
মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল হবে

নিজস্ব প্রতিবেদক:
মহেশখালীতে আরও তিনটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল স্থাপন করবে সরকার। এর মধ্যে একটি হবে মহেশখালীর সমুদ্র উপকূলে এবং অন্য দুটি মাতারবাড়ীতে স্থলভিত্তিক (ল্যান্ডবেইজ) টার্মিনাল।দেশের জ্বালানি সংকট নিরসনে মহেশখালী সমুদ্র উপকূলে একটি এবং মাতারবাড়ীতে স্থলভিত্তিক আরও দুটি এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী দুই বছরের মধ্যে এসব এলএনজি টার্মিনালের কার্যক্রম দৃশ্যমান হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রোববার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার‘র নেতৃত্বে একটি প্রতিনিধিদল রোববার মাতারবাড়ীতে নির্মাণাধীন গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং ধলঘাটা, মাতারবাড়ী ও রাজঘাট এলাকা পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

এবিএম আব্দুস সাত্তার আরো বলেন, মাতারবাড়ীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তাদের মধ্যে যোগ্য ব্যক্তিদের চাকরিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়া হবে।
তিনি জানান, বর্তমান সরকারের আমলে মাতারবাড়ীতে আরও উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হবে। গভীর সমুদ্রবন্দরের কাজ শেষ হলে দেশের অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে।
মুখ্য সচিব বলেন, বিগত সরকারের আমলে নতজানু পররাষ্ট্রনীতির কারণে এসব প্রকল্প তেমন আলোর মুখ দেখেনি। বর্তমান সরকার দ্রুততম সময়ে প্রকল্পগুলোর কাজ শেষ করতে উদ্যোগ নিয়েছে।
প্রশাসনিক সুত্রে পাওয়া প্রকল্পগুলোর অবস্থান ও পরিকল্পনা সংক্রান্ত মূল বিষয়গুলো নিচে দেওয়া হলো:
*টার্মিনালের অবস্থান: মোট তিনটি টার্মিনালের মধ্যে একটি স্থাপন করা হবে মহেশখালীর সমুদ্র উপকূলে (ভাসমান) এবং বাকি দুটি স্থাপন করা হবে মাতারবাড়ীতে স্থলভিত্তিক (ল্যান্ড-বেইজড) হিসেবে।
*বাস্তবায়নের সময়সীমা: সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী দুই বছরের মধ্যে এই নতুন এলএনজি টার্মিনালগুলোর দৃশ্যমান কার্যক্রম শুরু হবে।
*উদ্দেশ্য: দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট দূর করতে এবং জাতীয় গ্রিডে টেকসই জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এই মেগা প্রকল্পগুলো ভূমিকা রাখবে।
*ক্ষতিপূরণ ও পুনর্বাসন: মাতারবাড়ীর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের পুনর্বাসনের আশ্বাস দেওয়া হয়েছে এবং যোগ্যতা অনুযায়ী তাঁদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
মুখ্য সচিব আরও বলেন, বিগত সরকারের আমলে নতজানু পররাষ্ট্রনীতির কারণে এসব প্রকল্প কাঙ্ক্ষিত অগ্রগতি পায়নি। তবে বর্তমান সরকার দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পগুলোর কাজ এগিয়ে নিতে কাজ করছে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র এবং ধলঘাটা-মাতারবাড়ী-রাজঘাট এলাকা পরিদর্শনকালে এই পরিকল্পনার অগ্রগতি দ্রুত নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, উপজেলা নির্বাহী অফিসার ইমরান মুহাম্মদ ডালিম, সহকারী কমিশন ভূমি রুবাইয়ে আহমেদ'সহ সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
