advertisement

লামায় পাঁচ ইটভাটাকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

কক্সবাজার ৭১ ডেস্ক

কক্সবাজার ৭১ ডেস্ক

আগস্ট ১৬, ২০২৬, ০১:৪২

লামায় পাঁচ ইটভাটাকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

বান্দরবানের লামা উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে পাঁচটি ইটভাটার বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা দায়ের করে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করিয়াছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৫ আগস্ট) উপজেলার ফাইতং ইউনিয়নের রাইম্যাখোলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন।

অভিযানে জরিমানার আওতায় আসা ইটভাটাগুলো হইল, ডিবিএম, এমএমবি, এমবিআই, এবিসি-৪ ও ইউএমবি। ভাটা পরিচালনায় আইন ও পরিবেশগত বিধিবিধান যথাযথভাবে প্রতিপালন না করায় সংশ্লিষ্ট পাঁচ ব্যক্তির বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা দায়ের করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে অর্থদণ্ড প্রদান করা হইলে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ধারা ৫-এর বিধান লঙ্ঘনের দায়ে ধারা ১৫ অনুযায়ী এসব অর্থদণ্ড প্রদান করা হয়। আইনটির বিধান অনুযায়ী কৃষিজমি, পাহাড় বা টিলা হইতে মাটি কাটিয়া বা সংগ্রহ করিয়া ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত নির্দিষ্ট জলাশয় বা অন্যান্য স্থান হইতে মাটি সংগ্রহের ক্ষেত্রে শাস্তির বিধান রহিয়াছে। সংশোধিত আইনে এ ধরনের অপরাধের জন্য অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ডেরও বিধান রাখা হইয়াছে।

এ ছাড়া ইটভাটা স্থাপনের ক্ষেত্রেও আইনে কঠোর বিধিনিষেধ আরোপ করা হইয়াছে। আবাসিক, সংরক্ষিত বা বাণিজ্যিক এলাকা, উপজেলা সদর, বন, অভয়ারণ্য, বাগান, জলাভূমি, কৃষিজমি ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকাসহ নির্ধারিত বিভিন্ন স্থানে ইটভাটা স্থাপন নিষিদ্ধ। একই সঙ্গে নিষিদ্ধ এলাকার সীমানা, সরকারি বনাঞ্চল, পাহাড়-টিলা এবং শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ বিশেষ স্থাপনার নির্ধারিত দূরত্বের মধ্যেও ইটভাটা স্থাপনের ওপর বিধিনিষেধ রয়েছে। পার্বত্য জেলায় ইটভাটা স্থাপনের ক্ষেত্রেও সংশ্লিষ্ট পরিবেশ উন্নয়ন কমিটি কর্তৃক নির্ধারিত স্থান অনুসরণের বিধান রয়েছে।

আইনটির ১৩ ধারায় ইটভাটার কার্যক্রম পরিদর্শনের ক্ষমতা উপজেলা নির্বাহী কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা, বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ নির্ধারিত পরিদর্শনকারী কর্মকর্তাদের দেওয়া হয়েছে। অন্যদিকে ১৯ ধারায় মোবাইল কোর্ট আইনের বিধান সাপেক্ষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আইনের অধীন শাস্তিযোগ্য অপরাধের তাৎক্ষণিক বিচার ও দণ্ড প্রদানের সুযোগ রাখা হয়েছে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

নিরাপত্তার ঝুঁকি নিয়েই ট্রানজিট ক্যাম্প থেকে মূল ক্যাম্পে ফিরছেন রোহিঙ্গারা

নিরাপত্তার ঝুঁকি নিয়েই ট্রানজিট ক্যাম্প থেকে মূল ক্যাম্পে ফিরছেন রোহিঙ্গারা

দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধবসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন !!

নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধবসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন !!

রোহিঙ্গা ত্রাণ তহবিলে জাতিসংঘের হরিলুট

রোহিঙ্গা ত্রাণ তহবিলে জাতিসংঘের হরিলুট

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে হাতির ডেরা এলাকায় অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার!

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে হাতির ডেরা এলাকায় অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার!

সর্বশেষ সংবাদ