
আকাশ প্রতিরক্ষায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য, উখিয়ায় সেনাপ্রধানের ফায়ারিং পরিদর্শন

স্টাফ রিপোর্টার
কক্সবাজারের নিদানিয়া এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) তিনি এ পরিদর্শন করেন। এ সময় এয়ার ডিফেন্স সক্ষমতা আরও সুসংহত করার লক্ষ্যে পেশাগত দক্ষতার ধারাবাহিক উন্নয়ন এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সামরিক প্রস্তুতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন সেনাবাহিনী প্রধান।
পরিদর্শনকালে সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স, ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও কক্সবাজার এরিয়ার এরিয়া কমান্ডার, সেনাসদর এবং সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর এ বাৎসরিক কার্যক্রমের মাধ্যমে এয়ার ডিফেন্স সক্ষমতা সুসংহত করা, পেশাগত উৎকর্ষ বৃদ্ধি এবং সামরিক প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
