advertisement

‘৭১-এ ভুল করেছেন, ছাব্বিশে টিকিট বিক্রি করে বিভ্রান্ত করেছেন’

কক্সবাজার ৭১ ডেস্ক

কক্সবাজার ৭১ ডেস্ক

আগস্ট ১৬, ২০২৬, ০২:০০

‘৭১-এ ভুল করেছেন, ছাব্বিশে টিকিট বিক্রি করে বিভ্রান্ত করেছেন’
ছবি: সংগৃহীত


প্রধান বিরোধীদল জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘৭১ সালে ভুল করেছেন, ছাব্বিশে টিকিট বিক্রি করে বিভ্রান্ত করেছেন। এই সমস্ত মিথ্যার রাজনীতি থেকে বেরিয়ে আসুন।


শনিবার (১৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দুস্থদের সহায়তা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।


তারেক রহমান বলেন, ‘ভুল অতীতে করেছেন। ৭১ সালে ভুল করেছেন, ৮৬ সালে ভুল করেছেন, এরপর ৯৬ সালে ভুল করেছেন। ২০২৬ সালে এসেও মানুষকে বিভ্রান্ত করেছেন, টিকিট-মিকিট বিক্রি করেছেন। এই সব বিভ্রান্তির রাজনীতি থেকে বেরিয়ে আসুন, এইসব মিথ্যার রাজনীতি থেকে বেরিয়ে আসুন, এইসব উসকানি দেওয়ার রাজনীতি থেকে বেরিয়ে আসুন।’



এ সময় বিরোধীদলকে দেশ নিয়ে ভাবতে আহ্বান জানান তিনি। সরকারের সামনে বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে হাজির হওয়ারও আহ্বান জানান।


প্রধানমন্ত্রী বলেন, সত্যিকারভাবে জনগণের ভালো হতে পারে, সত্যিকারভাবে জনগণের কাজ হতে পারে- এই রকম পরিকল্পনা যদি আপনাদের থাকে, এই রকম চিন্তাভাবনা আপনাদের কাছে থাকে, উপরের টেবিলে উপস্থাপন করুন। সংসদে উপস্থাপন করুন। জনগণের সামনে উপস্থাপন করুন।Geographic Reference


তিনি আশ্বাস দিয়ে বলেন, ‘সেই পরিকল্পনা যদি ভালো হয়, যদি বাস্তবসম্মত হয়; যদি সেই পরিকল্পনা দেশ ও দেশের মানুষের উপকার করে, অবশ্যই আমরা সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করব। ইনশাআল্লাহ।



এসময় চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটে মানুষের কষ্টের জন্য দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যে বিদ্যুৎ ও গ্যাসের সমস্যার সমাধান হবে।


তারেক রহমান বলেন, ‘কিছু রাজনৈতিক দল হঠকারিতার মাধ্যমে বিদ্যুৎ নিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। গ্যাসের সমস্যা সমাধানে চেষ্টা করছে সরকার। কারিগরি ত্রুটি কমানো হয়েছে, দ্রুতই বিদ্যুতের সমস্যা থেকে মুক্তি মিলবে।’


এ সময় বিরোধীদলের সমালোচনা করে এসব সমস্যা সমাধানে তিন মাসের মধ্যে পরিকল্পনা দেওয়ার আহ্বান জানান তিনি।


প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে গণতন্ত্র থাকলে জবাবদিহি থাকবে, তখনই দেশের উন্নয়ন হবে। আগামী এক মাসের মধ্যে স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস দেওয়ার কাজ শুরু হবে। উপজেলার সব ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় রূপান্তর করবে সরকার।


google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
শেখ হাসিনাকে ভারত কেন এই সুযোগ দিল

শেখ হাসিনাকে ভারত কেন এই সুযোগ দিল

পদত্যাগপত্রে কী লিখলেন মো. সাহাবুদ্দিন

পদত্যাগপত্রে কী লিখলেন মো. সাহাবুদ্দিন

"হ্নীলা উত্তর শাখা বিএনপির ৬নং ওয়ার্ডের আহ্বায়ক কমিটি ঘোষণা" : শাহজাহান মাহমুদ আহবায়ক

"হ্নীলা উত্তর শাখা বিএনপির ৬নং ওয়ার্ডের আহ্বায়ক কমিটি ঘোষণা" : শাহজাহান মাহমুদ আহবায়ক

শেখ হাসিনাকে ইলেকট্রিক শক দেওয়ার দাবি বিএনপির এমপির

শেখ হাসিনাকে ইলেকট্রিক শক দেওয়ার দাবি বিএনপির এমপির

রুমিন ফারহানা কি সত্যিই এনসিপিতে যোগ দিচ্ছেন

রুমিন ফারহানা কি সত্যিই এনসিপিতে যোগ দিচ্ছেন

অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন সারজিস আলম

অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন সারজিস আলম

সর্বশেষ সংবাদ