advertisement

কক্সবাজারের পেকুয়া উপজেলায় "ভুয়া ডিজিএফআই"পরিচয়কারী এক নারীক আটক!

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ২৪, ২০২৬, ০৪:৪৯

কক্সবাজারের পেকুয়া উপজেলায় "ভুয়া ডিজিএফআই"পরিচয়কারী এক নারীক আটক!
ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় ভুয়া ডিজিএফআই পরিচয়কারী প্রতারকী হাছিনা আকতার (৪২) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) রাত ১১টার দিকে মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

আটককৃত নারী-হাছিনা আক্তার (৪২) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া এলাকার মৌলভী মোসলেন উদ্দিন বাড়ীর আবুল কাসেমের মেয়ে।

featured banner

তিনি পেকুয়া পৌরসভায় ভাড়া বাসায় বসবাস করেন।

মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ চৌধুরী জানান,ওই নারী দীর্ঘদিন ধরে নিজেকে পেকুয়ায় নিয়োজিত ডিজিএফআই সদস্য হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন বিষয়ে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করে আসছিলেন। মঙ্গলবারও একইভাবে আমার সঙ্গে যোগাযোগ করে নানা তথ্য জানতে চেয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করে।তখন আমার মনে সন্দেহ হয়।তারপরে বিষয়টি আমি পেকুয়া থানায় জানালে,পুলিশ ইউনিয়ন পরিষদ এসে ওই নারীকে আটক করে।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান সুমন বলেন,ভুয়া ডিজিএফআই পরিচয়কারী এক নারীকে ইউনুছ চেয়ারম্যানের সহযোগিতায় আটক করা হয়েছে।ওই নারী বিরুদ্ধে মামলা রুজুর মাধ্যমে ২৪ জুন সকালে আদালতে সোপর্দ্দ করা হচ্ছে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
এমপিওভুক্ত শিক্ষক হলেও ১০ বছর ধরে কক্সবাজার পৌরসভার ৯ ও ১০ নং ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার সালাহ উদ্দিন

এমপিওভুক্ত শিক্ষক হলেও ১০ বছর ধরে কক্সবাজার পৌরসভার ৯ ও ১০ নং ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার সালাহ উদ্দিন

উখিয়ায় নিখোঁজের দুই ঘণ্টার মধ্যে ৭ বছরের শিশুকে উদ্ধার

উখিয়ায় নিখোঁজের দুই ঘণ্টার মধ্যে ৭ বছরের শিশুকে উদ্ধার

উখিয়ায় মানসিক রোগী তিন সন্তানের জননী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

উখিয়ায় মানসিক রোগী তিন সন্তানের জননী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সিটি কর্পোরেশন হলে কক্সবাজার সদর উপজেলা থাকবে না

সিটি কর্পোরেশন হলে কক্সবাজার সদর উপজেলা থাকবে না

টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে র‌্যাব-১৫

টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে র‌্যাব-১৫

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশন রূপান্তর নিয়ে কিছু কথা

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশন রূপান্তর নিয়ে কিছু কথা

সর্বশেষ সংবাদ