advertisement

উখিয়ার রোহিঙ্গা শিবিরের মাটিতে মাইক্রোপ্লাস্টিক দূষণের ভয়াবহতা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৭, ২০২৬, ০৮:৪৮

উখিয়ার রোহিঙ্গা শিবিরের মাটিতে মাইক্রোপ্লাস্টিক দূষণের ভয়াবহতা
ছবি: সংগৃহীত

* প্রতি কেজি মাটিতে গড়ে ১০৩.৮টি ক্ষুদ্র কণা

* পরিবেশগত নিরাপত্তায় বড় উদ্বেগের কথা জানালেন গবেষকরা

নিজস্ব প্রতিবেদক:

featured banner

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরের মাটিতে উদ্বেগজনক হারে মাইক্রোপ্লাস্টিক দূষণের প্রমাণ মিলেছে। একদল গবেষকের পরিচালিত গবেষণায় দেখা গেছে, শিবির এলাকার মাটিতে প্রতি কেজিতে গড়ে ১০৩ দশমিক ৮টি মাইক্রোপ্লাস্টিক কণা রয়েছে। অনিয়ন্ত্রিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে সৃষ্ট এই দূষণ এলাকার পরিবেশগত নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা।

আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘রিজিওনাল স্টাডিজ ইন মেরিন সায়েন্স’ (জবমরড়হধষ ঝঃঁফরবং রহ গধৎরহব ঝপরবহপব)-এ ২০২৪ সালে এই গবেষণা প্রবন্ধটি প্রকাশিত হয়। এতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের ১০টি ভিন্ন স্থান থেকে মাটির নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়।

নমুনা পরীক্ষায় প্রতি কেজি শুকনো মাটিতে সর্বনিম্ন ৬৭টি থেকে সর্বোচ্চ ১২৬টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে, যার গড় পরিমাণ ১০৩ দশমিক ৮টি। প্রাপ্ত কণাগুলোর মধ্যে ৮৩ শতাংশের আকারই ০ দশমিক ৫ মিলিমিটারের চেয়ে ছোট। আকৃতির দিক থেকে ৬৮ শতাংশই হলো প্লাস্টিকের ক্ষুদ্র টুকরো বা 'ফ্র্যাগমেন্ট'।মাটিতে পাওয়া মাইক্রোপ্লাস্টিকের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে পলিথিন (পিই), যার পরিমাণ ৫৩ শতাংশ। এছাড়া পলিপ্রোপিলিন (পিপি) রয়েছে ৪৬ শতাংশ।

গবেষকদের বিশ্লেষণে উঠে এসেছে, শিবির এলাকায় অনিয়ন্ত্রিত বর্জ্য ব্যবস্থাপনা এবং বাতাসের মাধ্যমে প্লাস্টিক কণা ছড়িয়ে পড়াই এই দূষণের প্রধান উৎস। সামগ্রিক দূষণের মাত্রা বিচারে গবেষণাধীন এলাকাটিকে 'মাঝারি মাত্রায় দূষিত' হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।

গবেষণা দলটির প্রধান গবেষক আওলাদ হোসেন জানান, মাটিতে মাইক্রোপ্লাস্টিকের এমন উপস্থিতি স্থানীয় পরিবেশগত নিরাপত্তার ক্ষেত্রে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। ভবিষ্যতে এই দূষণের দীর্ঘমেয়াদী প্রভাব মোকাবিলায় আরও বিস্তৃত গবেষণা এবং শিবির এলাকায় দ্রুত কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা অত্যন্ত জরুরি বলে মনে করেন তিনি।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
ড্রাগন মার্কেট উচ্ছেদ হয়না কেন?

ড্রাগন মার্কেট উচ্ছেদ হয়না কেন?

৪ কোটি টাকার বিএডিসি বাউন্ডারি ওয়াল নির্মাণে নয়ছয়

৪ কোটি টাকার বিএডিসি বাউন্ডারি ওয়াল নির্মাণে নয়ছয়

চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

শহরে জুলাই-আগস্টের পর দেওয়া ১ হাজার অবৈধ টমটম লাইসেন্স বাতিলের দাবি

শহরে জুলাই-আগস্টের পর দেওয়া ১ হাজার অবৈধ টমটম লাইসেন্স বাতিলের দাবি

মহেশখালীর সংরক্ষিত পাহাড়ের অরণ্যে তৈরি হচ্ছে বসতবাড়ী

মহেশখালীর সংরক্ষিত পাহাড়ের অরণ্যে তৈরি হচ্ছে বসতবাড়ী

‘পিপিপি’ নাকি ‘ওরিয়ন গ্রুপ’!

‘পিপিপি’ নাকি ‘ওরিয়ন গ্রুপ’!

সর্বশেষ সংবাদ