
ডাম্পার গাড়ীর ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছাত্রদল নেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোঃ মিজান উদ্দিন (২২) নামের এক ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু হয়,সঙ্গে থাকা আরো দুই আরোহী আহত হয়েছেন।
সোমবার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে চকরিয়া টু মহেশখালী আঞ্চলিক সড়কের নবগঠিত মাতামুহুরী উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত-মোঃ মিজান উদ্দিন (২২) উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা ২নং ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে। তিনি চিরিংগা ইউনিয়নের ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।
স্থানীয়রা জানান,বেপরোয়া গতিতে আসা একটি ডাম্পার গাড়ীর ধাক্কায় খেয়ে সড়কে ছিটকে পড়েন তিন মোটরসাইকেল আরোহী।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিজান উদ্দিনের মৃত্যু হয়। আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে র্দুঘটনার রহস্য উদঘাটন করেছেন।এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
