
কক্সবাজার এলজিইডি অফিস
পতনের পরও অক্ষত ‘যুবলীগ নেতা’ আসাদ উল্লাহর দাপট

আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে অনেক প্রভাবশালী নেতা আত্মগোপনে গেলেও কক্সবাজারে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। জেলা যুবলীগ নেতা আসাদ উল্লাহ এখনো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) তার ‘একচ্ছত্র রাজত্ব’ বজায় রেখেছেন বলে অভিযোগ উঠেছে। ফ্যাসিস্ট সরকারের আমলে শ্বশুর ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিমের রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলজিইডি অফিসকে পকেটস্থ করলেও, বর্তমান পরিস্থিতিতেও তার দাপট কমেনি। উল্টো এলজিইডির অসাধু কর্মকর্তা ও কতিপয় নতুন রাজনৈতিক নেতার যোগসাজশে কাজ না করেই বিল উত্তোলনের মহোৎসবে মেতেছেন তিনি। স্বাক্ষর জালিয়াতি ও ব্যাংক জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য অনুসন্ধানে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি-গর্জনিয়া সড়কের ৪ কোটি টাকার একটি প্রকল্পের কাজ দেখিয়ে ‘মধুমতী ব্যাংক’ থেকে বড় অংকের টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেন আসাদ উল্লাহ। এজন্য তিনি কক্সবাজার এলজিইডির দায়িত্বশীল কর্মকর্তার স্বাক্ষর জাল করে ব্যাংকে ভুয়া নথিপত্র জমা দেন। ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি যাচাই করতে এলজিইডি অফিসে পাঠালে কর্মকর্তারা হতবাক হয়ে যান। খোদ সরকারি দপ্তরের কর্মকর্তার স্বাক্ষর জাল করার মতো দুঃসাহস দেখানোর পরও তার বিরুদ্ধে এখনো কোনো কঠোর আইনগত ব্যবস্থা না নেওয়া নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
৫ই আগস্টের ভূমিকা ও বিএনপি অফিস হামলা:
অভিযোগ রয়েছে, গত ৫ই আগস্টের আগে ছাত্র-জনতার আন্দোলন দমনে আসাদ উল্লাহ রাজপথে সশস্ত্র অবস্থায় সক্রিয় ছিলেন। এছাড়া কক্সবাজার জেলা বিএনপি অফিসে হামলার ঘটনায় তার পরোক্ষ ইন্ধন ও অর্থায়নের বিষয়েও গুঞ্জন রয়েছে।

বর্তমান সরকারকে প্রশ্নের সম্মুখিন রাখতে সরকারি বিভিন্ন কাজ ভাল মালামাল দিয়ে না করে নি¤œমানের জিনিসপত্র ব্যবহার করেছে বলে জানা গেছে।
আড্ডার কেন্দ্রবিন্দু
এদিকে মাঠে কোনো কাজ না করে আসাদ উল্লাহকে প্রতিদিন কক্সবাজার এলজিইডি অফিসে বসে থাকতে দেখা যায় বলে জানা গেছে। কর্মকর্তাদের ভীতি প্রদর্শন করে এবং অসাধু চক্রের সহায়তায় তিনি একের পর এক বিল উত্তোলন করে নিচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, তিনি কাজ না করেই প্রভাব খাটিয়ে সরকারি কোষাগারের টাকা লুটপাট করছেন। সরকারের পটপরিবর্তন হলেও প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা সহযোগীরা তাকে সুরক্ষা দিচ্ছে।
কর্মকর্তাদের ওপর হামলা ও হুমকি
এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, কিছুদিন আগে সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলমকে নিজ কার্যালয়ে অপদস্ত করেন আসাদ উল্লাহ সেই কর্মকর্তা এখন কক্সবাজার থেকে বদলী হয়ে নোয়াখালীতে কর্মরত বলে জানা গেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে এই ঘটনার প্রমাণ মিলবে বলে দাবি করছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা। এছাড়া চকরিয়া, উখিয়া ও কক্সবাজার সদরে চলমান বিভিন্ন প্রজেক্টে কাজের কোনো অগ্রগতি না থাকলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও কর্মকর্তাদের ভয় দেখিয়ে তিনি বিল উত্তোলন করছেন।
বিস্ময়কর রাজনৈতিক সমীকরণ
আসাদ উল্লাহ যুবলীগ নেতা ও সাবেক জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিমের মেয়ের জামাই হিসেবে পরিচিত হলেও, তার নেপথ্য যোগাযোগ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
এসব বিষয়ে এলজিইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ ও সচেতন মহল। স্থানীয় যুবদল নেতা তৌহিদুল ইসলাম জানান, বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করতে আসাদ এন্টারপ্রাইজ এই কাজ করছে। আসাদের বিভিন্ন জায়গায় কাজ চলমান থাকলেও এই কাজটি না করে ফেলে রেখেছেন যার কারণে প্রতিদিন নাইক্ষ্যংছড়ি ও রামু উপজেলায় যাওয়া মানুষের কষ্টের শেষ নেই।
অন্যদিকে এই আসাদের বিরোদ্ধে উঠে এসেছে সরকারি কাজে ফাকি দেওয়ার নানান তথ্য। বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করতে সড়ক, ব্রীজ কালর্ভাড়সহ বিভিন্ন কাজে নি¤œমানের সামগ্রী দিয়ে কাজ করে আসছিল সাবেক সরকার আমলের আওয়ামী যুবলীগ নেতা ও জেলা আওয়ামী লীগের প্রভাবশী নেতার মেয়ের জামাই আসাদ উল্লাহ। এই কাজ অন্যান্য কাজের অনিয়ম নিয়ে দূর্নীতি দমন কমিশন-দুদকের নজরে পড়েছে কক্সবাজারের সেই আলোচিত কক্সবাজার জেল আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক চকরিয়া উপজেলা চেয়ারম্যানের মেয়ের জামাই ঠিকাদার যুবলীগ নেতা আসাদ উল্লাহ। গত স্বৈরাচার আমলে তার বিরুদ্ধে রয়েছে সরকারি কাজ বাস্তবায়নে নানা অনিয়ম দূর্নীতির অভিযোগ। সাবেক সাংসদ সাইমুম সরওয়ার কমলের আস্তাভাজন এই যুবলীগ নেতার বিরুদ্ধে পাহাড়সম অভিযোগ থাকলেও কোন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বিগত সরকার পতন আন্দোলনে সরকারের পক্ষ হয়ে মাঠে থেকে চাত্র জনতাদের দমাতে টাকাসহ বিভিন্ন সামগ্রী দিয়ে সহযোগিতা করেছে বলে খবর রয়েছে।
অভিযোগ রয়েছে, তার ঠিকাদারী কাজে ব্যাপক দুর্নীতির। স্থানীয় সরকার বিভাগের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী তার অপকর্মের সহযোগী। যা দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসবে বলে মনে করেন সচেতন মহল। সম্প্রতি দুদকে একটি মামলা তদন্ত চলমান আছে বলে এমনটা জানা গেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রামু উপজেলা কার্যালয়ে অভিযানে যান দুর্নীতি দমন কমিশন সমন্বিত কক্সবাজার কার্যালয়ের কর্মকর্তারা। সেখান থেকে সরাসরি উপজেলা প্রকৌশলীকে নিয়ে নাইক্ষ্যংছড়ি-গর্জনিয়ার বাজার সড়ক নির্মাণ কাজের অংশে যায় দুদক। সেখানে সড়ক নির্মাণ কাজের নানা অসঙ্গতি দেখতে পায় দুদক। এই নির্মাণ কাজে নি¤œমানের সামগ্রী এবং পুরনো ইটের খোয়া ব্যবহারের অভিযোগ দেখতে পান দুদকের কর্মকর্তারা। নমুনাও সংগ্রহ করেছে দুদক।
উপজেলা প্রকৌশলী দায়ী করছেন ঠিকাদার প্রতিষ্ঠানকে। একই সঙ্গে ৭ বছরের মাথায় নির্মিত ব্রীজের ফাইলিং ঝরে গিয়ে ঝুঁকিতে রয়েছে কিনা তাও পরিদর্শন করেছে দুদক। এ ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে দুদক।
এদিকে নাইক্ষ্যংছড়ি থেকে গর্জনিয়ার বাজার পর্যন্ত দুই দশমিক ৬ কিলোমিটার সড়কটি ৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করছে ঠিকাদার প্রতিষ্ঠান আসাদ এন্টারপ্রাইজ। কাজের স্থলে গেলে প্রতিষ্ঠানটির কাউকে পাওয়া যায়নি।
সূত্র মতে, এই সড়কের নির্মাণ কাজ শুরু হয় ২০২৪ সালের নভেম্বরে। এক বছর সময়সীমার এ কাজের মেয়াদ শেষ হয়ে গেলেও এখনো কাজ শেষ না করে পলায়ন করেছে এমনটা মনে করছেন এলাকাবাসি। কিন্তু নির্মাণ কাজ শেষ হয়েছে শুধুমাত্র ৫০ শতাংশ। যে কাজগুলো করা হয়েছে তাতেও অনিয়ম রয়েছে দাবি স্থানীয়দের।
নাম প্রকাশ না করার শর্তে এক সিনিয়র কর্মকর্তা জানান, এই আসাদের যন্ত্রনায় আমরা অতিষ্ট হয়ে গেছি। ব্যাংক থেকে টাকা উত্তোলনের জন্য আমাদের কলিগের নাম স্বাক্ষর জাল করে ব্যাংকে জমা দিয়েছে। যা আমাদের হাতে এসেছে। এবং তা ভূয়া প্রমানিত হয়েছে। অন্যদিকে আমরা সিনিয়র কর্মকর্তা হওয়ার পরেও আমাদের গালিগালাজ করে থাকেন। আমার অফিসরুমে সিসি ক্যামরা আছে আসাদ যা করেছে তা রেকর্ড় আছে।
অন্যদিকে কক্সবাজারের মহেশখালী উপজেলায় ৪৫ কোটি টাকা ব্যয়ে চিতাখোলা থেকে রাজঘাট ব্রিজ পর্যন্ত ৫ কিলোমিটার সড়ক সংস্কার ও পূর্ণ-র্নিমাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে দীর্ঘ ৫ বছরেও শেষ হয়নি এই সড়কের কাজ। স্থানীয়দের অভিযোগ, বিকল্প সড়ক চালু থাকার সুযোগে লোকচক্ষুর আড়ালে নি¤œমানের সামগ্রী দিয়ে যেমন-তেমনভাবে কাজ চালিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।
# ৫ বছরেও শেষ হয়নি ৫ কিমি সড়ক
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি)-এর 'ডিজাস্টার প্রকল্প'-এর আওতায় ২০২১ সালে এই ৪ প্যাকেজের ৫ কিলোমিটার সড়কের কাজ শুরু হয়। প্রতি কিলোমিটারে গড়ে ৯ কোটি টাকা হিসেবে মোট খরচ ধরা হয় ৪৫ কোটি টাকা। কার্যাদেশ পায় চট্টগ্রামের ‘নুর এন্টারপ্রাইজ’ এবং কক্সবাজারের ‘আসাদ এন্টারপ্রাইজ’। তবে কাজ শুরুর কিছুদিন পরেই তা থমকে যায়। ২০২৩ সালের ১১ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রীর মহেশখালী আগমন উপলক্ষে লোকদেখানো কিছুটা গতি ফিরলেও পরবর্তীতে কাজের গতি আবার স্থবির হয়ে পড়ে। ২০২১ সালে শুরু হওয়া কাজ ২০২৬ সালেও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান দুটি।
# মাটির সঙ্গে সিমেন্ট ও পরিত্যক্ত ইট-লোহার ব্যবহার!
সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা গেছে, এই সড়ক নির্মাণে মানা হয়নি কোনো সরকারি সিডিউল। সিমেন্টের পরিবর্তে মাটি, পরিত্যক্ত লোহা, নি¤œমানের কংকর এবং অন্য একটি এইচবিবি রাস্তার পুরোনো ইট এনে তড়িঘড়ি করে কাজ সম্পন্ন দেখানোর অপচেষ্টা করা হচ্ছে। তদারকির অভাবে এবং জনচক্ষুর আড়ালে থাকার সুযোগে এই 'মহা-দুর্নীতি' বাস্তবায়িত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
# কাজ ছাড়াই ৪ কোটি টাকার 'অগ্রিম বিল'!
সরকারি আর্থিক নীতিমালায় অগ্রিম বিল দেওয়ার কোনো সুযোগ না থাকলেও, আসাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও যুবলীগ নেতা আসাদ উল্লাহকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, কাজ শেষ না করতেই কক্সবাজারের সাবেক নির্বাহী প্রকৌশলী মো. মামুন খান ও প্রকল্প পরিচালক আবু কামালের যোগসাজশে আসাদ এন্টারপ্রাইজকে ৪ কোটি টাকার অগ্রিম বিল প্রদান করা হয়। এছাড়া রিভাইজড বাজেটের নামে কাজের অলাভজনক আইটেম বাদ দিয়ে কেবল ঠিকাদারদের লাভজনক আইটেমের পরিমাণ বাড়িয়ে সুবিধা করে দেওয়ার অভিযোগও রয়েছে। এই বিষয়ে জানতে প্রকল্প পরিচালক ( পিডি) আবু কামালের সাথে কথা বলতে ফোন করা হলে তিনি প্রতিবেদকের ফোন ধরেননি।
# তদন্ত ও সিদ্ধান্তের পরও বাস্তবায়নে অনীহা
বিগত সরকারের আমলে এলজিইডির এই উন্নয়ন প্রকল্পটি যেন অনিয়মের আখড়ায় পরিণত হয়েছিল। সূত্রে জানা গেছে, এই প্রকল্পের দুর্নীতি নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভায় জড়িত কর্মকর্তা ও ঠিকাদারদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হলেও রহস্যজনক কারণে তা আজও কার্যকর হয়নি।
এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে মহেশখালী উপজেলা প্রকৌশলী বনি আমীন জনি গণমাধ্যমকে জানান, এই কাজের তদারকির জন্য সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আল আমিন ও রাহাত নামে কর্মকর্তারা নিয়োজিত রয়েছেন, তাদের সাথেই কথা বলার পরামর্শ দেন তিনি।
একটি সূত্র বলছে, এ কাজ শুরু হওয়ার পর থেকে জেলা পর্যায়ে থেকে কোন টিম এই কাজ তদারকি করার জন্য যাননি। বর্তমান নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবুল হাসানাত মহিউদ্দিন বিদেশ সফরে আছেন বলে জানা গেছে।
গোপন সূত্র জানা গেছে, গত জুন মাসে কক্সবাজার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবুল হাসানাত মহিউদ্দিন সরকারিভাবে সফরে যান। একজন সরকারি কর্মকর্তা বছরে একবার বিদেশ ভ্রমণের কথা থাকলেও বিভিন্ন প্রজেক্ট দেখিয়ে তিনি বিদেশ ভ্রমণ বিলাসিতায় আছেন বলে জানা গেছে।
আরো জানা যায়, শুধু মহেশখালী উপজেলা নয় কক্সবাজারের রামু উপজেলা, উখিয়া উপজেলা, ঈদগা উপজেলা, টেকনাফ উপজেলাসহ বিভিন্ন উপজেলায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে চলমান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ঠিকাদার আসাদের হাতে থাকা প্রত্যেকটি কাজ অসম্পূর্ণ থেকে গেছে।
দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম ভোগান্তিতে রয়েছেন স্থানীয়রা। এলাকাবাসীর দাবি—অবিলম্বে এই দুর্নীতির সঠিক তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দেওয়া হোক এবং দ্রুত মানসম্মত উপায়ে সড়কটির কাজ সম্পন্ন করা হোক।
কক্সবাজার নির্বাহী প্রকৌশলী আবুল হাসানাত মহিউদ্দিনের সরকারি ওয়েবসাইটে থাকা নাম্বারের ফোন করা হলে ফোন রিসিভ করেননি।
এদিকে কক্সবাজারের সাবেক নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন খানের কাছে আগাম ৪ কোটি টাকা বিল প্রদানের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কোন ধরনের উত্তর দেননি। এই বিষয়ে জানতে কক্সবাজার সরকার প্রকৌশল অধিদপ্তরের সিনিয়র সহকারি প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমানকে ফোন করা হলে তিনিও ফোন ধরেননি।
জনমনে ক্ষোভ:
একজন চিহ্নিত যুবলীগ নেতার এমন বেপরোয়া আচরণ এবং সরকারি দপ্তরে অবাধ চলাফেরাকে সাধারণ মানুষ ও তৃণমূলের রাজনৈতিক কর্মীরা সহজভাবে নিচ্ছেন না। তারা মনে করছেন, দ্রুত এই ‘জালিয়াতি চক্রের’ হোতাকে আইনের আওতায় না আনলে এলজিইডির মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের শৃঙ্খলা ভেঙে পড়বে।এই বিষয়ে এলজিইডি কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী সাধারণ মানুষ ও ঠিকাদার সমাজ।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
