advertisement

কক্সবাজারে জমি কেনাবেচায় ডিসির অনুমতি নিয়ে চরম জনভোগান্তি

কক্সবাজারে জমি কেনাবেচায় ডিসির অনুমতি প্রথা বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর বরাবর এমপি শাহজাহান চৌধুরীর চিঠি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ০১, ২০২৬, ০৩:০২

কক্সবাজারে জমি কেনাবেচায় ডিসির অনুমতি প্রথা বাতিল চেয়ে  প্রধানমন্ত্রীর বরাবর এমপি শাহজাহান চৌধুরীর চিঠি
ছবি: সংগৃহীত

কক্সবাজারে জমি ক্রয়-বিক্রি ও হস্তান্তরের ক্ষেত্রে জেলা প্রশাসকের (ডিসি) প্রশাসনিক অনুমতি বা অনাপত্তি সনদ (NOC) পাওয়ার প্রক্রিয়ায় চরম ভোগান্তি ও অর্থ অপচয়ের শিকার হচ্ছেন সাধারণ মানুষ ও বিনিয়োগকারীরা। নিয়ম সহজ করার নির্দেশ থাকলেও প্রশাসনিক দীর্ঘসূত্রতা, একাধিক অফিসের চক্রাকারে নথি আটকে থাকা এবং টেবিলে টেবিলে ঘুষের চাদর ঢেকে দিয়েছে পুরো প্রক্রিয়াটিকে।


ভোক্তভোগীদের অভিযোগ, অনাপত্তি সনদের জন্য সোনালী ব্যাংকে নির্ধারিত ১ হাজার টাকা ফি জমা দিয়ে আবেদনের নিয়ম হলেও বাস্তবে সেবা পেতে খরচের অংক দাঁড়িয়েছে ৭ থেকে ১২ হাজার টাকারও বেশি।

featured banner




আগে জেলা প্রশাসক কার্যালয়ে যাচাই-বাছাই করেই অনাপত্তি সনদ বা NOC দেওয়া হতো। তবে নতুন নিয়মে ব্যাংক চালানের কপি সহ আবেদন করার পর ফাইল পাঠানো হয় সংশ্লিষ্ট ভূমি অফিসে। জমি যদি আমমোক্তার (Power of Attorney) মূলে হয়, তবে তা ফের প্রতিবেদনের জন্য পাঠানো হয় ইউনিয়ন ভূমি অফিসে (তহশিল অফিস)।


ভুক্তভোগীদের মতে, কেবল ব্যাংকের ১ হাজার টাকাই সরকারি কোষাগারে যায়। বাকি টাকা বিভিন্ন নির্দিষ্ট দালাল ও কর্মচারীদের মাধ্যমে জেলা প্রশাসক কার্যালয়, উপজেলা ভূমি অফিস এবং তহশিলদারের টেবিলে টেবিলে নগদ বাটোয়ারা করতে হয়। টাকা না দিলে ফাইল অনির্দিষ্টকালের জন্য আটকে থাকে।


কক্সবাজার একটি পর্যটন, পাহাড় ও উপকূলীয় এলাকা হওয়ায় সংরক্ষিত বনাঞ্চল ও সরকারি জমি সুরক্ষায় বিশেষ তদারকির বিধান চালু রয়েছে। তবে এই কড়াকড়ির অজুহাতে সরাসরি সেবা পাওয়ার পথ কঠিন করে ফেলায় বাধ্য হয়ে সাধারণ মানুষ দালালের শরণাপন্ন হচ্ছেন।




তথ্য সূত্রে জানা গেছে, ২০১২ সালে তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক চিঠির পরিপ্রেক্ষিতে কক্সবাজারের ৩৩টি মৌজায় জমি কেনাবেচায় জেলা প্রশাসকের পূর্বানুমতির বিধান কার্যকর করা হয়। দীর্ঘ ১২ বছর ধরে চলা এই ‘জনহয়রানিমূলক’ বিধান বাতিলের দাবি জানিয়ে ২০২৩ সালের ৩০ জুলাই হাইকোর্টে রিট (রিট নং ৮১৯৩/২০২৩) দায়ের করেন কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আ ন ম হেলাল উদ্দিন।


হাইকোর্ট বেঞ্চ শুনানির পর এক মাসের মধ্যে জমি কেনাবেচায় ডিসির পূর্বানুমতি বাতিলের আবেদনটি নিষ্পত্তির জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন। কিন্তু ভুক্তভোগীদের অভিযোগ, আদালতের নির্দেশনা সত্ত্বেও ভোগান্তি কমা তো দূরের কথা, ভূমি অফিসকে যুক্ত করায় জটিলতা ও আর্থিক ক্ষতি আরও বেড়েছে।




এদিকে, কক্সবাজার জেলাজুড়ে সাধারণ নাগরিকদের জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এই অতিরিক্ত অনুমতি নেওয়ার নিয়ম দ্রুত বাতিলের দাবি জানিয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি লিখিত চিঠি পাঠিয়েছেন।


এমপি শাহজাহান চৌধুরী চিঠিতে উল্লেখ করেন, ২০১২ সালের ৩০ সেপ্টেম্বরের প্রশাসনিক নির্দেশনায় স্পষ্ট বলা ছিল—আবেদনের তিন মাসের মধ্যে কোনো সিদ্ধান্ত না এলে তা স্বয়ংক্রিয়ভাবে অনাপত্তি বলে গণ্য হবে। কিন্তু বাস্তবে এই নিয়ম মানা হচ্ছে না। ফলে বছরের পর বছর জমি সংক্রান্ত ফাইল অফিসে আটকে থাকছে।


তিনি আরও বলেন, এই জটিলতার কারণে যেমন সাধারণ ভূমি মালিকরা সীমাহীন হয়রানি ও অতিরিক্ত খরচের শিকার হচ্ছেন, তেমনই সরকারও বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে। ব্যাংক ঋণ নেওয়া, ভূমি উন্নয়ন কর আদায় এবং স্বাভাবিক জমি হস্তান্তর ব্যাহত হওয়ায় স্থানীয় অর্থনীতিতে স্থবিরতা নেমে এসেছে। তাই দেশের অন্যান্য জেলার মতো কক্সবাজারেও স্বাভাবিক নিয়মে জমি রেজিস্ট্রেশন চালুর জোর দাবি জানান তিনি।



স্থানীয় ও ভুক্তভোগী মহলের মতে, কক্সবাজারের ভূমি হস্তান্তরের অনুমতি প্রক্রিয়া দ্রুত ও সহজীকরণ না করলে সাধারণ মানুষের অর্থনৈতিক ক্ষতি ও ভোগান্তি থামানো সম্ভব নয়। জনস্বার্থে এই জটিল প্রথা বাতিলের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন কক্সবাজারবাসী।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
কক্সবাজারে সমুদ্র  সৈকতের বালিয়াড়িতে স্থাপনা নির্মাণের অভিযোগে ডিসিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা,শুনানি আজ

কক্সবাজারে সমুদ্র সৈকতের বালিয়াড়িতে স্থাপনা নির্মাণের অভিযোগে ডিসিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা,শুনানি আজ

রেনেসাঁ মদের বারে জোড়া খুন ও রাখাইন পল্লীতে মাদকের হাটে জনমনে আতঙ্ক,প্রশাসনের ‘নীরবতা

রেনেসাঁ মদের বারে জোড়া খুন ও রাখাইন পল্লীতে মাদকের হাটে জনমনে আতঙ্ক,প্রশাসনের ‘নীরবতা

"নো ওয়েজবোর্ড, নো মিডিয়া" নীতি কার্যকর করতে হবে

"নো ওয়েজবোর্ড, নো মিডিয়া" নীতি কার্যকর করতে হবে

সিটি করপোরেশন ঘোষণাতেই সীমাবদ্ধ, পৌরসেবায় চরম আস্থা সংকট

সিটি করপোরেশন ঘোষণাতেই সীমাবদ্ধ, পৌরসেবায় চরম আস্থা সংকট

এশিয়ান গেমসে ইতিহাস গড়ার স্বপ্নে কক্সবাজারের ফাতেমা

এশিয়ান গেমসে ইতিহাস গড়ার স্বপ্নে কক্সবাজারের ফাতেমা

রামুতে র‌্যাবের অভিযান: ২০ হাজার পিস বিদেশি সিগারেটসহ যুবক আটক

রামুতে র‌্যাবের অভিযান: ২০ হাজার পিস বিদেশি সিগারেটসহ যুবক আটক

সর্বশেষ সংবাদ