
লামায় প্রকৌশলী কর্তৃক কাজ বন্ধের নির্দেশ উপেক্ষা ঠিকাদারের
৪ কোটি টাকার বিএডিসি বাউন্ডারি ওয়াল নির্মাণে নয়ছয়

বান্দরবানের লামা উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর চার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজে অনিয়ম। নিম্নমানের মালামাল ব্যবহার বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরেও টনক নড়েনি ঠিকাদারি প্রতিষ্ঠানের। এ নিয়ে তোলপাড় সৃষ্টি হওয়ার পর প্রকৌশলী কর্তৃক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। কিন্তু কে শুনে কার কথা দুর্নীতির মাধ্যমে কাজ চলছে।
জানাযায়, পত্রিকায় নিউজ প্রকাশের পর ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সাজ্জাদ এন্টারপ্রাইজ’-এর প্রতিনিধিরা প্রকৌশলীর মৌখিক বা কাজের নির্দেশনাকে তোয়াক্কা না করে পলিযুক্ত বালু ও নিম্নমানের কংক্রিট দিয়ে কাজ অব্যাহত রেখেছেন। তবে সংবাদ প্রকাশের পর বিএডিসি বান্দরবান জেলা কার্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি কঠোরভাবে আমলে নেয়।
উপসহকারী প্রকৌশলী তৌসিফুল হক চৌধুরী জানান, কাজের মান নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ এবং স্থানীয়দের তীব্র প্রতিবাদের পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে লোক পাঠিয়ে কাজ পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। শিডিউল বহির্ভূত বা নিম্নমানের যে সমস্ত মালামাল ইতিমধ্যে মাঠে এনে স্তূপ করা হয়েছিল, তা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সিডিউল অনুযায়ী শতভাগ মান নিশ্চিত না করা হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কোনো বিল পরিশোধ করা হবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে।?ঘটনার সত্যতা যাচাই এবং দুর্নীতির সাথে জড়িতদের দায় নির্ধারণে বিএডিসি কার্যালয় থেকে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা এবং কমিটিকে দ্রুত সময়ের মধ্যে সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া দাবি করেন স্থানীয়রা।?এদিকে, কাজ সাময়িক স্থগিত হওয়া কাজ পুনরায় দুর্ণীতির মাধ্যমে চলতে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন লামার সচেতন মহল ও স্থানীয় এলাকাবাসী। তবে তারা শুধু কাজ বন্ধ বা লোক দেখানো তদন্ত নয়, বরং ভবিষ্যতে যেন অন্য কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান এমন অনিয়ম করার সাহস না পায়, সেজন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলসহ কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন।এ বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান সাজ্জাদ এন্টার প্রাইজ এর প্রোঃ এর মুঠোফোন ০১৮১৭-২৬৩৯৫০ কল করা হয়, তবে ফোন রিসিভ করেননি ঠিকাদার। ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
