advertisement

সাংবাদিক ও গবেষক আহমদ গিয়াসের নাগরিক শোকসভা বাস্তবায়নে পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৩, ২০২৬, ০৮:৩৭

সাংবাদিক ও গবেষক আহমদ গিয়াসের নাগরিক শোকসভা বাস্তবায়নে পূর্ণাঙ্গ কমিটি গঠন
ছবি: সংগৃহীত

কক্সবাজারের জ্যেষ্ঠ সাংবাদিক, পরিবেশ গবেষক ও চিন্তক আহমদ গিয়াসের স্মরণে আগামী ৯ জানুয়ারি ২০২৭, শনিবার নাগরিক শোকসভার আয়োজন করা হচ্ছে।

এ আয়োজন সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে একটি বাস্তবায়ন পর্ষদ এবং একাধিক বিষয়ভিত্তিক উপকমিটি গঠন করা হয়েছে।

সাংবাদিকতা, পরিবেশচর্চা ও গবেষণাসহ সৃজনশীল কর্মে একজন মানুষের মৃত্যু হয় না; তাঁর কর্ম ও চিন্তাকে সংরক্ষণ করে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই তাঁর প্রতি

featured banner

প্রকৃত শ্রদ্ধা। এমন উপলব্ধি থেকেই সাংবাদিক ও গবেষক আহমদ গিয়াসকে নাগরিক শোকসভার মাধ্যমে স্মরণ করার উদ্যোগ গ্রহণ করে কক্সবাজার সাংবাদিক সমিতি।

এ উপলক্ষে সাংবাদিক, গণমাধ্যম গবেষক, প্রাবন্ধিক ও সংগঠক এবং বাংলাদেশ বেতার কক্সবাজারের আঞ্চলিক বার্তা সংস্থার সংবাদ অনুবাদক (সাব-এডিটর) আজাদ মনসুরকে আহ্বায়ক এবং সাংবাদিক স. ম. ইকবাল বাহার চৌধুরীকে সদস্য সচিব করে ‘আহমদ গিয়াস নাগরিক শোকসভা বাস্তবায়ন পর্ষদ’ গঠন করা হয়।

বাস্তবায়ন পর্ষদের সদস্য হিসেবে পদাধিকারবলে কক্সবাজার সাংবাদিক সমিতির সভাপতি জি এ এম আশেক উল্লাহ ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শোকসভা আয়োজনের বিভিন্ন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সদস্যদের মধ্যে বিষয়ভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়। এর মধ্যেÍ

স্মারকগ্রন্থ উপকমিটি: অ্যাডভোকেট, সংগঠক ও বাচিকশিল্পী নুর মোহাম্মদকে আহবায়ক, সাংবাদিক ও সংগঠক তৌহিদ বেলালকে সদস্য সচিব করা হয়েছে। প্রবীণ সাংবাদিক, অনুবাদক, কবি ও রাজনৈতিক ব্যক্তিত্ব রুহুল কাদের বাবুলকে এ উপকমিটির সদস্যভুক্ত করা হয়েছে।

তথ্য ও গবেষণা উপকমিটি: কক্সবাজার টেকনিক্যাল স্কুল ও কলেজের (টিএসসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকাশ চন্দ্র দেকে আহ্বায়ক, রামু সরকারি কলেজের সহকারী অধ্যাপক শহীদুল হক কাজলকে সদস্য সচিব এবং কক্সবাজার মডেল হাইস্কুলের জ্যেষ্ঠ শিক্ষক রফিকুল ইসলামকে সদস্য করা হয়েছে।

গণযোগাযোগ উপকমিটি: কক্সবাজার সাংবাদিক সমিতির পরিচালক ও দৈনিক আমার দেশ-এর কক্সবাজার অফিসপ্রধান সাংবাদিক আনছার হোসেনকে আহ্বায়ক, সমিতির পরিচালক, পরিবেশ সংগঠক এবং বাসস ও সমকালের জেলা প্রতিনিধি ইব্রাহিম খলিল মামুনকে সদস্য সচিব করা হয়েছে। এ উপকমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে সহকারী পাবলিক প্রসিকিউটর ও ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটির (ইয়েস) চেয়ারম্যান মো. মুজিবুল হককে।

স্মৃতি সংরক্ষণ উপকমিটি: কক্সবাজার সাংবাদিক সমিতির পরিচালক ও সাংবাদিক মো. হাসিমকে আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কক্সবাজার জেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি খালিদ বিন সাঈদকে সদস্য সচিব এবং গবেষক, প্রাবন্ধিক ও উন্নয়নকর্মী মো. আরিফকে সদস্য করা হয়েছে।

অনুষ্ঠান উপকমিটি: সাংবাদিক, সংগঠক ও উদ্যোক্তা আব্দুল্লাহ নয়নকে আহ্বায়ক, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুর রহমান নয়নকে সদস্য সচিব এবং জিটিভির জেলা প্রতিনিধি ওমর ফারুক হিরুকে সদস্য করা হয়েছে।

এ ছাড়া সাংবাদিক, পরিবেশ সংগঠক ও খেলাঘরিয়ান এম. জসিম উদ্দিনকে আহ্বায়ক করে আরেকটি উপকমিটি গঠন করা হয়।

নাগরিক শোকসভায় আহমদ গিয়াসের জীবন, কর্ম ও অবদানের বিভিন্ন দিক তুলে ধরতে তিনটি বিষয়ভিত্তিক আলোচনা পর্বের পরিকল্পনা নেওয়া হয়েছে। আলোচনার বিষয়গুলো হলোÍ‘সাংবাদিক আহমদ গিয়াস: কক্সবাজারের সাংবাদিকতায় তাঁর অবদান’, ‘পরিবেশ গবেষক আহমদ গিয়াস: প্রকৃতি ও প্রতিবেশ রক্ষায় তাঁর চিন্তা’ এবং ‘আহমদ গিয়াসের সৃষ্টিকর্ম সংরক্ষণ: আমাদের দায় ও করণীয়’।

এসব আলোচনায় দেশের খ্যাতিমান সাংবাদিক, পরিবেশ গবেষক ও শিক্ষাবিদদের অংশগ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি আহমদ গিয়াসের সাংবাদিকতা, পরিবেশচর্চা, গবেষণা ও অন্যান্য সৃষ্টিকর্মের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তাঁর চিন্তা ও অবদান তুলে ধরার বিষয়টিও বিশেষ গুরুত্ব পাচ্ছে।

নাগরিক শোকসভাটি অর্থবহ ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে বাস্তবায়ন পর্ষদ প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
বন গিলে খাচ্ছে কর্মকর্তারা, রক্ষাকর্তা কে?

বন গিলে খাচ্ছে কর্মকর্তারা, রক্ষাকর্তা কে?

বিতর্কের মাঝে শুরু হলো ‘কার্নিভাল’

বিতর্কের মাঝে শুরু হলো ‘কার্নিভাল’

মালয়েশিয়ায় পাচারকালে যৌথবাহিনী উদ্ধার করলো ৮ রোহিঙ্গা

মালয়েশিয়ায় পাচারকালে যৌথবাহিনী উদ্ধার করলো ৮ রোহিঙ্গা

২৭ দিনেও নিভল না ইনানীর আগুন

২৭ দিনেও নিভল না ইনানীর আগুন

টেকনাফে পৃথক অভিযানে বিপুল গ্রেনেড, আইইডি বোমা ও গুলি উদ্ধার; আটক ২

টেকনাফে পৃথক অভিযানে বিপুল গ্রেনেড, আইইডি বোমা ও গুলি উদ্ধার; আটক ২

নবাগত ইউএনও রুম্পা ঘোষের সাথে কক্সবাজার সদর প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

নবাগত ইউএনও রুম্পা ঘোষের সাথে কক্সবাজার সদর প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

সর্বশেষ সংবাদ