advertisement

লিংকরোডে চেকপোস্টের নামে চলছে চাঁদাবাজি

জব্দকৃত গাছ বিক্রির অভিযোগ সদর রেঞ্জের বিরুদ্ধে

মোবারক উদ্দিন নয়ন

মোবারক উদ্দিন নয়ন

নভেম্বর ১০, ২০২৬, ০৯:০৫

জব্দকৃত গাছ বিক্রির অভিযোগ সদর রেঞ্জের বিরুদ্ধে
ছবি: সংগৃহীত

* সরকারী দলের নাম ভাঙ্গিয়ে বিসিক এলাকায় ভয়ানকভাবে চলছে পাহাড় কাটা

কক্সবাজার ৭১ রিপোর্ট:

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চল উজাড় করে মুল্যবান কাঠ পাচারের অভিযোগ উঠেছে রেঞ্জার মিজানুর রহমানের বিরুদ্ধে। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নিয়মিতভাবে সংরক্ষিত বনাঞ্চলের গাছ কাটার এবং বিক্রির সাথে সরাসরি যুক্ত বলে দাবি করেছেন একাধিক স্থানীয় কাট ব্যবসায়ী ও একদল বনকর্মী।

featured banner

তাছাড়া কলাতলি, হিমছড়ি, দরিয়ানগর, শুকনাছড়ি, জেলখানা এলাকা, লিংকরোড, বাসটার্মিনাল এলাকায় ও লার পাড়া আলাকা সহ সদরের বিভিন্ন এলাকায় আবার পুরুদমে পাহাড়কাটা শুরু হয়ে গেছে। ভুমি দস্যুরা সক্রিয় হয়ে পড়েছে বর্তমান রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমানের যোগদানের পর থেকে। তা ছাড়া লিংকরোডে চেকপোস্ট বসিয়ে চাঁদাবাজির অভিযোগ দীর্ঘদিনের হলেও কোন ধরনের প্রশাসনিক ব্যবস্থা নেয়নি দক্ষিন বন বিভাগ।

লিংকরোড এলাকায় এখন পুরুদমে পাহাড় কাটা শুরু করেছে সরকারী দলের নাম ভাঙ্গিয়ে। সরকারী কলেজের দক্ষিন পাশে বিসিক এলাকায় পাহাড় হত্যা চলছে বলে জানা গেছে। দিন রাত ডাম্পার গাড়ীতে করে বিক্রি করছে পাহাড়ের মাটি। আর এতে সদর রেঞ্জার মোটা অংকের টাকার বিনিময়ে ঘুমের ভান ধরে আছে এমন অভিযোগ সচেতন মহলের।

বিশেষ করে সদর রেঞ্জ অধীন ঝিলংজা ইউনিয়নের সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে বিক্রি করা হচ্ছে। ঝিলংজা'র এক কাঠ ব্যবসায়ী (নাম প্রকাশ না করার শর্তে) জানান, “বন থেকে প্রতিদিন রাতের আঁধারে কাঠ পাচার করা হয়। সদর ফরেস্ট রেঞ্জারের সহায়তায় এসব কাঠ বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে।”

সুত্র মতে, উর্ধ্বতন কর্মকর্তার যোগসাজশে পাহাড় কাটা, বনের জমির দখল বিক্রি, গাছ বিক্রি, গাছ ও ফার্নিচার পাচারে সহযোগীতা, পাহাড়ের মাটি ও গাছ পাচারের গাড়ি জব্দ করে ঘুষ গ্রহণ। মোটা অঙ্কের জরিমানা আদায় করে নামেমাত্র জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে সিংহভাগ টাকা আত্মসাৎ, ভুয়া চালান তৈরী, রাজস্ব ও বিভিন্ন প্রকল্পের হিসাবে নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া যেনো রেঞ্জ কর্মকর্তা মিজানের মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, সদরস্থ ঝিলংজা ইউপি'র রহমতপুর এলাকায় ব্র্যাক নার্সারীর দক্ষিণ পাশের বাউন্ডারি লাগোয়া একটি খাস খতিয়ানের জমি থেকে গত বছরের জুলাই মাস থেকে এই সময় পর্যন্ত ব্যক্তি মালিকানাধীন রোপণ করা শতবর্ষী গাছসহ অসংখ্য বনজ ফলজ মুল্যবান গাছ কেটে বিক্রি করেছেন রেঞ্জ কর্মকর্তা মিজানের সহযোগিতায় ভুমিদস্যু জাহাঙ্গীর আলম, আবদুল মালেক, নুরুল ইসলাম প্রকাশ ডাকাত নুরুর নেতৃত্বে মোর্শেদ আলম টিটু, সাইফুল ইসলাম সাফু, নাজমুল হোসেন টিটু ও ডাকাত কামাল পাশাসহ একদল ভূমিদস্যু চক্র। ওই জমি থেকে কেটে নেয়া গাছ (সেগুন, কড়ই, গর্জন) এর বাজার মূল্য হিসাব করলে আনুমানিক মূল্য ১৫-২০ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন গাছ রোপণকারী ও জমির দখলদার স্থানীয় নুরুল আলম।

অভিযোগ রয়েছে, সম্প্রতি কাটা গাছগুলো বনবিভাগ জব্দ করলেও ঘটনারদিনই রেঞ্জকর্মকর্তা মিজানের সঙ্গে মোটা অংকের লেনদেনের মাধ্যমে জিম্মাদার মালেক গাছগুলো বিক্রি করে দিয়েছে। এছাড়াও গাছ কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা নির্দেশ দিলেও, তা আমলে নেয়নি রেঞ্জ কর্মকর্তা মিজান। গোপন সূত্র দাবি করেছে, কাট পাচারকারীদের সাথে মোটা অংকের আর্থিক লেনদেন হওয়াতে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেনা। এমনকি তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন উক্ত রেঞ্জ কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে একজন বনকর্মী জানান, শুধু গাছ বিক্রিই নয়, নিজেই কাঠ পাচারের লাইন পরিচালনা করেন। প্রতিদিন ট্রাক, পিকআপ, টলিভ্যানের মাধ্যমে কাঠ পাচারের সুযোগ করে দিয়ে প্রতিমাসে লাখ লাখ টাকা মাসোহারা নিয়ে আসছে রেঞ্জার মিজানুর রহমান।

সদর রেঞ্জ অফিসের তথ্য অনুসারে, কাঠবোঝাই প্রতিটি গাড়ির জন্য ৫ থেকে ৬০ হাজার টাকা করে ঘুষ নেয়া হয়। এই অর্থের একটি অংশ উর্ধ্বতন কর্মকর্তাদের মাঝেও ভাগ হয়ে থাকে। এ বিষয়ে বন সংরক্ষক কার্যালয় সূত্র জানায়, ফরেস্ট রেঞ্জারদের অবাধ কর্তৃত্বের কারণেই বনবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও নীরব থাকতে বাধ্য হচ্ছেন।

স্থানীয় এলাকাবাসী ও পরিবেশবাদী সংগঠনগুলো রেঞ্জকর্মকর্তা মিজানুর রহমান ও গাছ কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন। তাদের মতে, “বন সংরক্ষণ ও পরিবেশ রক্ষার স্বার্থে এই ধরনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। নতুবা কক্সবাজার প্রাকৃতিক বন একদিন সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাবে।

এই বিষয়ে জানতে চাইলে অবৈধভাবে গাছ কাটার কথা স্বীকার করে রেঞ্জকর্মকর্তা মিজানুর রহমান মুঠোফোনে প্রতিবেদককে গত কয়েকদিন আগে জানিয়েছেন, অভিযোগ পাওয়া মাত্রই ঘটনাস্থলে বনকর্মী পাঠিয়ে কাটা গাছগুলো জব্দ করে আবদুল মালেক নামের এক ব্যক্তির জিম্মায় রাখা হয়। এক প্রশ্নের উত্তরে বলেন, জব্দকৃত গাছগুলো কারো বিক্রি করার সুযোগ নেই। সব গাছের তথ্য তার কাছে রয়েছে। গাছের মালিক দাবিদার এক ব্যক্তির কাছ থেকে একটি অভিযোগ পেয়েছে। তার তদন্ত চলছে। ইউএনও মহোদয়ের কাছ থেকেও অভিযোগের একটি কপি পেয়েছেন। তা খতিয়ে দেখে রিপোর্ট পাঠাবেন।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
আরাকান রোহিঙ্গা অর্গানাইজেশন (অজঙ) সভাপতি মাস্টার এনায়েতুল্লাহ ও তার আন্তর্জাতিক সিন্ডিকেটের মানব পাচার, মাদক ও অস্ত্র ব্যবসার ভয়াবহ জাল

আরাকান রোহিঙ্গা অর্গানাইজেশন (অজঙ) সভাপতি মাস্টার এনায়েতুল্লাহ ও তার আন্তর্জাতিক সিন্ডিকেটের মানব পাচার, মাদক ও অস্ত্র ব্যবসার ভয়াবহ জাল

পর্যটনে পড়তে পারে বিরূপ প্রভাব

পর্যটনে পড়তে পারে বিরূপ প্রভাব

ডিলারের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

ডিলারের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও আরসা কমান্ডার খাইরুল আমিন কক্সবাজার বিমানবন্দর থেকে গ্রেপ্তার

রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও আরসা কমান্ডার খাইরুল আমিন কক্সবাজার বিমানবন্দর থেকে গ্রেপ্তার

পতনের পরও অক্ষত ‘যুবলীগ নেতা’ আসাদ উল্লাহর দাপট

পতনের পরও অক্ষত ‘যুবলীগ নেতা’ আসাদ উল্লাহর দাপট

মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল হবে

মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল হবে

সর্বশেষ সংবাদ