advertisement

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার'-এর বার্ষিক সাধারণ সভায় কাদের গনি চৌধুরী

"নো ওয়েজবোর্ড, নো মিডিয়া" নীতি কার্যকর করতে হবে

মো: আবুল হাশেম

মো: আবুল হাশেম

আগস্ট ৩০, ২০২৬, ০২:২৬

"নো ওয়েজবোর্ড, নো মিডিয়া" নীতি কার্যকর করতে হবে
ছবি: সংগৃহীত

স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার উপযোগী পরিবেশ সৃষ্টি এবং গণমাধ্যমের ভেতরের নৈরাজ্য দূর করতে "নো ওয়েজবোর্ড, নো মিডিয়া" নীতি কার্যকর করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও বাসস-এর নবনিযুক্ত জিএম কাদের গনি চৌধুরী।


তিনি বলেন, "কলাকৌশল দিয়ে সাংবাদিকদের কলম থামানো যায়, কিন্তু সত্যকে কখনো থামানো যায় না। সাংবাদিকদের সুরক্ষার অভাব ঘটলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে, যা দেশ ও গণতন্ত্রের উন্নয়নের মূল বাধা।"

featured banner


শনিবার (২৯ আগস্ট) সকালে কক্সবাজার প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত 'সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার'-এর বার্ষিক সাধারণ সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।


কাদের গনি চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, সাংবাদিকতা নিছক কোনো চাকরি নয়। এটি গণতন্ত্র, জনগণের অধিকার ও বৈষম্যহীন সমাজ গঠনের অন্যতম হাতিয়ার। গণমাধ্যম শক্তিশালী না হলে সমাজে অপরাধের বিস্তার ঘটে।


সরকারের উদ্দেশ্যে তিনি সতর্ক করে বলেন, "সরকারকে একমাত্র স্বাধীন সাংবাদিকতাই সত্য তুলে ধরে সঠিক বার্তা দিতে পারে। আমলাতন্ত্র বা গোয়েন্দা সংস্থা অনেক সময় ভয় কিংবা নানা স্বার্থে সত্য আড়াল করে সরকারকে শুধু প্রশংসার গল্প শোনাবে। তাই রাষ্ট্রীয় স্বার্থেই স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে হবে।" তবে একই সঙ্গে তিনি অপসাংবাদিকতা, পেশাগত দক্ষতার অভাব এবং অন্যায্য রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক চাপের বিষয়েও সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানান।



সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন বলেন, "সাংবাদিকের হাতে থাকা কলম কোনো ধ্বংসের অস্ত্র নয়; এটি সত্য তুলে ধরা এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি। এ কলম থামিয়ে দিলে রাষ্ট্র নিজেই ক্ষতিগ্রস্ত হবে। ক্ষমতাবানদের প্রশ্ন করার সুযোগ দেয়া এবং তাদের জবাবদিহিতার আওতায় আনাই রাষ্ট্রের জন্য কল্যাণকর।"



সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম জাফর'র সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সাংবাদিক নেতাদের পাশাপাশি উপস্থিত বক্তারা সংবাদপত্রের স্বাধীনতা ও গণমাধ্যমকর্মীদের অর্থনৈতিক ও পেশাগত সুরক্ষায় ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দেন।


সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন:কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য এস এম আমিনুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি ও সহ-সভাপতি কামাল হোসেন আজাদ।

আরোও বক্তব্য রেখে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সহ-সভাপতি এম আর মাহবুব, যুগ্ম সাধারণ সম্পাদক ছৈয়দ আলম, কোষাধ্যক্ষ ও প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজান, প্রচার সম্পাদক বেদারুল আলম, কার্যনির্বাহী সদস্য শামসুল হক শারেক, জসিম উদ্দিন ছিদ্দিকী, এবং সদস্য স.ম ইকবাল বাহার চৌধুরী, ইমাম খাইর, হুমায়ুন সিকদার, নূরুল আমিন হেলালী, আজাদ মনসুর ও ইসলাম মাহমুদ প্রমুখ।


google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
সিটি করপোরেশন ঘোষণাতেই সীমাবদ্ধ, পৌরসেবায় চরম আস্থা সংকট

সিটি করপোরেশন ঘোষণাতেই সীমাবদ্ধ, পৌরসেবায় চরম আস্থা সংকট

এশিয়ান গেমসে ইতিহাস গড়ার স্বপ্নে কক্সবাজারের ফাতেমা

এশিয়ান গেমসে ইতিহাস গড়ার স্বপ্নে কক্সবাজারের ফাতেমা

রামুতে র‌্যাবের অভিযান: ২০ হাজার পিস বিদেশি সিগারেটসহ যুবক আটক

রামুতে র‌্যাবের অভিযান: ২০ হাজার পিস বিদেশি সিগারেটসহ যুবক আটক

চকরিয়ায় ডাকাতি,ধর্ষণ মামলার আসামী বন্দুক ও দেশীয় অস্ত্র সহ গ্রপ্তার

চকরিয়ায় ডাকাতি,ধর্ষণ মামলার আসামী বন্দুক ও দেশীয় অস্ত্র সহ গ্রপ্তার

রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসী বিএনপি নেতার বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট

রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসী বিএনপি নেতার বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট

নবীপ্রেমে রাজপথে হাজারো মুসল্লি, মাতারবাড়ীতে বর্ণাঢ্য জশনে জুলুস ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত

নবীপ্রেমে রাজপথে হাজারো মুসল্লি, মাতারবাড়ীতে বর্ণাঢ্য জশনে জুলুস ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ