advertisement

ঈদগাঁওয়ের আলোচিত মা-মেয়ে হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

মোবারক উদ্দিন নয়ন

মোবারক উদ্দিন নয়ন

জুলাই ৩০, ২০২৬, ১০:০৯

ঈদগাঁওয়ের আলোচিত মা-মেয়ে হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড
ছবি: সংগৃহীত

শেফাইল উদ্দিন:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের চরপাড়া এলাকায় বহুল আলোচিত মা-মেয়ে হত্যা মামলায় প্রধান আসামি টমটমচালক আবুল কালামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৫ম) আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালে সংঘটিত এই নৃশংস হত্যাকাণ্ডে স্ত্রী ও কন্যা সন্তানকে হত্যার অভিযোগ এনে আজিজুল হক চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার বিভিন্ন ধাপে তিনজন আসামি মামলা থেকে বাদ পড়েন। পরে সাক্ষ্য-প্রমাণ ও উপস্থাপিত তথ্যের ভিত্তিতে প্রধান আসামি আবুল কালামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।

একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

ঈদগাঁওসহ কক্সবাজারজুড়ে ব্যাপক আলোচিত এ হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদীপক্ষ। তাদের প্রত্যাশা, এই রায়ে বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং ভবিষ্যতে এমন জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা পৌঁছে যাবে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
মানবপাচার ও অভিবাসী চোরাচালান মামলার তদন্তে সর্বোচ্চ সতর্কতা আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করতে হবে

মানবপাচার ও অভিবাসী চোরাচালান মামলার তদন্তে সর্বোচ্চ সতর্কতা আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করতে হবে

পেকুয়ায় পাঁচ ভাইয়ের বসতঘর পুড়ে ছাঁইঃ ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

পেকুয়ায় পাঁচ ভাইয়ের বসতঘর পুড়ে ছাঁইঃ ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ডাকাতদের দখলে ঈদগাঁও-ঈদগড় সড়ক,আতঙ্কে তিন উপজেলার দুই লক্ষাধিক মানুষ

ডাকাতদের দখলে ঈদগাঁও-ঈদগড় সড়ক,আতঙ্কে তিন উপজেলার দুই লক্ষাধিক মানুষ

বর্তমান প্রজন্ম আতাহার ইকবালের মতো একজন সাংবাদিকদের বটবৃক্ষকে হারালো

বর্তমান প্রজন্ম আতাহার ইকবালের মতো একজন সাংবাদিকদের বটবৃক্ষকে হারালো

দ্বিতীয় দিনেও শিক্ষার্থীদের হাতে ৯ হাজার চারা তুলে দিলেন এমপি কাজল

দ্বিতীয় দিনেও শিক্ষার্থীদের হাতে ৯ হাজার চারা তুলে দিলেন এমপি কাজল

মহেশখালীতে উদ্ধার দুই শ্রীলঙ্কান নাগরিককে ঢাকার সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানোর নির্দেশ

মহেশখালীতে উদ্ধার দুই শ্রীলঙ্কান নাগরিককে ঢাকার সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানোর নির্দেশ

সর্বশেষ সংবাদ