advertisement

নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধবসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন !!

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ০৭, ২০২৬, ০৫:৪১

নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধবসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন !!
ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের লেমুছড়ি–ক্রোক্ষ্যং সড়কের ৫ নং ওয়ার্ডের লেমুছড়ি বাজারের উপরের অংশে পাহাড় ধ্বসে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

সোমবার (৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১০টার পরে এ ঘটনা ঘটে।

featured banner

স্থানীয়রা জানায়, টানা বৃষ্টির কারণে পাহাড়ের একাংশ ধসে বিপুল পরিমাণ মাটি ও গাছপালা সড়কের ওপর এসে পড়ে। এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে শিক্ষার্থী, রোগী, কর্মজীবী মানুষসহ আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। জরুরি প্রয়োজনে যাতায়াত ব্যাহত হওয়ায় ভোগান্তি আরও বেড়েছে।

৫ নম্বর ওয়ার্ডের সদস্য দিল মোহাম্মদ ও দেলোয়ার বলেন, পাহাড় ধ্বসের কারণে সড়কটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এলাকাবাসী চরম দুর্ভোগে রয়েছেন। দ্রুত মাটি সরিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা জরুরি।

দোছড়ি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ ইমরান জানান, ঘটনার খবর পাওয়ার পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। জনদুর্ভোগ নিরসনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

উপজেলা এলজিইডি এর ইউনিয়ন সুপারভাইজার মো. পারভেজ মোশারফ বলেন, ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করে দ্রুত সড়ক থেকে ধবসে পড়া মাটি অপসারণ এবং যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসী দ্রুত ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার এবং যান চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
লামায় পাঁচ ইটভাটাকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

লামায় পাঁচ ইটভাটাকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

নিরাপত্তার ঝুঁকি নিয়েই ট্রানজিট ক্যাম্প থেকে মূল ক্যাম্পে ফিরছেন রোহিঙ্গারা

নিরাপত্তার ঝুঁকি নিয়েই ট্রানজিট ক্যাম্প থেকে মূল ক্যাম্পে ফিরছেন রোহিঙ্গারা

দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

রোহিঙ্গা ত্রাণ তহবিলে জাতিসংঘের হরিলুট

রোহিঙ্গা ত্রাণ তহবিলে জাতিসংঘের হরিলুট

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে হাতির ডেরা এলাকায় অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার!

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে হাতির ডেরা এলাকায় অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার!

সর্বশেষ সংবাদ