advertisement

রামুতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

রামু প্রতিনিধি

রামু প্রতিনিধি

অক্টোবর ০৯, ২০২৬, ১০:৪৩

রামুতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত



‎দীর্ঘবছরের ঐতিহ্যকে ধরে রাখতে রামুর বাঁকখালী নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

‎

featured banner

‎শুক্রবার বেলা তিনটার দিকে ফতেখাঁরকুলের বৃহত্তর অফিসের চর ক্রীড়া পরিষদের উদ্যোগে খেলা উদ্বোধন হয়। এর আগে র‍্যালী অনুষ্ঠিত হয়।

‎

‎বাদ্যের তালে যুবকদের নাচে নাচে শুরু হয় উৎসব। এসময় নদীর দু পাড়ে উৎসুক জনতার ভিড়ে মুখরিত হয়ে উঠে চারপাশ।

‎

‎ফাইনালসহ মোট ১৫ রাউন্ড খেলায় বিজয়ী হয় নদীর তুফান দল, রানার্সআপ হয়েছে কৃষক সমবায় সমিতি।

‎

‎বিজয়ীরা জানান, নৌকাবাইচের সুন্দর আয়োজনে তারা বেশ উচ্ছ্বসিত। তারা আয়োজকদের প্রশংসা করেন।

‎

‎আয়োজকদের মধ্যে সমন্বয়কারী এড. জালাল উদ্দিন রনি বলেন, বাঁকখালীতে দীর্ঘবছর ধরে বৃহৎ পরিসরে নৌকাবাইচ হচ্ছে না। ঐতিহ্যকে ধরে রাখতে ছোট পরিসরে তাদের এই আয়োজন।

‎

‎স্থানীয় বাসিন্দা সেলিম জানান, নৌকাবাইচের এই ঐতিহ্য দীর্ঘবছর বেঁচে থাকুক। বর্তমান প্রজন্ম মাদক থেকে দূরে থেকে ক্রীড়ায় মনোযোগ দিবে এই প্রত্যাশা করেন তিনি।

‎

‎খেলার শেষে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রপি তুলে দেয় অতিথিরা। একই সাথে খেলোয়াড়দের মাঝে পুরষ্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

‎

‎অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামু উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মেরাজ আহমেদ মাহিন চৌধুরী, বিএনপি নেতা মির্জা আবছার, মৈত্রী-০২ এর সভাপতি ব্যবসায়ী মোহাম্মদ নুরুল আলমসহ অনেকে।

‎

‎আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন, এড. জালাল উদ্দিন রনি, সোহেল রানা, আমির হামজা, রিমন, মোমেন, নুরুল আজিম, আনসার উল্লাহ, স্বপনসহ অন্যান্যরা।

‎

‎বাঁকখালীর বুকে যুগ ধরে চলমান থাকুক নৌকাবাইচ। এই প্রত্যাশা স্থানীয়দের।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
প্রেমের টানে ঘরছাড়ার প্রবণতা বৃদ্ধি, ঝুঁকিতে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীরা

প্রেমের টানে ঘরছাড়ার প্রবণতা বৃদ্ধি, ঝুঁকিতে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীরা

জালিমের প্রাসাদ যত উঁচুই হোক, ন্যায়বিচারের আকাশ তারও ঊর্ধ্বে।

জালিমের প্রাসাদ যত উঁচুই হোক, ন্যায়বিচারের আকাশ তারও ঊর্ধ্বে।

সার সংকটে উখিয়ার প্রান্তিক কৃষকরা

সার সংকটে উখিয়ার প্রান্তিক কৃষকরা

উখিয়া বন বিভাগের ঘুম ভাঙবে কবে

উখিয়া বন বিভাগের ঘুম ভাঙবে কবে

২৪ ঘন্টার মধ্যে স্থাপনা সরাতে জেলা প্রশাসনের নির্দেশ

২৪ ঘন্টার মধ্যে স্থাপনা সরাতে জেলা প্রশাসনের নির্দেশ

কক্সবাজার পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার আর নেই

কক্সবাজার পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার আর নেই

সর্বশেষ সংবাদ