advertisement

সতর্ক বার্তা থেকে প্রশাসনকে সোপর্দ’

মাদকের বিরুদ্ধে টেকপাড়ার তরুণদের কঠোর অবস্থান এখন পুরো পর্যটন নগরীতে অনুকরণীয়

মো: আবুল হাশেম

মো: আবুল হাশেম

অক্টোবর ২৩, ২০২৬, ০২:১৬

মাদকের বিরুদ্ধে টেকপাড়ার তরুণদের কঠোর অবস্থান এখন পুরো পর্যটন নগরীতে অনুকরণীয়
ছবি: সংগৃহীত

পর্যটন নগরী কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে মাদকমুক্ত সমাজ গঠনে এক অভূতপূর্ব জাগরণ সৃষ্টি করেছে স্থানীয় তরুণ ও যুব সমাজ। মাদকের বিষাক্ত থাবা থেকে এলাকাকে রক্ষা করতে তারা সরাসরি 'মাদকবিরোধী যুদ্ধ' ঘোষণা করে মাঠে নেমেছেন। স্থানীয় প্রবীণ ও সচেতন এলাকাবাসীকে সাথে নিয়ে প্রতিদিনই গড়ে তোলা হচ্ছে এই প্রতিরোধ।


অনুসন্ধানে জানা যায়, ৪ নম্বর ওয়ার্ডের (বৃহত্তর টেকপাড়া এলাকা) একঝাঁক উদ্যমী তরুণ সংঘবদ্ধ হয়ে মাদকের ডেরা চিহ্নিতকরণ ও উচ্ছেদে বিশেষ অভিযান চালাচ্ছেন। তাদের এই সামাজিক আন্দোলনের কার্যপদ্ধতিটি বেশ প্রশংসিত হচ্ছে—পদ্ধতি হিসেবে তারা প্রথমে মাদক সেবন ও কারবারের সাথে জড়িতদের চিহ্নিত করে প্রতিরোধ গড়ে তোলেন এবং সংশোধনের জন্য সতর্ক বার্তা দেন। সতর্কতায় কাজ না হলে পরবর্তীতে অভিযুক্তদের ধরে সরাসরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে।

featured banner


সামাজিক এই আন্দোলনের নেতৃত্বে রয়েছেন তরুণ সংগঠক মিজানুল করিম মিজানসহ বৃহত্তর টেকপাড়ার সচেতন যুবসমাজ। মিজানুল করিম মিজান জানান, "মাদক আমাদের তরুণ ও আগামী প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। শুধু প্রশাসনের দিকে চেয়ে না থেকে নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব রয়েছে। তাই আমরা টেকপাড়া ও ৪ নম্বর ওয়ার্ডকে সম্পূর্ণ মাদকমুক্ত করার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছি। এলাকাবাসী আমাদের পূর্ণ সমর্থন দিচ্ছেন।"


টেকপাড়ার তরুণদের এই প্রশংসনীয় উদ্যোগ এখন পুরো পর্যটন নগরীতে ইতিবাচক সাড়া ফেলেছে। এই দৃষ্টান্ত অনুসরণ করে কক্সবাজারের অন্যান্য ওয়ার্ডের সচেতন নাগরিক সমাজ ও যুব সমাজও মাদকের বিরুদ্ধে একই পথে হাঁটতে শুরু করেছেন। নগরজুড়ে ছড়িয়ে পড়ছে এই সামাজিক প্রতিরোধের ঢেউ।


স্থানীয় সচেতন মহল মনে করছেন, তরুণদের এমন সুসংগঠিত পদক্ষেপ ও প্রশাসনের সঠিক সহায়তার সমন্বয় ঘটলে খুব শীঘ্রই পর্যটন নগরী কক্সবাজারকে সম্পূর্ণ মাদকমুক্ত করা সম্ভব হবে।



google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
বাঁকখালী নদী রক্ষায় ‘অদ্ভুত’ উদ্যোগ: উদ্ধার জমিতে রিসোর্ট-সুইমিংপুল বানাতে চায় বিআইডব্লিউটিএ

বাঁকখালী নদী রক্ষায় ‘অদ্ভুত’ উদ্যোগ: উদ্ধার জমিতে রিসোর্ট-সুইমিংপুল বানাতে চায় বিআইডব্লিউটিএ

আসামি ধরায় ব্যস্ত উখিয়া থানা পুলিশ, ইয়াবা দমনে নীরবতা!

আসামি ধরায় ব্যস্ত উখিয়া থানা পুলিশ, ইয়াবা দমনে নীরবতা!

সমুদ্র সৈকতে সম্প্রীতির মিলনমেলা

সমুদ্র সৈকতে সম্প্রীতির মিলনমেলা

মহেশখালীতে নিলাম ছাড়াই সরকারি গাছ কাটার অভিযোগ তহশিলদার ফিরোজের বিরুদ্ধে

মহেশখালীতে নিলাম ছাড়াই সরকারি গাছ কাটার অভিযোগ তহশিলদার ফিরোজের বিরুদ্ধে

প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গাপূজা, সম্প্রীতি ও নিরাপত্তায় প্রশংসিত জেলার সার্বিক আয়োজন

প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গাপূজা, সম্প্রীতি ও নিরাপত্তায় প্রশংসিত জেলার সার্বিক আয়োজন

মহেশখালী শাপলাপুর ভূমি অফিস চলে বহিরাগত নয়নের নিয়ন্ত্রণে

মহেশখালী শাপলাপুর ভূমি অফিস চলে বহিরাগত নয়নের নিয়ন্ত্রণে

সর্বশেষ সংবাদ