advertisement

ট্রলারসহ ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

মোবারক উদ্দিন নয়ন

মোবারক উদ্দিন নয়ন

আগস্ট ০৮, ২০২৬, ০৯:১৬

ট্রলারসহ ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
ছবি: সংগৃহীত

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনা থেকে ট্রলারসহ তিন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নাফ নদী ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থল নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন—টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার লেডা মিয়ার ছেলে জসিম উদ্দিন (৩০), একই এলাকার মমতাজ মিয়ার ছেলে মোহাম্মদ ইসমাইল (২৭) এবং নাম-পরিচয় জানা যায়নি এমন এক কিশোর। 

featured banner


স্থানীয় সূত্র জানায়, সকালে মাছ ধরার উদ্দেশ্যে নাফ নদীতে গেলে আরাকান আর্মির সদস্যরা তাদের ট্রলারসহ আটক করে মিয়ানমারের দিকে নিয়ে যায়। এর আগে একই এলাকা থেকে আরও ২০ থেকে ২৫ জন জেলেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া নৌঘাট কমিটির সভাপতি আব্দুল গণি বলেন, ‘নাফ নদী ও সাগরে মাছ শিকার এখন জেলেদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আরাকান আর্মির সদস্যরা সুযোগ পেলেই স্পিডবোটে এসে অস্ত্রের মুখে জেলেদের ধরে নিয়ে যায়। এতে স্থানীয় জেলেদের মধ্যে সবসময় আতঙ্ক বিরাজ করছে।’


সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, তিন জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে খোঁজখবর নিয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হচ্ছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, ‘তিনজন জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি নিয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তাদের ফেরত আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’ 

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
সমুদ্র সৈকতে সম্প্রীতির মিলনমেলা

সমুদ্র সৈকতে সম্প্রীতির মিলনমেলা

মহেশখালীতে নিলাম ছাড়াই সরকারি গাছ কাটার অভিযোগ তহশিলদার ফিরোজের বিরুদ্ধে

মহেশখালীতে নিলাম ছাড়াই সরকারি গাছ কাটার অভিযোগ তহশিলদার ফিরোজের বিরুদ্ধে

প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গাপূজা, সম্প্রীতি ও নিরাপত্তায় প্রশংসিত জেলার সার্বিক আয়োজন

প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গাপূজা, সম্প্রীতি ও নিরাপত্তায় প্রশংসিত জেলার সার্বিক আয়োজন

মহেশখালী শাপলাপুর ভূমি অফিস চলে বহিরাগত নয়নের নিয়ন্ত্রণে

মহেশখালী শাপলাপুর ভূমি অফিস চলে বহিরাগত নয়নের নিয়ন্ত্রণে

মহেশখালীতে ৫ বছরেও শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ

মহেশখালীতে ৫ বছরেও শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ

বনভূমিতে মার্কেট নির্মাণ, বাড়িপ্রতি টাকা নেওয়ার অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে

বনভূমিতে মার্কেট নির্মাণ, বাড়িপ্রতি টাকা নেওয়ার অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে

সর্বশেষ সংবাদ