advertisement

পরোয়ানাভুক্ত আসামিসহ উখিয়ায় গ্রেপ্তার ৫, আদালতে পাঠাল পুলি

মোবারক উদ্দিন নয়ন

মোবারক উদ্দিন নয়ন

অক্টোবর ২০, ২০২৬, ১১:৪২

পরোয়ানাভুক্ত আসামিসহ উখিয়ায় গ্রেপ্তার ৫, আদালতে পাঠাল পুলি
ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার:

কক্সবাজারের উখিয়ায় গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।


featured banner

উখিয়া থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি একজন, পরোয়ানাভুক্ত আসামি তিনজন এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত একজন রয়েছেন।


নিয়মিত মামলায় গ্রেপ্তার ব্যক্তি হলেন রজুস খান প্রকাশ রাজেশ খান (২৫)। তিনি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মধুরছড়া পুলিশ ক্যাম্প এলাকার বাসিন্দা।


পরোয়ানামূলে গ্রেপ্তার তিনজন হলেন রহিম উল্লাহ (২৯), মোহাম্মদ হাছান (১৮) ও মো. আলম। তাঁদের মধ্যে রহিম উল্লাহ ২/ইস্ট ক্যাম্পের, মোহাম্মদ হাছান ২০ নম্বর বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের এবং মো. আলম হলুদিয়াপালংয়ের ঘোনারপাড়া এলাকার বাসিন্দা।


এ ছাড়া মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত মিয়া হোসাইন (৩২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কুতুপালং নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।


উখিয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার পাঁচজনকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে উখিয়া থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধে জড়িত ব্যক্তি ও আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
সমুদ্র সৈকতে সম্প্রীতির মিলনমেলা

সমুদ্র সৈকতে সম্প্রীতির মিলনমেলা

মহেশখালীতে নিলাম ছাড়াই সরকারি গাছ কাটার অভিযোগ তহশিলদার ফিরোজের বিরুদ্ধে

মহেশখালীতে নিলাম ছাড়াই সরকারি গাছ কাটার অভিযোগ তহশিলদার ফিরোজের বিরুদ্ধে

প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গাপূজা, সম্প্রীতি ও নিরাপত্তায় প্রশংসিত জেলার সার্বিক আয়োজন

প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গাপূজা, সম্প্রীতি ও নিরাপত্তায় প্রশংসিত জেলার সার্বিক আয়োজন

মহেশখালী শাপলাপুর ভূমি অফিস চলে বহিরাগত নয়নের নিয়ন্ত্রণে

মহেশখালী শাপলাপুর ভূমি অফিস চলে বহিরাগত নয়নের নিয়ন্ত্রণে

মহেশখালীতে ৫ বছরেও শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ

মহেশখালীতে ৫ বছরেও শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ

বনভূমিতে মার্কেট নির্মাণ, বাড়িপ্রতি টাকা নেওয়ার অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে

বনভূমিতে মার্কেট নির্মাণ, বাড়িপ্রতি টাকা নেওয়ার অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে

সর্বশেষ সংবাদ