউ বাগানের মাটি সরে গিয়ে বিপর্যয় হবার সমুহ সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করছেন সচেতন মহল।এদিকে তিন মাসব্যাপী এই আয়োজনের প্রস্তুতিতে সৈকতসংলগ্ন ঝাউবাগান ও বালিয়াড়ির ভেতরে ইটের রাস্তা, কংক্রিটের বিভিন্ন স্থাপনা নির্মাণ, গাছের গোড়ার মাটি ও শিকড় ক্ষতিগ্রস্ত হওয়া এবং কিছু গাছ কর্তনের অভিযোগ উঠেছে। এতে সমুদ্র সৈকত আর উপকূলীয় পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা হুমকির মুখে পড়ার আশঙ্কা করছেন পরিবেশকর্মী, স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা। তাছাড়া কার্নিভালের নামে জনৈক ওরিয়ন গ্রুপকে সৈকতের এ বিশাল এলাকা গোপনে দখলে দিচ্ছে বলে অনেকের মুখে মুখে ছাউর হয়ে গেছে। অনেকে এটিকে গুজব বলে উড়িয়ে দিলেও অনেকে আবার সন্দেহ নিশ্চিত হবে বলেও বলে বেড়াচ্ছে।

featured banner

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকার ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান 'স্পেলবাউন্ড কমিউনিকেশন' কক্সবাজারের পর্যটন বিকাশ ও দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যে প্রায় ৩২ একর জায়গাজুড়ে বিচ কার্নিভালের প্রস্তুতি নিচ্ছে। দেশি-বিদেশি কারিগরদের মাধ্যমে বালিয়াড়িতে হাতিসহ বিভিন্ন ধরনের বালুর ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। পাশাপাশি ভেতরে ইটের পাকা রাস্তা, ফ্লোর ও বিভিন্ন স্থাপনা নির্মাণের কাজ চলছে।

আয়োজনস্থলে শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মাধ্যমে সাধারণ মানুষের চলাচলও বাঁধা দিচ্ছে। তবে নির্মাণকাজের কারণে ঝাউবাগানের বিভিন্ন স্থানে গাছের গোড়া ও আশপাশের মাটি ক্ষতিগ্রস্ত হওয়ার চিত্র দেখা গেছে। কোথাও কোথাও গাছ কাটা এবং গাছের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে অভিযোগও উঠেছে।

স্থানীয়দের আশঙ্কা, কার্নিভাল শুরু হলে প্রতিদিন হাজার হাজার মানুষের পদচারণা হবে ঝাউবাগানের ভেতরে। গাছের নিচে রান্নাবান্না, আগুন জ্বালানো, রশি বেঁধে বিভিন্ন রাইড স্থাপন, পলিথিন ও অন্যান্য বর্জ্য জমার কারণে ঝাউবাগানের স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

তাদের মতে, ঝাউগাছের শিকড়ের আশপাশে কংক্রিটের ফ্লোর ও রাস্তা নির্মাণের ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বালিয়াড়ির প্রাকৃতিক গঠন নষ্ট হলে সৈকতের ভাঙন এবং উপকূলীয় এলাকার সুরক্ষা নিয়েও দীর্ঘমেয়াদি ঝুঁকি তৈরি হতে পারে।

পরিবেশসংশ্লিষ্টদের মতে, উপকূলীয় ঝাউবাগান ও বালিয়াড়ি কেবল সৌন্দর্যবর্ধনের উপাদান নয়; এগুলো উপকূলের প্রাকৃতিক সুরক্ষাব্যবস্থারও গুরুত্বপূর্ণ অংশ। ঝড়, জলোচ্ছ্বাস ও বালু সরে যাওয়ার প্রভাব মোকাবিলায় এসব প্রাকৃতিক প্রতিবেশের ভূমিকা রয়েছে।

তাই মেলার কারণে ঝাউবাগানে অতিরিক্ত মানুষের চাপ, বর্জ্য ব্যবস্থাপনার সংকট, গাছের গোড়ায় নির্মাণকাজ এবং বালিয়াড়ির স্বাভাবিক গঠন পরিবর্তিত হলে তার প্রভাব কতটা ভয়াবহ হতে পারে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয়রা। প্রশ্ন উঠেছে, এই পরিবেশগত ক্ষতির দায় শেষ পর্যন্ত কে নেবে?

অনেকে মনে করছেন ভরা পর্যটন মৌসুমে কেন এ কার্নিভাল? যখন পর্যটক আসবেনা তখন পর্যটক আকৃষ্টে এ কার্নিভাল হলেই তো পর্যটন ব্যবসার জন্য উপকার হতো। তাছাড়া ঝাউ বাগানের ভিতর না করে উম্মুক্ত সাবেক গল্ফ মাটে করলেইতো হয়ে যেত। কাটতে হতোনা ঝাউ বাগান আর অনেকটা ইকু বান্ধব হতো। তা না করে পরিবেশ বিধ্বংসী কাজ কেন করতে গেল। তাহলে নিশ্চই অন্য কোন উদ্দেশ্য নিহিত আছে এখানে।

জানা গেছে, পর্যটন মৌসুমকে সামনে রেখে দেশি-বিদেশি পর্যটকদের বিনোদন দিতে এ কার্নিভালের আয়োজন করা হয়েছে। তবে আয়োজনের অবকাঠামো নির্মাণ ও স্থান সম্প্রসারণের নামে উপকূলের প্রাকৃতিক সুরক্ষাকবচ হিসেবে পরিচিত ঝাউগাছ কেটে ফেলার ঘটনায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনা চলছে।

ঝাউগাছ কাটার ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার কমিটি। সংগঠনটির সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম বলেন, ‘পর্যটন খাতের বিকাশে কার্নিভাল বা উৎসবের আয়োজন হতে পারে। আমরা এর বিরোধী নই। কিন্তু বহু বছরের পুরোনো প্রাকৃতিক ঝাউবাগান কেটে এ ধরনের আয়োজন করা কোনোভাবেই কাম্য নয়। আমরা পরিবেশবাদী সংগঠনের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

স্থানীয় সংবাদকর্মী মনসুর আলম মুন্না তার ব্যক্তিগত ফেসবুক পেজে ঝাউগাছ কাটার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। পরিবেশবাদী সংগঠনগুলোর দৃষ্টি আকর্ষণ করে তিনি লেখেন, ‘কার্নিভালের নামে যেভাবে নির্বিচারে দীর্ঘদিনের ঝাউগাছ কেটে ফেলা হচ্ছে, তাতে পরিবেশের অপূরণীয় ক্ষতি হচ্ছে। অথচ এ বিষয়ে সংশ্লিষ্টদের জোরালো কোনো ভূমিকা বা দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না।’

বাপা কক্সবাজারের নেতা শাহী কামরানও তার ফেসবুক আইডিতে ঝাউগাছ কাটার প্রতিবাদ জানিয়ে পোস্ট দিয়েছেন। তার ওই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

প্রশ্ন উঠেছে, পর্যটকদের আকৃষ্ট করতে গিয়ে যদি কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য ও উপকূলীয় সুরক্ষার অন্যতম অবলম্বন ঝাউবাগানই ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই উন্নয়নের সুফল কতদিন থাকবে? মেলা শেষে ক্ষতিগ্রস্ত পরিবেশ পুনরুদ্ধারের দায়িত্ব কে নেবে?

সচেতন মহলের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে, বিচ কার্নিভাল আয়োজনকে কেন্দ্র করে। মেলার নামে হোটেল শৈবাল ও এর আশপাশের বিশাল এলাকা ভবিষ্যতে কোনো বাণিজ্যিক স্বার্থে ব্যবহারের ক্ষেত্র তৈরি করা হচ্ছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করছেন কেউ কেউ।

বিশেষ করে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে হোটেল শৈবাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার পরিকল্পনার বিষয়টি সামনে আসায় এ নিয়ে স্থানীয়দের উদ্বেগ আরও বেড়েছে। নাকি লোকে মুখে শুনা ওরিয়ান গ্রুপকে স্থায়ী দখলের ব্যবস্থা এটি এমনটি শঙ্কা সকলের মাঝে। ভবিষ্যতেই এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে বলে মনে করেন অনেকে।

এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাধারন সম্পাদক কলিম উল্লাহ কলিম বলেন, শহরের ভিতরে ভালভাবে নিঃশ^াস নেবার মতো জায়গা হলো শৈবাল বীচের ঝাউ বাগানে। সেই বীচেই কার্নিভালের নামে কাকে লিজ দেয়া হয়েছে তা প্রশ্ন উঠেছে। নইলে ঝাউগাছ কেটে অবকাঠামো নির্মান করে তিনমাস ব্যাপী গণ জামায়তের সুযোগ কেন দেয়া হচ্ছে? এ কারণে পরিবেশ ও সৈকতের এদিকে যেটুকু জীব বৈচিত্রের আবাস ছিল তাও ধ্বংস করা হচ্ছে। আমাদের শংকা ইতিপূর্বে এই বীচ ওরিয়ন গ্রুপকে লীজ দেয়া হয়েছিল। যা কক্সবাজারবাসীর আন্দোলনের মুখে সরকার পিছু হঠেছিল। এখনো কি কৌশলে তা তাদের দখলে দেয়া হচ্ছে কিনা পর্যটন কার্নিভালের নামে মেলার আয়োজন করে। সরকার যদি কোন কৌশলের আশ্রয় নেয় এ ধরণের তাহলে সাধারণ জনগন নিয়ে তা প্রতিহত করা হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী তারিকুর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়ে বিষয়টি জানানো হলেও তিনি কোনো মন্তব্য করেননি।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপ-পরিচালক(চলিত দায়িত্ব) খন্দকার মাহমুদ পাশা‘র মোবাইল নং ০১৮১৫২২৪৩০১ নাম্বারে বার বার ফোন কলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

জেলা প্রশাসনের পর্যটন সেলের সহকারী কমিশনার মো. মাহমুদুর রহমান সায়েম বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। ঝাউগাছ কাটা বা পরিবেশ ধ্বংসের বিষয়ে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা বলে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
কক্সবাজার ও সিলেটে শুরু হলো ডিজিটাল ভূমি অধিগ্রহণ ব্যবস্থা ‘এলএআরএমএস’-এর পাইলটিং কার্যক্রম

কক্সবাজার ও সিলেটে শুরু হলো ডিজিটাল ভূমি অধিগ্রহণ ব্যবস্থা ‘এলএআরএমএস’-এর পাইলটিং কার্যক্রম

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূতের প্রতিনিধি দল

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূতের প্রতিনিধি দল

উখিয়ার রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে নতুন করে অনুপ্রবেশ, ঠাঁই  ১১৮ জনের

উখিয়ার রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে নতুন করে অনুপ্রবেশ, ঠাঁই ১১৮ জনের

টেকনাফের পাহাড় থেকে বঙ্গোপসাগর: মানবপাচারের ভয়ংকর রূপ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান

টেকনাফের পাহাড় থেকে বঙ্গোপসাগর: মানবপাচারের ভয়ংকর রূপ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

চকরিয়ায় চোরাই ও ডাকাতির মোবাইল ক্রয়-বিক্রয় চক্রের ২ জন গ্রেফতার

চকরিয়ায় চোরাই ও ডাকাতির মোবাইল ক্রয়-বিক্রয় চক্রের ২ জন গ্রেফতার

সর্বশেষ সংবাদ