advertisement

শহরে জুলাই-আগস্টের পর দেওয়া ১ হাজার অবৈধ টমটম লাইসেন্স বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৭, ২০২৬, ০৮:৫০

শহরে জুলাই-আগস্টের পর দেওয়া ১ হাজার অবৈধ টমটম লাইসেন্স বাতিলের দাবি
ছবি: সংগৃহীত

* নতুন করে ২ হাজার ভুয়া লাইসেন্স দেওয়ার অপচেষ্টা

* তদন্তে বিভাগীয় কমিশনার কার্যালয়ের চিঠি

* পৌর প্রশাসকের কাছে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

featured banner


কক্সবাজার শহরের তীব্র যানজট নিরসনে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুথানের পর দেওয়া ১ হাজার অবৈধ টমটম লাইসেন্স বাতিল এবং ২০২০ সালের বৈধ লাইসেন্সগুলো বহাল রাখার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে নতুন করে আরও ২ হাজার ভুয়া বা মিথ্যা লাইসেন্স প্রদানের অপচেষ্টা বন্ধে তদন্তের আবেদন করা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সম্প্রতি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে কক্সবাজার পৌরসভার প্রশাসকের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে ইস্যু করা ওই চিঠিতে ‘কক্সবাজার টমটম চালক মালিক ও শ্রমিক কল্যাণ সমিতি’র সভাপতি আমানুল হকের ১৫ অক্টোবরের একটি লিখিত আবেদনের বিষয়টি উল্লেখ করা হয়।

বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে:শহরের যানজট নিরসনে জুলাই-আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ইস্যু করা ১ হাজার অবৈধ টমটম লাইসেন্স বাতিল করতে হবে। ২০২০ সালের বৈধ লাইসেন্সগুলো বহাল রাখতে হবে।নতুন করে ২ হাজার মিথ্যা বা ভুয়া লাইসেন্স দেওয়ার যেকোনো ধরনের অপচেষ্টা বন্ধে নিরপেক্ষ তদন্ত করতে হবে।

চিঠিতে সংশ্লিষ্ট বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া বিষয়টি কক্সবাজারের জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরে অবগতির জন্য অনুলিপি পাঠানো হয়েছে।

তবে এই চিঠির মাধ্যমে তাৎক্ষণিকভাবে লাইসেন্স বাতিল বা নতুন লাইসেন্স দেওয়া পাকাপোক্তভাবে বন্ধের কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়নি। মূলত টমটম মালিক-শ্রমিক সমিতির করা অভিযোগগুলো গুরুত্বের সাথে আমলে নিয়ে তা তদন্তপূর্বক বিধি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পৌর প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
ড্রাগন মার্কেট উচ্ছেদ হয়না কেন?

ড্রাগন মার্কেট উচ্ছেদ হয়না কেন?

৪ কোটি টাকার বিএডিসি বাউন্ডারি ওয়াল নির্মাণে নয়ছয়

৪ কোটি টাকার বিএডিসি বাউন্ডারি ওয়াল নির্মাণে নয়ছয়

চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

উখিয়ার রোহিঙ্গা শিবিরের মাটিতে মাইক্রোপ্লাস্টিক দূষণের ভয়াবহতা

উখিয়ার রোহিঙ্গা শিবিরের মাটিতে মাইক্রোপ্লাস্টিক দূষণের ভয়াবহতা

মহেশখালীর সংরক্ষিত পাহাড়ের অরণ্যে তৈরি হচ্ছে বসতবাড়ী

মহেশখালীর সংরক্ষিত পাহাড়ের অরণ্যে তৈরি হচ্ছে বসতবাড়ী

‘পিপিপি’ নাকি ‘ওরিয়ন গ্রুপ’!

‘পিপিপি’ নাকি ‘ওরিয়ন গ্রুপ’!

সর্বশেষ সংবাদ