advertisement

কক্সবাজারে সমুদ্র সৈকতের বালিয়াড়িতে স্থাপনা নির্মাণের অভিযোগে ডিসিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা,শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ০১, ২০২৬, ০৩:১০

কক্সবাজারে সমুদ্র  সৈকতের বালিয়াড়িতে স্থাপনা নির্মাণের অভিযোগে ডিসিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা,শুনানি আজ
ছবি: সংগৃহীত

সোমবার (৩১ আগস্ট) বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবেদনটির শুনানির জন্য মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিন ধার্য করেছেন।

featured banner

হাইকোর্টের নির্দেশ অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে বিভিন্ন স্থাপনা নির্মাণকাজ করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) ও প্রকল্প পরিচালকসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবেদনটির শুনানির জন্য মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিন ধার্য করেছেন। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।

আইনজীবী মনজিল মোরসেদ জানান, কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে নির্মাণকাজ চলছে মর্মে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে জনস্বার্থে ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’ গত রোববার এই আদালত অবমাননার মামলাটি দায়ের করে।

মামলার বিবরণ অনুযায়ী, জনস্বার্থে দায়ের করা একটি রিট পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট ইতোপূর্বে রুল জারি করেছিলেন এবং শুনানি শেষে ২০১১ সালে কক্সবাজার সমুদ্রসৈকতের প্রাকৃতিক বৈশিষ্ট্য বজায় রাখা এবং বালিয়াড়িতে নির্মিত সব স্থাপনা অপসারণের নির্দেশ দিয়েছিলেন। আদালতের সেই নির্দেশনা অনুসারে এর আগে দুই দফায় বালিয়াড়িতে স্থাপিত বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল।

তা সত্ত্বেও কক্সবাজার পৌরসভা নতুন একটি প্রকল্প গ্রহণ করে বালিয়াড়ির ভেতরে নির্মাণকাজ চালিয়ে আদালতের আদেশ অমান্য করছে—এমন অভিযোগের ভিত্তিতেই মামলাটি করা হয়। গতকাল(সোমবার) মামলার প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘২০১০ সালে যখন সমুদ্রসৈকত দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি হচ্ছিল, তখন জনস্বার্থে বিবেচনা করে রিট পিটিশন দায়ের করে সমুদ্রসৈকত সুরক্ষার নির্দেশনা চাওয়া হয়েছিল। শুনানি শেষে সমুদ্রসৈকতের প্রাকৃতিক বৈশিষ্ট্য বজায় রাখা এবং বালিয়াড়িতে স্থাপিত সব স্থাপনা অপসারণের নির্দেশ দেন আদালত। দীর্ঘ আইনি লড়াই শেষে নির্দেশনা বাস্তবায়িত হয়।’

তিনি আরও বলেন, ‘২৪ আগস্টের পরে আবার বালিয়াড়িতে রাস্তা নির্মাণ করে সৈকতকে দখল করার চেষ্টা করছে, যা আদালত অবমাননার শামিল।’

আইনজীবী আরও জানান, শুনানির একপর্যায়ে রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করলে আদালত মঙ্গলবার (১ সেপ্টেম্বর)পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেন। একই সঙ্গে এই সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) দায়ের করা একটি রিট পিটিশনের ওপরও শুনানি হবে বলে জানা গেছে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
কক্সবাজারে জমি কেনাবেচায় ডিসির অনুমতি প্রথা বাতিল চেয়ে  প্রধানমন্ত্রীর বরাবর এমপি শাহজাহান চৌধুরীর চিঠি

কক্সবাজারে জমি কেনাবেচায় ডিসির অনুমতি প্রথা বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর বরাবর এমপি শাহজাহান চৌধুরীর চিঠি

রেনেসাঁ মদের বারে জোড়া খুন ও রাখাইন পল্লীতে মাদকের হাটে জনমনে আতঙ্ক,প্রশাসনের ‘নীরবতা

রেনেসাঁ মদের বারে জোড়া খুন ও রাখাইন পল্লীতে মাদকের হাটে জনমনে আতঙ্ক,প্রশাসনের ‘নীরবতা

"নো ওয়েজবোর্ড, নো মিডিয়া" নীতি কার্যকর করতে হবে

"নো ওয়েজবোর্ড, নো মিডিয়া" নীতি কার্যকর করতে হবে

সিটি করপোরেশন ঘোষণাতেই সীমাবদ্ধ, পৌরসেবায় চরম আস্থা সংকট

সিটি করপোরেশন ঘোষণাতেই সীমাবদ্ধ, পৌরসেবায় চরম আস্থা সংকট

এশিয়ান গেমসে ইতিহাস গড়ার স্বপ্নে কক্সবাজারের ফাতেমা

এশিয়ান গেমসে ইতিহাস গড়ার স্বপ্নে কক্সবাজারের ফাতেমা

রামুতে র‌্যাবের অভিযান: ২০ হাজার পিস বিদেশি সিগারেটসহ যুবক আটক

রামুতে র‌্যাবের অভিযান: ২০ হাজার পিস বিদেশি সিগারেটসহ যুবক আটক

সর্বশেষ সংবাদ