
কক্সবাজার পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার আর নেই

কক্সবাজার পৌরসভার ৫ নং ওয়ার্ডের জনপ্রিয় সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট সমাজসেবক সাহাব উদ্দিন সিকদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ (বৃহস্পতিবার) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে কক্সবাজার পৌরসভা এলাকা এবং তাঁর নিজ ওয়ার্ডসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম সাহাব উদ্দিন সিকদার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার সামাজিক উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের সুখে-দুঃখে সর্বদা পাশে থেকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। অত্যন্ত মিষ্টভাষী ও পরোপকারী এই জনপ্রতিনিধির প্রয়াণে এলাকাবাসী একজন বিশ্বস্ত অভিভাবককে হারালো।
দৈনিক কক্সবাজার একাত্তর পরিবারের শোক:
কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদারের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ‘দৈনিক কক্সবাজার একাত্তর’ পরিবার। এক শোক বার্তায় পত্রিকার সম্পাদক ও প্রকাশকসহ সকল কলাকৌশলী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মরহুমের জানাজার সময় ও স্থান পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে জানিয়ে দেয়া হবে বলে জানা গেছে।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
