advertisement

ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

মোবারক উদ্দিন নয়ন

মোবারক উদ্দিন নয়ন

আগস্ট ১০, ২০২৬, ০৯:৫৩

ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার
ছবি: সংগৃহীত

নাইক্ষ্যংছড়ি(বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিদেশী ১ টি পিস্তল, ২ লাখ ৪৬ হাজার ইয়াবাসহ ও পাঁচ রাউন্ড বিদেশী পিস্তলের গুলি উদ্ধার করেছে বিজিবি।

সোমবার (১০ আগস্ট) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় ১৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এ গুলি জব্দ করা হয়। 

৩৪ বিজিবির উপ-অধিনায়ক মেজর মোঃ মেহেদী হাসান আশিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় এসব মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক, চোরাচালান ও অবৈধ অস্ত্র প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার করা মালামালের বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অধিনায়ক আরো বলেন,তার দিকনির্দেশনায় উপ-অধিনায়ক মেজর মোঃ মেহেদী হাসান আশিক এর নেতৃত্বে চৌকস আভিযানিক টহলদলটি ১০ আগস্ট রাত সোয়া ১ টায় এ সফল অভিযানটি করেন। 

আর অস্ত্র ও গোলাবারুদসহ উদ্ধারকৃত বার্মিজ ইয়াবা ট্যাবলেট এর ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান। 

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
নিরাপত্তার ঝুঁকি নিয়েই ট্রানজিট ক্যাম্প থেকে মূল ক্যাম্পে ফিরছেন রোহিঙ্গারা

নিরাপত্তার ঝুঁকি নিয়েই ট্রানজিট ক্যাম্প থেকে মূল ক্যাম্পে ফিরছেন রোহিঙ্গারা

দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধবসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন !!

নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধবসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন !!

রোহিঙ্গা ত্রাণ তহবিলে জাতিসংঘের হরিলুট

রোহিঙ্গা ত্রাণ তহবিলে জাতিসংঘের হরিলুট

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে হাতির ডেরা এলাকায় অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার!

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে হাতির ডেরা এলাকায় অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার!

শহরে ইয়াবাসহ দম্পতি আটক,নেতৃত্বে কক্সবাজার সদর ওসি শেথ মোহাম্মদ আলী

শহরে ইয়াবাসহ দম্পতি আটক,নেতৃত্বে কক্সবাজার সদর ওসি শেথ মোহাম্মদ আলী

সর্বশেষ সংবাদ