advertisement

টাকা দিলেই মিলে বনের জায়গা

মহেশখালীর সংরক্ষিত পাহাড়ের অরণ্যে তৈরি হচ্ছে বসতবাড়ী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৭, ২০২৬, ০৮:৪৩

মহেশখালীর সংরক্ষিত পাহাড়ের অরণ্যে তৈরি হচ্ছে বসতবাড়ী
ছবি: সংগৃহীত

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার হোয়ানক, কালামারছড়া, শাপলাপুর, ছোট মহেশখালী ইউনিয়নের সরকারি বন ভূমির জমিতে তৈরি হচ্ছে একের পর এক বসতবাড়ী। সম্প্রতি বর্ষার মৌসুম শেষ হয়ে শুষ্ক মৌসুম শুরু হওয়ার সাথে সাথে প্রতি বছরের ন্যায় এবছর ও শুরু হয়েছে পাহাড়ি জায়গাতে বসতবাড়ী নির্মাণ কাজ।

সোমবার ১৬ই নভেম্বর মহেশখালী উপজেলার পাহাড়ি এলাকা সরেজমিন ঘুরে দেখাগেছে প্রধান সড়কের সাথে লাগোয়া সংরক্ষিত পাহাড়ের বিভিন্ন পয়েন্টে জায়গাতে ব্যাংঙ্গের ছাতার মতো অভিনব কায়দায় গড়ে উঠছে বিল্ডিং ও পলথিনের ছাউনির বসতবাড়ী।

গোরকঘাটা শাপলাপুর জনতা বাজার সড়কের ছোট মহেশখালী ইউনিয়নের মুদিরছড়া বিট অফিসের সামান্য উত্তর দিকে মেইন রোড়ের সাথে লাগোয়া, যেখানে পূর্বে বন বিভাগের নার্সারি ছিলো। উক্ত জায়গাতে সিপাহী পাড়া এলাকার আব্দুল করিমের প্রঃ মাষ্টারগা বসতবাড়ী তৈরি করেছে।

featured banner

আব্দুল করিমের প্রঃ মাষ্টারগার সাথে কথা হলে সে জানায়। বনের জায়গাতে ঘরটি তৈরি করতে প্রথম ধাপে বিট অফিসের লোকজন দের ২০ হাজার টাকা দিযেছি। ঘরটি সম্পুর্ন তৈরি হলে বাদ বাকি টাকা দেওয়া হবে বলে জানান ঘরের মালিক।

এব্যাপারে মুদিরছড়া বিট অফিসার মোঃ আক্তার এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি ট্রেনিং থাকায়, ঘর তৈরির বিষয়টি চোকে পড়েনি। ঘর তৈরি করা লোকের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিট অফিসার আক্তার।

এবিষয়ে মহেশখালী বন বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা হুমায়ূন কবির জানান, বিট অফিসার ট্রেনিংয়র ছিলো ট্রেনিং থেকে আসলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
ড্রাগন মার্কেট উচ্ছেদ হয়না কেন?

ড্রাগন মার্কেট উচ্ছেদ হয়না কেন?

৪ কোটি টাকার বিএডিসি বাউন্ডারি ওয়াল নির্মাণে নয়ছয়

৪ কোটি টাকার বিএডিসি বাউন্ডারি ওয়াল নির্মাণে নয়ছয়

চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

শহরে জুলাই-আগস্টের পর দেওয়া ১ হাজার অবৈধ টমটম লাইসেন্স বাতিলের দাবি

শহরে জুলাই-আগস্টের পর দেওয়া ১ হাজার অবৈধ টমটম লাইসেন্স বাতিলের দাবি

উখিয়ার রোহিঙ্গা শিবিরের মাটিতে মাইক্রোপ্লাস্টিক দূষণের ভয়াবহতা

উখিয়ার রোহিঙ্গা শিবিরের মাটিতে মাইক্রোপ্লাস্টিক দূষণের ভয়াবহতা

‘পিপিপি’ নাকি ‘ওরিয়ন গ্রুপ’!

‘পিপিপি’ নাকি ‘ওরিয়ন গ্রুপ’!

সর্বশেষ সংবাদ