advertisement

বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা কুদ্দুসুর রহমানের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ

মোবারক উদ্দিন নয়ন

মোবারক উদ্দিন নয়ন

অক্টোবর ১৯, ২০২৬, ০৯:২৫

বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা কুদ্দুসুর রহমানের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ
ছবি: সংগৃহীত

সংবাদদাতা:

কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জে বনভূমি দখল, পাহাড় কেটে মার্কেট নির্মাণ এবং স্থাপনা গড়তে অর্থ নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।ফকিরা বাজারের পাশে বন বিভাগের জমিতে বাণিজ্যিক স্থাপনা । প্রতিটি বাড়ির জন্য ৭০–৯০ হাজার টাকা নেওয়ার অভিযোগ । মার্কেট নির্মাণেও বিপুল অঙ্কের অর্থ লেনদেনের দাবি ।

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফকিরা বাজারের উত্তর-পশ্চিম দিকে বন বিভাগের জমিতে গড়ে উঠেছে মার্কেট। এ ঘটনায় ফুলছড়ি রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুসুর রহমানের বিরুদ্ধে বাড়িঘর নির্মাণের জন্য টাকা নেওয়া এবং মার্কেট নির্মাণের ক্ষেত্রেও বিপুল অঙ্কের অর্থ নেওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা।স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের জমিতে প্রতিটি বাড়ি নির্মাণের জন্য ৭০ হাজার থেকে ৯০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। শুধু বাড়িঘর নয়, বাণিজ্যিক মার্কেট নির্মাণের ক্ষেত্রেও বিপুল অঙ্কের টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব অর্থ নেওয়ার পেছনে কী ধরনের সমঝোতা ছিল, কারা অর্থ দিয়েছেন এবং বন বিভাগের দায়িত্বশীলদের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।সরেজমিনে ফকিরা বাজারের উত্তর-পশ্চিম পাশে গিয়ে বন বিভাগের জমিতে নির্মিত মার্কেট দেখা যায়। পাহাড় কেটে স্থাপনা নির্মাণের অভিযোগের পাশাপাশি ওই এলাকায় বাড়িঘর নির্মাণ ঘিরেও আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। বনভূমি দখল ও পাহাড় কাটা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কতটা ছিল, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।ফুলছড়ি রেঞ্জের আওতাধীন বিভিন্ন এলাকায় বনভূমি দখল ও গাছ কাটার অভিযোগ আগেও সংবাদমাধ্যমে এসেছে। ২০২৫ সালের মে মাসে নাপিতখালী বিটের গ্রামপাড়া ও হাতির ডুরি পাহাড় এলাকায় গর্জনগাছ কাটার অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

featured banner

একই এলাকার বনসম্পদ ও বনভূমি ঘিরে বারবার অভিযোগ সামনে আসায় বন বিভাগের নজরদারি, দখল প্রতিরোধ এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা নিয়ে জবাবদিহির প্রশ্ন আরও জোরালো হয়েছে।

বন বিভাগের জমিতে পাহাড় কেটে মার্কেট নির্মাণ এবং বাড়িঘর ও বাণিজ্যিক স্থাপনা তৈরির ক্ষেত্রে টাকা নেওয়ার অভিযোগ স্থানীয়দের। তাঁদের দাবি, জমির মালিকানা ও দাপ্তরিক নথি যাচাই, নির্মাণের অনুমোদন পরীক্ষা এবং অর্থ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনতে হবে।

স্থানীয়দের অভিযোগ, ফুলছড়ি রেঞ্জ অফিসের দ্বিতীয় তলায় নিজের জন্য ব্যক্তিগত কক্ষ তৈরি করে সেখানে শুয়ে থাকেন তিনি। ফলে বিভিন্ন কাজে সেবা নিতে আসা লোকজন অনেক সময় তাঁকে না পেয়ে ফিরে যান। সরকারি অফিসে দায়িত্ব পালনের পরিবর্তে ব্যক্তিগত বিশ্রামে সময় কাটানোর এ অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

মোহাম্মদ কুদ্দুসুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে রেঞ্জ কার্যালয়ে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। পরে একাধিক সাংবাদিক বিভিন্ন মোবাইল নম্বর থেকে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তিনি ফোন ধরেননি। প্রায় ২৪ ঘণ্টা অপেক্ষার পরও তাঁর পক্ষ থেকে ফিরতি ফোন বা বক্তব্য পাওয়া যায়নি। ফুলছড়ির সহকারী বনসংরক্ষক শহিদুল হাসান শাকিল বলেন,আমি নতুন এসেছি। পাহাড়কর্তন কিংবা মার্কেট নির্মাণের কোনো তথ্য নেই। তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে।

তবে বন বিভাগের জমিতে পাহাড় কেটে মার্কেট নির্মাণের অভিযোগ এবং বাড়িঘর নির্মাণের জন্য টাকা নেওয়ার অভিযোগের বিষয়ে সরেজমিন তদন্তের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, এসব স্থাপনা ও আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখা হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ মারুফ হোসেন বলেন,বন বিধ্বংসী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স। তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বিভাগীয় বন কর্মকর্তার এ বক্তব্যের পর স্থানীয়দের প্রশ্ন, বন বিভাগের জমিতে মার্কেট নির্মাণ এবং বাড়িঘর তৈরির জন্য টাকা নেওয়ার অভিযোগ তদন্তে কী পদক্ষেপ নেওয়া হবে। অভিযোগের বিষয়ে সরেজমিন অনুসন্ধান, জমির নথিপত্র যাচাই এবং আর্থিক লেনদেনের তথ্য খতিয়ে দেখার দাবি উঠেছে।

বনভূমি দখল ও পাহাড় কাটা বন্ধে শুধু অভিযান চালানোই যথেষ্ট নয়। কীভাবে বন বিভাগের জমিতে বাণিজ্যিক স্থাপনা গড়ে উঠল, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কী পদক্ষেপ নিয়েছেন এবং অর্থ লেনদেনের অভিযোগের ভিত্তি কী, তারও স্পষ্ট জবাব প্রয়োজন। অভিযোগের সত্যতা তদন্তে উঠে এলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
মহেশখালী শাপলাপুর ভূমি অফিস চলে বহিরাগত নয়নের নিয়ন্ত্রণে

মহেশখালী শাপলাপুর ভূমি অফিস চলে বহিরাগত নয়নের নিয়ন্ত্রণে

মহেশখালীতে ৫ বছরেও শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ

মহেশখালীতে ৫ বছরেও শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ

বনভূমিতে মার্কেট নির্মাণ, বাড়িপ্রতি টাকা নেওয়ার অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে

বনভূমিতে মার্কেট নির্মাণ, বাড়িপ্রতি টাকা নেওয়ার অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে

পরোয়ানাভুক্ত আসামিসহ উখিয়ায় গ্রেপ্তার ৫, আদালতে পাঠাল পুলি

পরোয়ানাভুক্ত আসামিসহ উখিয়ায় গ্রেপ্তার ৫, আদালতে পাঠাল পুলি

আকাশ প্রতিরক্ষায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য, উখিয়ায় সেনাপ্রধানের ফায়ারিং পরিদর্শন

আকাশ প্রতিরক্ষায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য, উখিয়ায় সেনাপ্রধানের ফায়ারিং পরিদর্শন

লামায় জমি জবরদখলের চেষ্টা, সার্ভেয়ারের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ।

লামায় জমি জবরদখলের চেষ্টা, সার্ভেয়ারের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ।

সর্বশেষ সংবাদ