advertisement

এশিয়ান গেমসে ইতিহাস গড়ার স্বপ্নে কক্সবাজারের ফাতেমা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৯, ২০২৬, ০৮:৫১

এশিয়ান গেমসে ইতিহাস গড়ার স্বপ্নে কক্সবাজারের ফাতেমা
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

এশিয়ান গেমসের মঞ্চে বাংলাদেশের পতাকা উড়িয়ে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন কক্সবাজারের মেয়ে ফাতেমা আক্তার। সার্ফিংয়ে এশিয়ান গেমসে অংশগ্রহণের যোগ্যতা অর্জনকারী বাংলাদেশের প্রথম নারী সারফার হিসেবে ইতোমধ্যে তিনি নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে পৌঁছেছেন।

আগামী সেপ্টেম্বরে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০তম এশিয়ান গেমসে সার্ফিং ডিসিপ্লিনে বাংলাদেশের প্রথম অভিষেক হতে যাচ্ছে। আর দেশের হয়ে সেই ঐতিহাসিক আসরে অংশ নেওয়ার লক্ষ্য সামনে রেখে কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিদিন কঠোর অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন তরুণী সারফার ফাতেমা।

featured banner

দশম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তারের বাবা ফকির আহমদ। তাঁর পৈতৃক বাড়ি কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা মহেশখালীতে। জীবিকার তাগিদে পরিবারটি পরবর্তীতে কক্সবাজার শহরে চলে আসে। বর্তমানে তারা শহরতলীর কলাতলী গ্রামে বসবাস করছেন।

চার ভাই-বোনের মধ্যে ফাতেমা আক্তার তৃতীয়। সুবিধাবঞ্চিত ও সাধারণ পরিবার থেকে উঠে আসা এই কিশোরীকে সার্ফিংয়ের পথে এগিয়ে যেতে পাড়ি দিতে হয়েছে নানা সামাজিক ও পারিবারিক প্রতিকূলতা। তবে সব বাধা পেছনে ফেলে মায়ের উৎসাহ ও সমর্থনকে শক্তি হিসেবে নিয়ে আজ তিনি দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার নাম হয়ে উঠেছেন।

বর্তমানে ‘বাংলাদেশ সার্ফ গার্লস অ্যান্ড বয়েজ ক্লাব’-এর কোচ রাশেদ আলমের অধীনে সহ-সারফার মোহাম্মদ মান্নানের সঙ্গে প্রশিক্ষণ নিচ্ছেন ফাতেমা। কক্সবাজারের উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই করে প্রতিদিন নিজেকে আরও দক্ষ করে গড়ে তুলছেন তিনি।

ফাতেমার এই অর্জন শুধু তাঁর পরিবারের নয়, পুরো কক্সবাজারবাসীর জন্য গর্বের। সীমিত সুযোগ-সুবিধা ও নানা প্রতিকূলতার মধ্য থেকেও তাঁর এ পর্যায়ে পৌঁছে যাওয়া প্রমাণ করে—দৃঢ় মনোবল, কঠোর পরিশ্রম এবং পরিবারের সহযোগিতা থাকলে স্বপ্ন একদিন বাস্তবে রূপ নেয়।

এখন কক্সবাজারবাসীর প্রত্যাশা, এশিয়ান গেমসের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ফাতেমা আক্তার নতুন ইতিহাস সৃষ্টি করবেন। কক্সবাজারের এই গর্বিত কন্যার জন্য রইল অগণিত মানুষের দোয়া ও আন্তরিক শুভকামনা।

ফাতেমা কক্সবাজারের গর্ব। তাঁর সাফল্যে গর্বিত। এশিয়ান গেমসের মঞ্চে তাঁর সাফল্য ও বাংলাদেশের জন্য নতুন ইতিহাস রচনার অপেক্ষায় পুরো কক্সবাজারবাসী। সে সকলের দোয়া কামনা করেছেন।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
"নো ওয়েজবোর্ড, নো মিডিয়া" নীতি কার্যকর করতে হবে

"নো ওয়েজবোর্ড, নো মিডিয়া" নীতি কার্যকর করতে হবে

সিটি করপোরেশন ঘোষণাতেই সীমাবদ্ধ, পৌরসেবায় চরম আস্থা সংকট

সিটি করপোরেশন ঘোষণাতেই সীমাবদ্ধ, পৌরসেবায় চরম আস্থা সংকট

রামুতে র‌্যাবের অভিযান: ২০ হাজার পিস বিদেশি সিগারেটসহ যুবক আটক

রামুতে র‌্যাবের অভিযান: ২০ হাজার পিস বিদেশি সিগারেটসহ যুবক আটক

চকরিয়ায় ডাকাতি,ধর্ষণ মামলার আসামী বন্দুক ও দেশীয় অস্ত্র সহ গ্রপ্তার

চকরিয়ায় ডাকাতি,ধর্ষণ মামলার আসামী বন্দুক ও দেশীয় অস্ত্র সহ গ্রপ্তার

রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসী বিএনপি নেতার বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট

রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসী বিএনপি নেতার বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট

নবীপ্রেমে রাজপথে হাজারো মুসল্লি, মাতারবাড়ীতে বর্ণাঢ্য জশনে জুলুস ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত

নবীপ্রেমে রাজপথে হাজারো মুসল্লি, মাতারবাড়ীতে বর্ণাঢ্য জশনে জুলুস ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ