advertisement

কক্সবাজারে অবৈধ পরিবহনে ট্রাফিক টিআই খসরু পারভেজের রমরমা বাণিজ্যে অতিষ্ঠ চালক ও সাধারণ মানুষ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২২, ২০২৬, ০১:০৬

কক্সবাজারে অবৈধ পরিবহনে ট্রাফিক টিআই খসরু পারভেজের রমরমা বাণিজ্যে অতিষ্ঠ চালক ও সাধারণ মানুষ
ছবি: সংগৃহীত


পর্যটন নগরী কক্সবাজারে অবৈধ যানবাহন নিয়ন্ত্রণের নামে অনিয়ম, চাঁদাবাজি ও দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তোলার মারাত্মক অভিযোগ উঠেছে। পরিবহন সংশ্লিষ্ট একাধিক সূত্র, চালক ও ভুক্তভোগীদের দাবি—এই পুরো চাঁদাবাজ সিন্ডিকেটের কেন্দ্রবিন্দুতে রয়েছেন কক্সবাজার ট্রাফিক বিভাগের পরিদর্শক (টিআই-অ্যাডমিন) মো. খসরু পারভেজ। শহর ও আশপাশের সড়কে অবাধে চলা অবৈধ সিএনজি, টমটম, মিশুক, ডাম্পার ও ফিটনেসবিহীন দূরপাল্লার বাস থেকে সুসংগঠিত সিন্ডিকেটের মাধ্যমে প্রতি মাসে অন্তত ৩০ লাখ টাকা আদায় করা হচ্ছে। এতে একদিকে সরকার হারাচ্ছে বিপুল অঙ্কের রাজস্ব, অন্যদিকে সড়কে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ও বিশৃঙ্খলা।

অনুসন্ধানে দেখা যায়, কক্সবাজারের কলাতলী ডলফিন মোড় থেকে সাংস্কৃতিক কেন্দ্র পর্যন্ত সড়কের গুরুত্বপূর্ণ অংশ জুড়ে দূরপাল্লার বাস দাঁড়িয়ে থাকে ঘণ্টার পর ঘণ্টা। নির্ধারিত টার্মিনালে না গিয়ে সড়কের ওপর বাসের অবৈধ পার্কিং বাণিজ্যের মূল নিয়ন্ত্রক টিআই খসরু পারভেজ। নির্ধারিত মাসোহারা পরিশোধের বিনিময়েই এসব বাসকে সেখানে পার্কিংয়ের অনৈতিক সুবিধা দেওয়া হচ্ছে।

featured banner

এছাড়া, নিয়ম অনুযায়ী জরিমানার টাকা ব্যাংকে জমার বিধান থাকলেও ট্রাফিক অফিসে বসে 'ক্যাশে' অধিকাংশ মামলা নিষ্পত্তির অভিযোগ রয়েছে। টমটম ও সিএনজি চালকদের দাবি, কাগজপত্র ঠিক থাকার পরও ২ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে এবং টাকা আদায়ের কোনো বৈধ রশিদ দেওয়া হচ্ছে না। চালক নাঈমুল জানান, "কথা একটাই—গাড়ি থামালেই সার্জেন্টদের 'হ্যান্ডশেক' করতে হয়। ৩০০ টাকার কম দিলে ক্ষুব্ধ হন।"

গভীর রাতেও শহরের প্রধান সড়কগুলোতে সিএনজি অটোরিকশা থেকে সিরিয়াল ও লাইনের নামে চলে টাকা তোলার উৎসব। তথ্যমতে, জেলায় চলমান কয়েক হাজার সিএনজির বড় একটি অংশের ফিটনেস ও রেজিস্ট্রেশন নেই। এসব গাড়িকে 'লাইন' বা 'কোম্পানি' খরচের নামে বৈধ গাড়ির ক্ষেত্রে মাসে ১,০০০ টাকা এবং অবৈধ গাড়ির ক্ষেত্রে ১,৮০০ থেকে ২,০০০ টাকা চাঁদা দিতে হয়।

এই চাঁদাবাজির সঙ্গে জড়িত লাইনের দালাল দেবানল পাল ওরফে নিউটন প্রকাশ্যে টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, "ট্রাফিকের দায়িত্বে থাকা টিআই, টিএসআই, সার্জেন্ট সহ অন্তত ২০ জন পুলিশকে ম্যানেজ করতে হয়। অবৈধ গাড়ি শহরে ঢুকলে ট্রাফিক পুলিশ আটক করে, তাই আগেই টাকা দিতে হয়।"

একইভাবে শহরের প্রায় ২ হাজার অবৈধ ডাম্পার থেকে মাসে ৩ হাজার টাকা এবং হাজারখানেক অনুমোদনহীন টমটম ও মিশুক থেকে মাসোহারা আদায় করা হচ্ছে। এসব চাঁদার সিংহভাগ টাকা টিআই খসরু পারভেজের পকেটে যায় বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন লাইনম্যান জানান।

কক্সবাজার নাগরিক আন্দোলনের সদস্যসচিব এইচ এম নজরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, "টিআই খসরুর কারণে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। অবৈধ ডাম্পার ও টমটম থেকে নিয়মিত মাসোহারা নেওয়া হয় বলেই কোনো ব্যবস্থা নেওয়া হয় না। ট্রাফিক বিভাগে শৃঙ্খলা ফেরাতে তাকে দ্রুত কক্সবাজার থেকে প্রত্যাহার করা জরুরি।"

এ বিষয়ে অভিযুক্ত টিআই (অ্যাডমিন) খসরু পারভেজের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, যে অভিযোগ গুলো আসছে এই অভিযোগ গুলো মোটেও সঠিক নয় ।"

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) দেবদূত মজুমদার ও পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান জানান, ট্রাফিক পুলিশের কোনো সদস্য অনিয়ম বা চাঁদাবাজিতে জড়িত থাকলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। অভিযোগের বিষয়ে গুরুত্বসহকারে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
পেকুয়ায় বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় সাংবাদিক পরিবারের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত ৩

পেকুয়ায় বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় সাংবাদিক পরিবারের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত ৩

কক্সবাজার পৌরসভার পরিষ্কার কাজের নামে ক্যাম্প থেকে শহরে রোহিঙ্গা শ্রমিক, নেপথ্যে সরোয়ার

কক্সবাজার পৌরসভার পরিষ্কার কাজের নামে ক্যাম্প থেকে শহরে রোহিঙ্গা শ্রমিক, নেপথ্যে সরোয়ার

কাগজের রেকর্ডে সীমাবদ্ধ নয়, সরেজমিনে বাঁকখালী নদীর গতিপথ ও জোয়ারের সীমা মেপে সীমানা নির্ধারণ

কাগজের রেকর্ডে সীমাবদ্ধ নয়, সরেজমিনে বাঁকখালী নদীর গতিপথ ও জোয়ারের সীমা মেপে সীমানা নির্ধারণ

অ্যাড: মোহাম্মদ হারুন অর রশিদ এর মৃত্যুতে কক্সবাজার ৭১ পরিবারের শোক প্রকাশ

অ্যাড: মোহাম্মদ হারুন অর রশিদ এর মৃত্যুতে কক্সবাজার ৭১ পরিবারের শোক প্রকাশ

চকরিয়া সরকারি কলেজের সামনে থেকে র‍্যাবের দেশীয় বন্দুক উদ্ধার

চকরিয়া সরকারি কলেজের সামনে থেকে র‍্যাবের দেশীয় বন্দুক উদ্ধার

বাঁকখালী নদী রক্ষায় হাইকোর্টের যুগান্তকারী রায়

বাঁকখালী নদী রক্ষায় হাইকোর্টের যুগান্তকারী রায়

সর্বশেষ সংবাদ