advertisement

কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের বিশেষ সভা অনুষ্ঠিত

মোবারক উদ্দিন নয়ন

মোবারক উদ্দিন নয়ন

অক্টোবর ১৮, ২০২৬, ১১:৩৭

কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের বিশেষ সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

প্রেস বিজ্ঞপ্তি

সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামে’র বিশেষ এক আলোচনা সভা ১৮ অক্টোবর (রবিবার) বিকেল ৪টায় কক্সবাজার শহরের কলাতলী কুটুমবাড়ী রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। ফোরামের প্রথম মেয়াদের সভাপতি সরওয়ার আলম শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ.এম হোবাইব সজীবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ২য় মেয়াদের সভাপতি স.ম ইকবাল বাহার চৌধুরী । বক্তব্য রাখেন কার্যকরি সভাপতি ইমাম খাইর, সহ-সভাপতি সাহাব উদ্দিন, সহ সভাপতি ওবায়দুল হক চৌধুরী, যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক এম দিদারুল করিম, দপ্তর সম্পাদক আলা উদ্দিন আলো, অর্থ সম্পাদক কফিল বিন আমির , নিবার্হী সদস্য ফারুক আহমেদ, এরফান হোছাইন , ইয়াছিন আরাফাত, মোহাম্মদ রাইহান উদ্দিন, শাহরিয়া বাবু, পর্যবেক্ষন সদস্য ওমর ফারুক বদরী প্রমূখ।

সভায় কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সদস্য ছাড়াও পেশাদার কোন সাংবাদিক হয়রানির শিকার হলে উপকূলীয় সাংবাদিক ফোরাম ঐক্যেবদ্ধ হয়ে সমুচিত জবাব দিবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সংগঠনের কল্যাণ তহবিল গঠন সহ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও গ্রেপ্তারের নামে সাধারণ মানুষকে হয়রানি করলে লিখনির মাধ্যমে ঐ সমস্ত পুলিশের অন্যায়ের জবাব দিতে হবে, কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফােরাম এর বিশেষ আলোচনা সভায় সাংবাদিক নেতারা উপরোক্ত কথা বলেন।

featured banner

এসময় সংগঠনের কার্যকরী সদস্য ফারুক আহমেদ উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
ইনানীতে টুপটুপ রিসোর্টের সহকারী ব্যবস্থাপকসহ উখিয়ায় গ্রেপ্তার ১১

ইনানীতে টুপটুপ রিসোর্টের সহকারী ব্যবস্থাপকসহ উখিয়ায় গ্রেপ্তার ১১

কক্সবাজারে ৯০ শতাংশ আবাসনে নেই লাইসেন্স-অগ্নিনির্বাপণ ব্যবস্থা

কক্সবাজারে ৯০ শতাংশ আবাসনে নেই লাইসেন্স-অগ্নিনির্বাপণ ব্যবস্থা

মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

পলাতক থেকে রোহিঙ্গাকে দিয়ে কলাতলীতে পাহাড় কাটছেন চিহ্নিত ভূমিদস্যু নুরুল আলম

পলাতক থেকে রোহিঙ্গাকে দিয়ে কলাতলীতে পাহাড় কাটছেন চিহ্নিত ভূমিদস্যু নুরুল আলম

পেশাদারত্ব ও জোরালো অভিযানে বদলে গেছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি

পেশাদারত্ব ও জোরালো অভিযানে বদলে গেছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি

রামুতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

রামুতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ