advertisement

নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, কাজ বন্ধের নির্দেশ

লামায় চার কোটি টাকার বিএডিসি বাউন্ডারি ওয়াল নির্মাণে অনিয়ম

মোবারক উদ্দিন নয়ন

মোবারক উদ্দিন নয়ন

নভেম্বর ১৬, ২০২৬, ০৮:৩৭

লামায় চার কোটি টাকার বিএডিসি বাউন্ডারি ওয়াল নির্মাণে অনিয়ম
ছবি: সংগৃহীত

লামা প্রতিনিধি:

দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বান্দরবানের লামা উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর চার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্পে অতি নিম্নমানের নির্মাণসামগ্রী ও স্থানীয় খালের পলিযুক্ত বালু ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে, যা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ ও প্রশ্ন তৈরি হয়েছে।জানা গেছে, লামা বিএডিসি কার্যালয়ের ১৬শ ফুট বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের জন্য প্রায় চার কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। সম্প্রতি এ কাজের কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সাজ্জাদ এন্টারপ্রাইজ’। তবে কাজটি নিজেদের তত্ত্বাবধানে না করে প্রতিষ্ঠানটি অন্য একটি মাধ্যমকে সাব-কন্ট্রাক্ট বা হস্তান্তরের মাধ্যমে কাজটি করাচ্ছে বলে অভিযোগ রয়েছে।অনুসন্ধানে জানা যায়, ওয়াল নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শিডিউল বা নিয়মবহির্ভূতভাবে অতি নিম্নমানের এবং পচা কংক্রিট এবং স্থানীয় খালের পলিযুক্ত বালু ব্যবহার করছেন। ফলে নির্মাণাধীন বাউন্ডারি ওয়ালটির স্থায়িত্ব ও মান নিয়ে ঘোর অনিশ্চয়তা দেখা দিয়েছে। সামান্য হাত দিয়েই ব্যবহৃত কংক্রিট ভেঙে যায়। এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান সাজ্জাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাগর দাবি করেন, “আমি এক নম্বর কংক্রিট ও বালুর মূল্য পরিশোধ করছি। যদি কেউ খারাপ মালামাল দিয়ে কাজ করে থাকে, তবে আপনারা কর্তৃপক্ষের মাধ্যমে কাজটি বন্ধ করে দিন।”

?এদিকে কাজের তদারকির বিষয়ে জানতে চাইলে বিএডিসি বান্দরবানের প্রকৌশলী জানান, তাকে একা পুরো জেলার অনেকগুলো কাজ তদারকি করতে হয়; যার কারণে সবসময় নির্মাণস্থলে উপস্থিত থেকে কাজ করোনো সম্ভব হচ্ছে না। তবে লামার এই বাউন্ডারি ওয়াল নির্মাণে কাজের গুণগত মান খারাপ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।স্থানীয় সচেতন মহল ও বিশিষ্টজনরা বলছেন, চার কোটি টাকার মতো একটি বড় সরকারি প্রকল্পের কাজ এভাবে নামমাত্র তদারকি আর সাব-কন্ট্রাক্টের মাধ্যমে নিম্নমানের সামগ্রী দিয়ে বাস্তবায়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রাক্কলন অনুযায়ী মানসম্মত নির্মাণ কাজ নিশ্চিতকরণের দাবি জানিয়েছেন তারা।

featured banner
google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
‘পিপিপি’ নাকি ‘ওরিয়ন গ্রুপ’!

‘পিপিপি’ নাকি ‘ওরিয়ন গ্রুপ’!

কক্সবাজার ও সিলেটে শুরু হলো ডিজিটাল ভূমি অধিগ্রহণ ব্যবস্থা ‘এলএআরএমএস’-এর পাইলটিং কার্যক্রম

কক্সবাজার ও সিলেটে শুরু হলো ডিজিটাল ভূমি অধিগ্রহণ ব্যবস্থা ‘এলএআরএমএস’-এর পাইলটিং কার্যক্রম

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূতের প্রতিনিধি দল

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূতের প্রতিনিধি দল

উখিয়ার রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে নতুন করে অনুপ্রবেশ, ঠাঁই  ১১৮ জনের

উখিয়ার রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে নতুন করে অনুপ্রবেশ, ঠাঁই ১১৮ জনের

টেকনাফের পাহাড় থেকে বঙ্গোপসাগর: মানবপাচারের ভয়ংকর রূপ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান

টেকনাফের পাহাড় থেকে বঙ্গোপসাগর: মানবপাচারের ভয়ংকর রূপ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

সর্বশেষ সংবাদ