
নবাগত ইউএনও রুম্পা ঘোষের সাথে কক্সবাজার সদর প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

কক্সবাজার সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুম্পা ঘোষের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন কক্সবাজার সদর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ কার্যালয়ে নবাগত ইউএনও রুম্পা ঘোষকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাব নেতারা।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক এম বেদারুল আলম, যুগ্ম সম্পাদক বলরাম দাশ অনুপম, অর্থ সম্পাদক জাহাঙ্গির আলম শামস, প্রচার সম্পাদক শাহী কামরান এবং নির্বাহী সদস্য কল্লোল দে।
মতবিনিময় সভায় কক্সবাজার সদর উপজেলার সার্বিক উন্নয়ন, বর্তমান বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ তার দায়িত্ব পালনে গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
